Saturday, July 30, 2016

ধর্মশিক্ষার সংস্কার না করে, ধর্মসন্ত্রাস বন্ধ করা সম্ভব কী?

লেখকঃ সুমন চৌকিদার
ধর্মবিশ্বাসীদের মধ্যে যেমন বহু মহামানব আছে, তেমনি বহু মহাদানবও আছে। অবিশ্বাসীদের মধ্যেও প্রচুর মহামানব আছে, তবে মহাদানব কিংবা পাতিদানব থাকার ঘটনা বিরল। অর্থাৎ যারা ধর্ম পালন করে না, তাদের মধ্যে দানব খুঁজে পাওয়া কঠিন। কিন্তু ধার্মিকদের মধ্যে দানবই শুধু নয়, এখন মহাদানবেরও অভাব নেই। এর প্রকৃত কারণ না খুঁজে, বিজ্ঞজনেরা (প্রায় সকলেই) নানা উপদেশ ও পরামর্শের বন্যা বইয়ে দিচ্ছেন। তাদের পরামর্শ যে একেবারে ফালতু, তা নয়, তবে মূল কারণ এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন।
ধর্ম যদি এতো ভালো জিনিসিই হবে, তাহলে ধর্মপালনকারীদের মধ্যে একটি দানবও থাকার কথা নয়। অথচ আমরা কী দেখছি? ধর্মকে ব্যবহার করে, ধর্মের নামে, যে পরিমাণ ঘৃণা মানুষের মনে (সবাই নয়) সৃষ্টি করা হচ্ছে, এর ১%ও কী অন্য কোন দর্শন বা মতবাদ দ্বারা সৃষ্টি করা সম্ভব? তথাপিও ধর্মই সকলের কাছে কীভাবে যে প্রিয় ও মহান, এ মূর্খের বোধগম্য নয়। সাধারণ ধার্মিক থেকে শুরু করে বিদ্বান ধার্মিকগণ প্রায় সব হত্যাযজ্ঞের পরেই বলেন, এরা ধার্মিক না, এরা ধর্মকে অপব্যবহার করছে… ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, যে জিনিসের সৃষ্টি হয়েছে অপব্যবহৃত হতে, মানবতা ধ্বংসের জন্য, তা অপব্যবহৃত হবে না তো, কী হবে? যা সত্য, যা খাঁটি তা কখনোই, কোনোভাবেই অপব্যবহার হতে পারে কী? অতএব, কোনো ধার্মিক কখনোই ধর্মকে খারাপ বলে না, যদিও এটিকে ব্যবহারে করেই বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি নারকীয় সন্ত্রাসের ঘটনা ঘটছে। তারা একথাও স্বীকার করতে নারাজ যে, ধর্মের মধ্যেই সন্ত্রাসের বীজ রয়েছে। তাই যদি না-ই হবে, তাহলে কীভাবে ধর্মের নামে, ধর্মের শ্লোগান দিয়ে, এমন নারকীয় হত্যাযজ্ঞ ঘটে এবং যারা এসব ঘটায় তারা কোনো না কোনো ধার্মিক পিতা-মাতার সন্তান, কোনো না কোনো ধর্মজীবিই তাদের দীক্ষাগুরু। পিতা-মাতা, ধর্মগুরু কিংবা সমাজ যদি তাদের শিশুকালে ভুল ধর্মশিক্ষা না-ই দিতো, তাহলে তারা এতোবড় মাপের দানব হতো কী? হলে, ব্যাখ্যা করুন। শিশুকালে যদি দানবীয় ধর্মশিক্ষা দেয়া হয়, তাহলে তার কাছ থেকে ভালো ফল পাওয়ার চিন্তা বৃথা। কারণ প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ধর্মশিক্ষার প্রধান বৈশিষ্ট্যই হলো, extremism বা চরমপন্থা। যেমন, শিশুকালেই গুরুজনেরা (ধর্মশিক্ষকসহ) নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে, বজায় রাখতে, অন্য ধর্মের প্রতি শিশুকে অশ্রদ্ধাশীল করে তোলে। যা কখনোই ভোলা যায় না। অতএব ধর্ম ও ঘৃণা গলাগালি করেই থাকে। তবে ধর্ম পালিত হয় প্রকাশ্যে, পক্ষান্তরে ঘৃণা এবং কট্টোরবাদিতা থাকে নিরবে। যখন কেউ তা উষ্কে দেয়, তখই গুলশান ম্যাসাকারের ন্যায় প্রকাশ পায়, নতুবা নয়।

গুলশান ম্যাসাকারের খবর নিয়ে বাইরে কোনো আলোচনা শুনি না। এ হৃদয়বিদারক ঘটনার পর ইচ্ছে করে এবং অভক্তি, অতি ঘৃণা, অতি দুঃখে-কষ্টে, হতাশায়… টিভি দেখি না। তারপরও যতোটুকু জেনেছি, এসব সন্ত্রাসীরা সব উচ্চ বংশের এবং উচ্চশিক্ষিত (কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র)। এর পূর্বের ঘটনাগুলোতেও প্রায় একই শ্রেণির যুবকরা জড়িত ছিলো। এ নিয়ে বিদ্বানদের মুখে অনেক ব্যাখ্যা শুনেছি, পত্রিকায় অনেক কিছু পড়েছি (এখন আর পড়ি না), কারণ “খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া।”গুণিজানেরা প্রধানত এর জন্য দায়ী করছেন, একক পরিবার এবং পিতামাতার ব্যস্ততা/অবহেলা ও উদাসীনতাসহ অনেক কিছু। যা অস্বীকার করি না। তবে মূল যে বিষয়টি সকলেই এড়িয়ে যাচ্ছেন, তাহলে ধর্মশিক্ষা। অর্থাৎ আমাদের ধর্মশিক্ষার মধ্যেই যে সবচেয়ে বড় ভূতটা রয়েছে এর ধারেকাছেও কেউ যাচ্ছেন না। এ ভূতের ব্যাপারে যদি খোলামেলা আলোচনা না-ই করতে পারেন, এ ভূতটাকে যদি প্রকাশ্যে আনতে না-ই পারেন, আপনাদের সব আলোচনাই বৃথা যাবে-ই যাবে। কারণ আপনাদের এতোদিনের আলোচনা যে বৃথা গেছে, তা তো প্রত্যক্ষ করলেনই, ভবিষ্যতে আরো করতে হবে। উচ্চশিক্ষিত ভার্সিটির ছাত্ররা কেনো দলে দলে সন্ত্রাসী হচ্ছে, এ নিয়ে বিজ্ঞজনদের মাথা ব্যাথা বহুদিনের হলেও গোড়ায় হাত দিচ্ছেন না। একজনকে বলতে শুনলাম, “মাদ্রাসাকে দোষ দেয়া হচ্ছে, কই এরা তো মাদ্রাসায় পড়েনি।” এরা মাদ্রাসায় পড়েছে, কি পড়েনি, তার কী জানেন? ১৮-২৮ বছর পূর্বে যে শিশুটি জন্ম নিয়েছিলো, তাকে কী আপনি ১৮ বছর পূর্ব থেকেই চিনতেন? ১৮ বছর পূর্বের শিশুটি যদি ১ বছরের জন্যও মাদ্রাসায় পড়ে থাকে, তাহলে সেই শিক্ষা তার হৃদয়ে, মগজে যে আজো জমা নেই, সে কথা কে বলতে পারে? ধরে নিলাম, এসব সন্ত্রাসীরা কেউই কোনেদিনও মাদ্রাসায় পড়েনি, তাহলে এখন এরা কেনো এ পথে এলো? কারণ মাদ্রাসা শিক্ষার বাইরে থাকলেও, পরিবার এবং সমাজের ধর্মশিক্ষার বাইরে এরা কেউই ছিলো না। পরিবার ও সমাজে যে কট্টোরপন্থি নেই তা তো নয়, প্রচুর আছে। তাই এদের সংশোধন না করে, কীভাবে আপনার শিশুকে রক্ষা করবেন? শুধু ধর্মজীবি বা ধর্মপ্রতিষ্ঠানই যে ভুল ধর্মশিক্ষা দিচ্ছে তা নয়, পরিবার ও সমাজও একই প্রক্রিয়ায় ভুল শিক্ষা দিচ্ছে। অতএব, উচ্চশিক্ষিতদের সন্ত্রাসী হওয়ার পেছনে যেসব পারিবারিক ও সামাজিক সমস্যা থাকুক না কেনো, ভুল ধর্মশিক্ষাই সর্বপ্রধান সমস্যা, যা নিয়ে কারো মুখে রা নেই।
মনে রাখবেন, মানুষ যতোক্ষণ নিজেকে চালায় ততোক্ষণ সে মানুষ থাকে, যখন ভাইরাস (ধর্মভাইরাস) মানুষকে চালায়, তখন আর মানুষ থাকে না। অর্থাৎ মানুষ যখন নিজের বুদ্ধি-বিবেক সব ভাইরাসের হাতে সমর্পণ করে, তখন ওটার দ্বারাই চালিত হতে বাধ্য হয়। দ্বিতীয় কোনো পথ থাকে না। এ ভাইরাস প্রকৃতিগত ভাইরাসের মতো নয়। আমরা এতে আক্রান্ত হই মাতৃগর্ভেই এবং এটা স্বয়ং ঈশ্বর প্রদত্ত। ‘জিকা’ ভাইরাসে শিশু মাতৃগর্ভেই আক্রান্ত হয়, তথাপিও এর প্রতিরোধ করা যায়। যেমন, গর্ভধারণ না করে। তবে ঈশ্বর প্রদত্ত ভাইরাসের আক্রমণ থেকে শিশুদের নিস্তার নেই। তাহলে উপায় কী? উপায় একটাই, ধর্মশিক্ষার আমূল পরিবর্তন। বিশ্বাস না হলে- পশ্চিমের দিকে তাকান, দেখুন, ধর্মশিক্ষা পরিবর্তন করার ফলেই আজ তারা এ ভাইরাস থেকে প্রায় মুক্ত।
ওরা আর ক্রুসেড করে না, অক্সফোর্ড-ক্যাথলিক-প্রটেস্ট্যান্ট… ইত্যাদি মতবাদ নিয়ে আর যুদ্ধ করে না। ধর্র্মীয় গোষ্ঠি বলে প্রায় কিছুই নেই, ধর্মে ধর্মে বিবাদ নেই বললেই চলে। যতোটুকু আছে তাও নিভু নিভু। অথচ আমরা কী করছি? একই ধর্মালম্বী হয়েও প্রতিদিন একে মারছি, ওকে মারছি, নিজেও মরছি…! ওরা বায়োডাটাতে ধর্ম উল্লেখ করে না, আমরা বাধ্যতামূলকভাবে তা করি। ওরা ধর্মকে বড় মনে করে না, বরং মানবতাকেই বড় মনে করে। এটা একদিনেই তো আর হয়নি। বহুদিনের প্রাক্টিসের ফসল। অথচ আমরা প্রায় সকলেই মনে করি, মানুষের জীবনে অবশ্যই ধর্ম থাকতেই হবে। ধর্মহীন জীবন বা ধর্ম ছাড়া মানুষ থাকতে পারে। কারণ আমাদের মগজের গভীরে অতিযত্নে লালিত-পালিত ভাইরাসটিই সর্বক্ষণ ভয় দেখাচ্ছে, তুই ধর্মহীন হলে নির্ঘাত নরকে যাবি! তোর বাপদাদারা কেউ আমাকে নিয়ে প্রশ্ন তোলেনি, তোর কত্তো সাহস… ইত্যাদি। ওর কথার বাইরে মানুষ যেন না যেতে পারে, সে বিষয়ে মগজখেকো এ মারাত্মক, অপ্রতিরোধ্য ভাইরাসটি সদা জাগ্রত।

বহু বছর ধরেই লক্ষ্য করছি, সন্ত্রাস সম্পর্কে বিদ্বানগণ অনেক পরামর্শ দিলেও এ ভাইরাসমুক্ত হওয়ার পরামর্শ কেউই দিচ্ছেন না। জানি, আমার মতো মূর্খের তোলা প্রশ্নে কেউই একমত হবেন না, তবুও বলছি, ধর্মশিক্ষার আমূল পরিবর্তন ব্যতিত, দ্বিতীয় কোনো উপায় নেই। কারণ মানুষ অভ্যেসের দাস এবং মানুষ যা জন্মগতভাবে লাভ করে, তা ভালো কিংবা মন্দ বিচার করার ক্ষমতা এবং ইচ্ছা দুটোই হারিয়ে ফেলে। আবার বিচার করতে গেলেও যেহেতু ধর্মসন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় (যেমন আমরা, বাইরে তো বটেই, কারো কারো ঘরেও নিরাপত্তা নেই)। তাছাড়া এ ভারাইস আক্রান্তরা ঈশ্বর ভয়ে যেমন ভীত ও সদা আতঙ্কগ্রস্ত থাকে, তেমনি ঈশ্বর রক্ষার নামে মরিয়া থাকে, ফলে কেউ প্রশ্ন তুলতেই সাহস পায় না। যারা তুলেন, তারা অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ বলেই, তা পারেন। অতএব অতি সহজে এ ভাইরাস ত্যাগ করা যেমন সম্ভব নয়, বরং ত্যাগ করতে গেলে বা চেষ্টা করলে, আরো বেশি করে আঁকড়ে ধরে। অতএব এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং সেটা শুরু করতে হবে প্রথমত পরিবার, সমাজ ও ধর্মালয় বিশেষ করে ধর্মজীবিদের মধ্যে।

আমি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, অতএব আমার পরামর্শে ও ভাবনায় ভুল থাকতেই পারে। তবে বৃহৎ জ্ঞানের অধিকারীদের (বিদ্বানদের) পরামর্শ ও ভাবনায় ভুল হওয়ার কথা নয়। কারণ বিদ্বানদের বক্তব্য আমরা সাধারণেরা বিনা প্রশ্নে মেনে নেই। গুলশান কিলিং চলাকালীন (সারারাত) এবং পরবর্তীতে (চলমান) সন্ত্রাস বিশারদ, বিদ্বান, বুদ্ধিজীবিসহ রাষ্ট্রের নানা উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের প্রায় একই কথা বলতে শুনছি। এসব গুণিজনদের মধ্যে অন্যতম, জনাব আলী রিয়াজ (ইউএসএ), মেজর আব্দুর রশিদ (অবঃ), মেজর সাখাওয়াত হোসেন (অবঃ), নাম মনে রাখিনি, এমন সমাজবিজ্ঞানী, সমাজপতি ও রাষ্ট্রের কর্ণধারসহ অনেকেই আছেন। যাদের বক্তব্যের সারমর্ম প্রায় এক (যেগুলো সকলেই শুনছেন, তাই ব্যাখ্যা নিসপ্রয়োজন)। কিন্তু কাউকেই (কোনোদিনও না) এটা বলতে শুনলাম না যে, ধর্মশিক্ষার আমূল সংস্কার বা পরিবর্তন ছাড়া ধর্মসন্ত্রাস বন্ধ করা অসম্ভব। এ মূর্খের দাবি, সংস্কার ছাড়া, বোমা-বন্দুক চালিয়ে, শতসহস্র বছরের কুসংস্কারাচ্ছন্ন এ জাতিকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ কোটি কোটি সন্ত্রাসের বীজ (যা প্রায় সব ধার্মিকদের মনের গভীরে সুপ্ত) ধ্বংস না করে, দু-একটা ছোট গাছ কেটে লাভ কী? যে বীজ হাজার হাজার বছর ধরে রোপিত হয়ে আসছে, সেই বীজ ধ্বংস করতে যে শতশত বছর লাগবে না, তাও মনে করি না। তবে একাজ শুরু করা অতীব জরুরি। কারণ এমনিতেই বহু দেরি হয়ে গেছে, যতো দেরি করবেন ততো ভুগবেন। আজ আপনি মরছেন, কাল আমি, পরশু তিনি…। তাই দয়া করে, ভন্ডামি রেখে, জরুরি ভিত্তিতে মূল বা শেকড়ে হাত দিন, আসল কাজটি কীভাবে করা যায় সেই পরামর্শ দিন।
আমাদের শান্তির দূত, ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, “আমি ভাবতেই পারি না বাংলাদেশে এমন হামলা হয়েছে। …আমি সব সময় বিশ্বাস করি বাংলাদেশ একটি অসামপ্রদায়িক রাষ্ট্র হবে…।” ইউনুস সাহেব, শান্তি সকলেই চায় না যেমন ঠিক, তেমনি যারা চায়, তারা শুধু চায় কিন্তু শান্তির জন্য কাজ করে বলে মনে হয় না। যেমন আপনি, শান্তিতে নোবেল পেয়ে অশান্তিপূর্ণ এ দেশ ছেড়ে বিদেশেই পড়ে আছেন। এমন আরো শতসহস্র জ্ঞানীগুণিরা শান্তির আশাতেই এ অশান্তির দেশ ছেড়ে নিজেদের নিয়েই সুখে আছেন এবং এমন বর্বরতা ঘটলেই মিডিয়া তাদের দেখা মেলে, অন্যথায় নয়। ইউনুস সাহেব, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাই সর্বনাশা! ধর্মকে নিরাপদে রেখে, কীভাবে যে আপনার অসামপ্রদায়িক রাষ্টের স্বপ্ন দেখছেন? সেটা এ মূর্খ কিছুতেই বোঝে না। যা নিজেই ভাইরাস, তা কীভাবে অন্যকে আক্রান্ত না করে শান্তিতে রাখতে পারে? আপনার মতো প্রায় সকলেই একই কথা বলেন, সন্ত্রাসীরা অমুকের-তমুকের শত্রু, মানবতার শত্রু, তারা ধর্মের গায়ে কালিমা লেপন করছে, তারা ধর্মিক নয়…। এসব বহুরকম তেনাপ্যাঁচানো কথাবার্তা, শুনতে শুনতে এখন ধৈর্যহারা এবং প্রচণ্ড অসহ্য লাগছে। অথচ এর প্রকৃত কারণটি বলছে না কেউই। এ কী আপনাদের অজ্ঞতা নাকি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া? জানি, আমার মতো গর্দভের অনুরোধ আপনারা শুনবেন না, তথাপিও বলছি, অনুগ্রহ করে এসব চিন্তা বাদ দিয়ে, সবার আগে ধর্মকে প্রশ্ন করতে শিখুন। ধর্মপুস্তকগুলো পড়ারও অনুরোধ রইলো। বোধকরি আপনারা, যারা এসব বলেন, তারা কেউই, কোনোদিনও ধর্মপুস্তক পড়েননি, যা শুনেছেন তাই বিশ্বাস ও ধারন করেই আজীবন চলেছেন (এটাই অন্ধবিশ্বাস)।

এ মূর্খ মনে করে, সর্বপ্রথমেই পরিবার, সমাজ, ধর্মজীবিদের সাবধান করতে হবে। তাদের প্রতি কঠিন দৃষ্টি রাখতে হবে, যাতে তারা এরূপ ধর্মশিক্ষা না দেয়। যেমন, অন্য ধর্ম মিথ্যা-বানোয়াট, ঘৃণ্য-জঘন্য, নিজেদেরটা মহৎ, সর্বশ্রেষ্ঠ, সর্বসত্য… এসব কোনো অবস্থাতেই, কোনো পরিসি’তেই শিশুকে শেখানো যাবে না। যারা শিখে ফেলেছে তাদের সংশোধন আর সম্ভব না, তবে যারা এখনো শিখেনি অর্থাৎ শিশুদের যেন কোনো অবস্থাতেই এসব শিক্ষা দেয়া না হয়। যেহেতু শিশুর এ শিক্ষার হাতেখড়ি পরিবারে, পরবর্তীতে সমাজে ও ধর্মালয়ে, সেহেতু পরিবারগুলোর প্রধান এবং ধর্মীয় নেতাদের ট্রেনিং দিতে হবে, তারা ধর্মের কতোটুকু শিখাতে পারবে, কিংবা পারবে না। এ প্রাক্টিস না চালাতে পারলে যে কোনো চেষ্টাই বিফলে যাবে বলে এ মূর্খ মনে করে। কারণ যুগযুগান্তরের প্রশ্নহীন, অপ্রতিরোধ্য ধর্ম নামক ভাইরাসটি মানুষের প্রকৃতিগতভাবে স্থাপিত হার্ডডিস্কের সমস্ত সফটওয়্যার বহু আগেই ধ্বংস করে ফেলেছে এবং তার নিজস্ব সফটওয়্যার বসিয়ে তা ড্রাইভ করছে বা চালাচ্ছে। এ হার্ডডিস্ক এমনভাবে ক্ষতিগ্রস্ত যে, রিপিয়ার অযোগ্য। সুতরাং এসব সংক্রামিত সফটওয়্যার হার্ডডিস্কে রেখে, কী করে অসংক্রামিত জাতি কিংবা মানুষ আশা করছেন? অতএব ধর্মশিক্ষার পরিবর্তন ছাড়া সন্ত্রাস বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। (সন্ত্রাস বলতে ধর্মসংশ্লিষ্ট সন্ত্রাস বুঝতে হবে)।

যখন পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি… দেখেন তাদের সন্তান খুব ধার্মিক হয়ে যাচ্ছে। লেখাপড়া ঠিকমত করুক বা না করুক, ধর্মকর্মে ফাঁকি নেই। সন্তান তাদের মুখ উজ্জ্বল করবে, কারণ সে এই বয়সেই খাঁটি ধার্মিক হয়ে গেছে, আর চিন্তা কী? এতে সকলেই অতি উৎসাহিত হন এবং খুশিতে বগলবাজান। কিন্তু কেউ লক্ষ্য করেন না যে, সন্তানটি তার পূর্বের বন্ধুদের সাথে কেনো খেলার মাঠে না গিয়ে ধর্মজীবির কাছে দৌঁড়াচ্ছে, তার অনুগত হয়ে এমনটা হয়ে যাচ্ছে যে, সে টিভি দেখা বন্ধ করে দিয়েছে, পিতা-মাতা-ভাইবোন, আত্মীয়স্বজনদের পোষাক ও আধুনিক আচার-ব্যবহারে দুঃখ পাচ্ছে, নিজের লোক বলে কিছু বলতেও পারে না, ফেলতেও পারে না, তাই সে আস্তে আস্তে তাদের এড়িয়ে দিন দিন একা হতে থাকে। সে কেবলমাত্র ধর্মজীবি এবং তার অন্য সাগরেদদের সাথেই কিছুটা মেলামেশা করে। ঘরে সম্পূর্ণ একা হয়ে যায়। (সব ক্ষেত্রে নয়)।

অন্যদিকে প্রায়ই দেখা যায়, যখন কারো সন্তান সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে, তখন তার সাথে সংশ্লিষ্ট (পিতামাতা ও বন্ধুসহ) পরিচিত সকলেই জোর গলায় বলেন, এই ছেলে কতো ভালো ছেলে, এমনটি করতেই পারে না, সে সব সময় ধর্মকর্ম করে, চুপচাপ থাকে, একা একা চলে, কারো সাথে তেমন একটা মিশে না… ইত্যাদি। তাদের চোখ কপালে উঠিয়ে চিৎকার-চেঁচামেমি শুরু করেন। ষড়যন্ত্রের প্রশ্ন তোলেন, অথচ কখনোই ছেলের খোঁজ রাখেননি, কারণ ছেলে আর যা করুক, ধার্মিক ছেলে বলেই সমাজে পরিচিত ছিলো, অতএব নো চিন্তা। ধার্মিক বলেই যে পিতামাতা, আত্মীয়স্বজন তার খোঁজ রাখেন না, অথচ এদেশে ধার্মিক তো সকলেই। কারণ দেশের প্রায় শতভাগ দুর্নীতিবাজ হলেও ধর্মকর্মে ফাঁকি দেয়া মানুষ ১০% খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ।

একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। ৮/৯ বছরের এক দূরন্ত ছেলে লেখাপড়া করে না বিধায়, পিতা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। ছেলেটির পিতা সাধারণ প্রাইভেট চাকুরি করে, তিনি ধার্মিক তবে গোড়া ধার্মিক নয়। কিছুদিন পর ছেলে ছুটিতে বাসায় এসেই বলে, টিভি দেখছো কেনো, টিভি দেখা হারাম। এরপর আরো কিছু বিতর্কিত কথা বললে, কিছুদিন পর, এক শিক্ষিত লোকের পরামর্শে তাকে গ্রামে পাঠিয়ে দেয়া হয়। কোনো ধর্মজীবি হয়তো শিক্ষা দেন যে, এটা দেখা, ওটা শোনা, সেটা করা হারাম… আবার একই কাজ অন্য ধর্মজীবি হয়তো বলবে, না এটা এভাবে বা ওভাবে দেখলে, করলে… হারাম না। এই যে সাধারণ মানুষদের বিভ্রান্তিকর শিক্ষা দেয়া হচ্ছে. এটা কী অস্বীকার করবেন? এতে সাধারণ মানুষ যে যার কাছে, যেমন শিক্ষা পায়, সে তেমনই আচরণ করবে বা তেমনই মানুষ কিংবা অমানুষই তো হবে, নয় কী? অতএব ধর্মশিক্ষাকে একই সমান্তরালে না এনে, ধর্মসন্ত্রাস দূর করা আর মন চাইলেই, হেঁটে মঙ্গলে গিয়ে ঘুরে আসা একই কথা।

যখন তথাকথিত একটি ঐশ্বী বাণী ভিন্ন ভিন্ন ধর্মজীবি ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই একজনের ব্যাখ্যা অন্যজন গ্রহণ করেন না। একটু খেয়াল করে দেখুন, আপনার সন্তান যে ধর্মজীবির কাছে যায়, যাকে শ্রদ্ধা করে, যার কথা ঐশ্বী বাণীরূপে মান্য করে, সেই ধর্মজীবির শিক্ষা এবং আপনি নিজে যে ধর্মজীবির মুরিদ, সেই ধর্মজীবির শিক্ষা প্রায় সময়ই ভিন্ন হয় (যদি পিতা ও পুত্রের ধর্মগুরু ভিন্ন হয়)। আরো লক্ষ্য করে দেখবেন, কারো ধর্মপ্রচার উগ্রতায় ভরা, কারোটা কম উগ্র, কেউ কিছুটা নমনীয়, আবার কেউ সম্পূর্ণ নমনীয়…। এখন প্রশ্ন হলো, আপনি কোন ধর্মজীবির শিক্ষা গ্রহণ করছেন? অতএব নিশ্চিতভাবেই বলা যায়, আপনি যে ধর্মজীবির অনুসারী হবেন, সেই প্রকৃতি, আচার-আচারণ আপনার মধ্যে প্রকাশিত হবেই হবে। এর বাইরে যাবার সাধ্য ধার্মিকদের নেই। একথা শুধু ধর্মজীবিদের দেয়া শিক্ষার বেলায় প্রযোজ্য নয়। একথা পরিবারেও ১০০% ঠিক। অর্থাৎ যার পিতা-মাতা যেমন কট্টোর, উগ্র, অসহনশীল অথবা সহনশীল, নম্র, ভদ্র… ইত্যাদি ধর্মশিক্ষা বা দীক্ষা পেয়েছেন, তার স্বভাবেও তা স্পষ্ট হতে বাধ্য (যা ৯০% ক্ষেত্রে প্রযোজ্য)।

অতএব বুদ্ধিজীবি, বিজ্ঞ পণ্ডিত, উচ্চপদস্থ (বিশেষ করে রাষ্ট্রনায়কগণ) সকলেরই উচিত, সন্ত্রাসের ‘গোড়ায় গলদ’ বের করে কেবল সেখানেই ওষুধ প্রয়োগ করা, অন্যত্র নয়। অন্যত্র ওষুধ প্রয়োগ করলে, ভাইরাসটি আরো মারাত্মক, আরো শক্তিশালী হতে বাধ্য। অতএব উচিত, ধর্মশিক্ষার ব্যাপারে যত্নবান হওয়া, এতে ব্যাপক পরিবর্তন আনার যেমন কোনো বিকল্প নেই, ঠিক তেমনই প্রতিটি ধর্মীয় বাণীর একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে, যার বাইরে কোনো ধর্মজীবি যেতে পারবে না। অনেকটা (স্কুলের) সিলেবাসের মতো। সিলেবাসের বাইরে গেলে বা ভুল ব্যাখ্যা দিলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে (যদিও তা প্রায় অসম্ভব কিন্তু অসাধ্য নয়)! আরো ভালো হয় যদি, এই সুনির্দিষ্ট ব্যাখ্যা শুধু দেশের ধর্মজীবিদের জন্য নয়, সমস্ত বিশ্বের জন্য প্রয়োগ করা যায়! কারণ একই ধর্মে দুই-তিন বা ততোধিক ব্যাখ্যা থাকা যেমন মারাত্মক অপরাধ, তেমনি থাকলে, খুনাখুনি বন্ধ করাও সম্পূর্ণরূপে অসম্ভব। অতএব, দেশের কর্ণধারসহ বিজ্ঞজনদের নিকট আকুল আবেদন, দয়া করে মূল বা শেকড়ের সমস্যার কথা বলুন। উল্টাপাল্টা বকে মানুষ বিভ্রান্ত বন্ধ করুন, নতুবা গুলশান ম্যাসাকারের ন্যায়, চিরকাল এভাবেই মরতে হবে!

ইয়েজিদিদের উৎস সন্ধানে

লেখক: সায়ন দেবনাথ
২০১৪ সাল থেকে পশ্চিম এশিয়ার ইরাকে ইয়েজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর পরিকল্পনামাফিক গণহত্যা, এই রহস্যাবৃত ধর্মীয় সম্প্রদায়কে বিশ্বের নজরে এনে দেয়।ইরাকে ইসলামের বিজয়রথ প্রবেশের পর থেকেই সুপ্রাচীন এই মূর্তিপূজক গোষ্ঠী অসংখ্য গণহত্যার শিকার হয়েছে। আসলে পশ্চিম এশিয়ার অন্যান্য পৌত্তলিক ধর্মগুলিকে ইসলাম সমূলে উৎপাটিত করতে সক্ষম হলেও, ইয়েজিদিরা সম্পূর্ণভাবে কোনদিন তাদের বশ্যতা স্বীকার করেনি আর এটাই ইসলামিক ইরাকের কাছে অত্যন্ত শ্লাঘার বিষয়।তাই বারবার ইয়েজিদিদের ওপর আঘাত নেমে এসেছে;কখনও রাষ্ট্রীয় পর্যায়ে আবার কখনও ধর্মগুরুদের মাধ্যমে।
অটোমান সাম্রাজ্যের কাল থেকে হালফিলের সাদ্দাম হুসেনের আমল কখনই ইয়েজিদি নির্যাতনে ছেদ পড়েনি। সাদ্দাম হুসেনের সময়কালে ইয়েজিদিরা বাস্তুচ্যুত হয়েছিল। সাদ্দামের সময় কুর্দ জনজাতি স্বাধীন ‘কুর্দিস্তান’এর দাবীতে আন্দোলন শুরু করেছিল এবং বহু সংখ্যক ইয়েজিদির বাস ছিল এই কুর্দিস্তানে। তাই স্বাধীনতাকামী আন্দোলনকে প্রতিহত করার যুক্তিতে সাদ্দামের সরকার বিপুল সংখ্যক ইয়েজিদিদের উৎখাত করেছিল ও পরবর্তীতে তাদের সরকার নিয়ন্ত্রিত ‘খাতানিয়া’ নামক হাউসিং কমপ্লেক্সে পুনর্বাসন দেওয়া হয়। ফলে এই সম্প্রদায় সম্পূর্ণ ভাবে সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়তে বাধ্য হয়। সবচেয়ে বিস্ময়কর দিকটি হল যে ইয়েজিদিরা কখনই নিজেদের কুর্দ রূপে পরিচয় দেয় না এবং প্রতিবেশী ইসলাম ধর্মালম্বী কুর্দদের থেকে তারা যথেষ্ট দূরত্ব বজায় রাখে। সর্বোপরি এই বিচ্ছিন্নতাকামী আন্দোলনে ইয়েজিদিরা ছিল নিরপেক্ষ। আসলে ইয়েজিদিদের জীবন-যাপন সরকারী নিয়ন্ত্রনে আনার মাধ্যমে তাদেরকে ইসলামে দীক্ষিত করার প্রয়াস নেওয়া হয়েছিল,যা একদমই ফলপ্রসূ হয়নি।
ইয়েজিদি ইতিহাস সাক্ষ্য দেয় যে তার মোট বাহাত্তরটি গণহত্যার শিকার হয়েছে। তবে তীব্র ইসলামিক আগ্রাসন সত্ত্বেও ইয়েজিদিরা উত্তর ইরাক,সিরিয়া ও আর্মেনিয়ার কিছু অংশ এবং উত্তর পশ্চিম ইরানে নিজেদের স্বকীয়তা যুগ যুগ ধরে বজায় রেখেছে। সাম্প্রতিক কালে ইয়েজিদিদের প্রতি ইসলামিক স্টেটের নৃশংসতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।নীল চোখের ইয়েজিদি মেয়েদের যৌনদাসী হিসেবে আই এস মহলে ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি মসুলে প্রকাশ্য রাস্তায় উনিশ জন ইয়েজিদি কিশোরীকে লোহার খাঁচায় বন্দী অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারা হল। তাদের অপরাধ ছিল যে তারা জঙ্গিদের সাথে যৌনসংগমে সম্মত হয়নি। বিভিন্ন ভিডিও ক্লিপিংসে প্রকাশিত ইয়েজিদি কিশোরী-মহিলাদের আর্ত চিৎকার বুঝিয়ে দেয় সুপ্রাচীন এই ধর্মীয় গোষ্ঠী এক ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের সম্মুখীন হয়েছে।তাও ইয়েজিদিরা দলে দলে স্বভূমি পরিত্যাগ করে ইউরোপে পাড়ি জমায় নি।বরং নিজেদের জীবনের তোয়াক্কা না করেই ঐতিহ্যমণ্ডিত উপাসনাস্থল গুলিকে রক্ষা করা চলেছে।আর তাদের এই দৃঢ় মনোভাবই আই এস কে আরও নৃশংস করে তুলেছে। বন্দুকের নলের সামনে বসিয়ে আই এস তাদেরকে ইসলাম কবুল করাতে পারেনি, তাই সহস্রাধিক ইয়েজিদিকে গনকবরের গহীন অন্ধকারে চিরতরে ঘুমিয়ে পড়তে হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলের লালিশ শহরে ইয়েজিদিদের একমাত্র এবং প্রধান প্রার্থনা কেন্দ্র। ছবি: রয়টার্স
ইরাকের উত্তরাঞ্চলের লালিশ শহরে ইয়েজিদিদের একমাত্র এবং প্রধান প্রার্থনা কেন্দ্র। ছবি: রয়টার্স
ইয়েজিদিদের ইতিহাস আজও রহস্যাবৃত। তবে এ-বিষয়ে কোন সন্দেহ নেই যে,তারা এক সুপ্রাচীন ধর্মীয় ঐতিহ্যের ধারক ও বাহক। জার্মান গবেষক Philip Kreyenbroek এর মত অনেকেই মনে করেন যে, ইয়েজিদিদের ধর্মীয় বিশ্বাস অত্যন্ত প্রাচীন।তবে বহুকাল যাবত এই সম্প্রদায় সম্পর্কে একটি ভুল ব্যাখ্যা প্রচলিত রয়েছে,তা হল ইয়েজিদিরা হচ্ছে ‘শয়তানের পূজারী’। ইসলামে শয়তানের ধারনা রয়েছে,যা ইবলিশ হিসেবে খ্যাত। ইসলামীয় ব্যাখ্যা অনুযায়ী ইবলিশ হল পতিত স্বর্গীয় পুরুষ,কারন সে আল্লাহের আদেশ অগ্রাহ্য করেছিল। একই ভাবে ইয়েজিদিদের ধর্মীয় বিশ্বাসে এক সর্ব শক্তিমানের কল্পনা করা হয়েছেএবং সমগ্র বিশ্বব্যাপী তাঁর অবস্থান।ইয়েজিদিদের শ্রুতি ঐতিহ্যে বিশ্ব সৃষ্টির যে বর্ণনা রয়েছে তা আবার বাইবেলের সাথেও সাযুজ্যপূর্ণ। তাঁরা বিশ্বাস করে যে, সর্বশক্তিমান ঈশ্বর বিশ্ব সৃষ্টির পর তাঁর দূত রূপে ‘তাওসি মেলেক’কে প্রেরন করেন এবং পরবর্তীতে তাঁকে সহায়তা করার আরও ছয় জন দুতকে প্রেরন করা হয়। অধুনা উত্তর ইরাকের অন্তর্গত নিনেভ প্রদেশের সিঞ্জার পর্বতে ‘তাওসি মেলেক’ এক অপূর্ব সুন্দর ময়ূর রূপে অবতরণ করেন ও নিজের সাতটি রঙের রুপান্তর ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীকুলের সৃষ্টি করেন।তবে এরপর তাওসি মেলেক ঈশ্বরের আদেশ অগ্রাহ্য করলে, ঈশ্বর তাঁকে নরকে নিক্ষেপ করে আগুনের কারাগারে বন্দী রাখেন। পরে তাওসি মেলেক গভীর অনুতপ্ত হন ও শেষ পর্যন্ত তাঁর অশ্রুবিসর্জনে আগুন নিভে যায়।পরবর্তীতে ঈশ্বর পুনরায় তাঁকে পৃথিবীতে বাকি ছয় দেবদূতের প্রধান রূপে প্রেরন করেন। ইয়েজিদিরা বিশ্বাস করে যে একজন মানুষের মধ্যে তাওসি মেলেকের মত শুভ-অশুভ এই দুই সত্ত্বারই অস্তিত্ব থাকে।আসলে মানুষকে প্রকৃত শিক্ষাদানের উদ্দেশ্যেই সে দুই প্রকার রূপ ধারন করেছিল। তবে বিধর্মী মুসলিমরা সর্বশক্তিমানের আদেশ অমান্য করায় তাওসি মেলেক’কে শয়তান বলেই গণ্য করে আর এই কারনেই ইয়েজিদিরা শয়তানের পূজারী।
ইয়েজিদিদের শ্রুতি ঐতিহ্যের সাথে বাইবেলের বেশ কিছু সামঞ্জস্য রয়েছে।যেমন ইয়েজিদি লোকগাঁথায় এডেন উদ্যানের কথা বলা হয়েছে। এছাড়া আদম ও ইভের প্রসঙ্গ দুই ধর্মেই রয়েছে।সর্বোপরি পতিত দেবদূতের কথাও উভয় দর্শনে রয়েছে। একসময় খৃষ্টান মিশনারিরাও ইয়েজিদিদের ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল কিন্তু সেই প্রয়াসও খুব একটা ফলপ্রসূ হয়নি। এরপরই মিশনারিরা ইয়েজিদিদের মতাদর্শকে কার্যত নস্যাৎ করে দিয়ে খ্রিস্টীয় মতের অংশ রূপে অভিহিত করেন। পাশাপাশি মুসলিমদের ন্যায় তাঁরাও ইয়েজিদিদের শয়তানের পূজারী রূপে অভিহিত করতে শুরু করে এবং খৃস্ট ধর্মের পতিত দেবদূত লুসিফারের সাথে তাওসি মেলেকের তুলনা করা হয়। এই সংকীর্ণ মানসিকতাই পরবর্তীকালে পশ্চিমী ঐতিহাসিকদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। কারন তাঁরা ইয়েজিদি ইতিহাস রচনার প্রেক্ষিতে খ্রিস্টীয় চেতনায় অনুপ্রানিত হয়ে প্রকৃত ইতিহাসকে বিকৃত করে ফেলছেন। এদের মধ্যে অনেকেই আবার নিজেদের মন মত করে দুই খণ্ডে বিভক্ত ইয়েজিদি ধর্মগ্রন্থ সংকলন করে ফেলেন, যেখানে পদে পদে এই স্বকীয় বিশ্বাসকে হেয় করে বাইবেলের শ্রেষ্ঠত্ব উপস্থাপন করা হয়েছে। তবে জার্মান ঐতিহাসিকরা প্রায় নিরপেক্ষভাবেই এই প্রাচীন মূর্তিপূজারী গোষ্ঠীর ইতিহাস তুলে ধরেছেন,তা স্বীকার করতেই হবে।
দীর্ঘকাল ব্যাপী শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হওয়া সত্ত্বেও ইয়েজিদিরা নিজদের অতীত ঐতিহ্যকে তেমনভবে ক্ষুণ্ণ হতে দেয়নি।ইয়েজিদি শ্রুতি অনুযায়ী তাঁরাই সর্বপ্রথম এডেন উদ্যানে আবির্ভূত হয়েছিল। উত্তর ইরাকের লালিশ নামক এক সুন্দর পাহাড়ঘেরা গ্রামে ইয়েজিদিদের প্রধান মন্দির অবস্থিত। তাঁরা বিশ্বাস করে যে লালিশ ও তাঁর সন্নিবিষ্ট অঞ্চলেই একসময় এডেন উদ্যানের অস্তিত্ব ছিল। লালিশের মন্দির নিয়েও প্রচুর ধোঁয়াশা রয়েছে। দ্বাদশ শতকের প্রাক্কালে শেখ আদি বিন মুসাফির নামক একজন সুফি সন্ত ইয়েজিদি দর্শনকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছিলেন। অনেকের মতে,তিনি আবার ছিলেন উম্মায়েদ খলিফা মারওয়ান ইবন আল হাকামের বংশধর। মুসাফির ইয়েজিদিদের পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি ইয়েজিদিদের ধর্মীয় পরিকাঠামোর বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন।তাই তাঁকে তাওসি মেলেকের অবতার হিসেবে গণ্য করা হয় এবং লালিশের মন্দিরে মুসাফিরের সমাধি রয়েছে। এবার সমস্যা শুরু হল এখান থেকে,কারন ইসলামীয় ধর্মগুরুরা লালিশের মন্দিরের প্রাচীনত্ব নস্যাৎ করে দেন এবং এই মতাদর্শকে ইসলামের বিপথগামী শাখা রূপে উল্লেখ করতে থাকেন।অস্বীকার করার উপায় নেই যে ইয়েজিদি মতাদর্শে সুফি মতের কিছুটা প্রভাব রয়েছে। তবে কখনই ইয়েজিদিদের ইসলামের শাখা হিসেবে গণ্য করা যায় না এবং ইসলামের চেয়েও এই মতাদর্শ অনেক প্রাচীন। নিছক সাদৃশ্যের প্রেক্ষিতে যারা ইসলাম ও ইয়েজিদি দর্শনকে সমজাতীয় রূপে গণ্য করেন,তাদের আদতে পশ্চিম এশিয়ার প্রাচীন ধর্মমত গুলি সম্পর্কে তেমন ধারনা নেই। কারন খ্রিস্টীয় মতাদর্শের ন্যায় ইসলামও তাঁর প্রতিষ্ঠার প্রাথমিক কালে, আরব অঞ্চলের প্রাচীন বহু দেব-দেবী কেন্দ্রিক ধর্মগুলিকে যেমন বলপূর্বক উৎখাত করেছিল তেমনই সেগুলি থেকে বেশ কিছু উপাদান সংগ্রহ করেছিল। বর্তমানে ইসলামে রোজা পালনের যে রীতি রয়েছে, ঠিক প্রায় একই প্রকার উপবাস পদ্ধতি ইসলামের আবির্ভাবের বহুকাল আগে থেকেই মূর্তিপূজারী প্রাচীন আরবীয়দের মধ্যে প্রচলিত ছিল।তাই ইয়েজিদি মতের বেশ কিছু যে ইসলাম অনুকরণ করেছে এমনও হতে পারে। কারন ইয়েজিদিরা দিনে মোট পাঁচবার প্রার্থনা করে।এর মধ্যে চারবার সূর্যের প্রতি ও মধ্যাহ্নকালীন প্রার্থনা লালিশের দিকে মুখ করে সম্পন্ন হয়।সর্বোপরি তাঁরা যেখানেই থাকুন না কেন,জীবনে অন্তত একবার লালিশে তীর্থ করতে আসতেই হয়। এখানেই ইসলাম বর্ণিত পাঁচ ওয়াক্ত নামাজ,মক্কার প্রতি মুখ করে প্রার্থনা ও জীবনে একবার হজে যাওয়ার বিষয়টির সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে পশ্চিম এশিয়ায় ইসলাম বিজয়ের পর নতুন কোন মূর্তি পূজক গোষ্ঠীর উদ্ভব হবে, একথা কল্পনাতেও আনতে বেশ কষ্ট হয়। সুতরাং ইসলামের চেয়ে ইয়েজিদিদের প্রাচীনত্বের বিষয়ে কোন সন্দেহই নেই।
ইয়েজিদি ধর্মীয় দর্শন যূথবদ্ধ হওয়ার প্রাথমিক পর্যায়ে ইসলামের কোন প্রভাবই ছিল না বরং প্রাচীন মেসোপটেমীয় ও ইরানীয় ধর্মের অনেকখানি প্রভাব ছিল।কারন মেসোপটেমিয়ার এরেডু নগরীর মুখ্য দেবতা ‘এনকি’র সাথেও ময়ূরের সংযোগ লক্ষ্য করা যায়।এছাড়া প্রাচীন মেসোপটেমীয় ধর্মের বেশ কিছু রীতি আজও ইয়েজিদিদের মধ্যে প্রচলিত আছে প্রায় অপরিবর্তিত রূপে। অনেকেই মনে করেন যে ইরানীয় ‘ইয়াজাতা’(স্বর্গীয় সত্ত্বা) শব্দ থেকে ‘ইয়েজিদি’ শব্দের উতপত্তি হয়েছে।তাঁরা বিশ্বাস করে যে পূর্বে সমস্ত কুর্দরা ইয়েজিদি ছিল। তবে কুরমাঞ্জি উপভাষা ব্যবহারকারী ইয়েজিদিরা কত প্রাচীন- এই প্রশ্নের সমাধান আজও হয়নি।তবে এই বিষয়ে বেশ কিছু যৌক্তিক অনুমান করা যেতে পারে।বেশিরভাগ গবেষকই ইয়েজিদিদের সাথে খৃষ্টান ও মুসলিমদের সাদৃশ্য সন্ধান করতে গিয়ে একটি বিশেষ দিক তাঁরা এড়িয়ে গেছেন।সেটা হল,ইয়েজিদিরা তাওসি মেলেকের প্রতিরুপ হিসেবে যে ময়ূরের উপাসনা করে তা আদৌ প্রাকৃতিক ভাবে ইরাকে কেন, পশ্চিম এশিয়াতেই পাওয়া যায় না। এমন এক পক্ষী যা ওই অঞ্চলে পাওয়াই যায় না,তা কি ভাবে সেখানকার এক ধর্মীয়গোষ্ঠীর প্রধান উপাস্যে পরিণত হল, এর সমাধান কেউ করেননি। এবার যদি প্রাচীন হরপ্পা সভ্যতার ওপর নজর দেওয়া যায়, তাহলে বোধহয় এই ময়ূর সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হরপ্পার সাথে যে ইরাক তথা প্রাচীন মেসোপটেমিয়ার সংযোগ ছিল, তা নিয়ে কোন সন্দেহ নেই। মেসোপটেমিয়ার অক্কাদীয় রাজা সারগনের সময় মেলুহের সাথে বানিজ্য চলত এবং বিভিন্ন মূল্যবান দ্রব্যাদির পাশাপাশি ময়ূর আমদানি করা হত। এই মেলুহ হল নিম্ন সিন্ধ উপত্যকা ও সিন্ধ বদ্বীপ অঞ্চল।আন্তর্জাতিক বাজারে ভারতীয় ময়ূরের যে বিপুল কদর ছিল,তাঁর প্রমান পরবর্তীতেও পাওয়া যায়।ভারতে আগমনের পর গ্রিক রাজা আলেকজান্ডার ময়ূরের সৌন্দর্যে মোহিত হয়েছিলেন এবং তিনি ভারতীয় ময়ূর ম্যাসিডোনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।গ্রিক দেবী হেরার সাথে ময়ূরের যে সম্পৃক্তকরন লক্ষ্য করা যায়,তা আসলে ভারত থেকে গ্রিসে ময়ূর আমদানীর প্রমান বহন করে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অধ্যায় থেকেও ভারতীয় ময়ূরের চাহিদার কথা জানা যায় এবং রাজা সলোমন ভারতীয় ময়ূরের বিশেষ ভক্ত ছিলেন- এই তথ্যও পাওয়া যায়। সুতরাং প্রাচীন ভারতের সাথে ইয়েজিদি সম্প্রদায়ের যোগাযোগের বিষয়টি বেশ স্পষ্ট। হরপ্পার বেশ কিছু মৃৎপাত্রে ময়ূরের চিত্র পাওয়া গেছে।এর মধ্যে একটিতে দেখা যায় যে,একটি ময়ূর এক ক্ষুদ্র মনুষ্য দেহকে সাথে নিয়ে অন্ধকার থেকে আলোর দিকে উড়ে যাচ্ছে।আপাত সাধারণ এই ছবিটির ধর্মীয় প্রেক্ষিতে ব্যাপক ব্যঞ্জনা আছে। ময়ূরকে এখানে স্বর্গে উত্তরণের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে বলাই যেতে পারে। যদি ‘আলোকময় জগৎ’কে স্বর্গ রূপে অভিহিত করার বিষয়টি নিয়ে দ্বিমত থাকে,তাহলে একে জ্ঞানের প্রতীক রূপে অভিহিত করাই যেতে পারে। অন্যদিকে ইয়েজিদিরা তো বিশ্বাস করে যে ময়ূররুপী তাওসি মেলেক মানুষের মন থেকে অজ্ঞানতা দূরীভূত করে তাকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে।পুনরায় ভারত-ইয়েজিদি সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে বলেই মনে হয়।
প্রাচীন ভারতের সাথে পশ্চিম এশীয় এই ধর্মীয় গোষ্ঠীর সংযোগকে উস্কে দেয় তাদের শ্রুতি ঐতিহ্য। এরা বিশ্বাস করে যে,তাদের আধ্যাত্মিক অবক্ষয়ের কারনে বিশ্বে কয়েকটি ভয়ঙ্কর প্লাবন সংগঠিত হয় এবং শেষ প্লাবনটি হয়েছিল আজ থেকে ছয় হাজার বছর পূর্বে ও তার ফলে তাঁরা ইরাক পরিত্যাগ করে অধুনা আফগানিস্তান,ভারত ও উত্তর আফ্রিকায় এসে বসতি স্থাপন করে। এরপর প্রায় দু হাজার বছর পূর্বে তারা পুনরায় নিজ ভূমিতে প্রত্যাবর্তন করে মেসোপটেমীয় সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অর্থাৎ এখান থেকে ভারতের সাথে তাদের যোগাযোগের বিষয়টি আবার সামনে চলে আসছে।ইয়েজিদি ক্যালেন্ডারের হিসবে বর্তমানে পৃথিবীতে ৬৭৬৫ সাল চলছে।ইয়েজিদি শ্রুতির সাথে যদি এই ক্যালেন্ডারের সামঞ্জস্য বিধান করি,তাহলে দেখা যায় ভারত থেকে তাঁরা ৪০০০ খ্রিস্ট পূর্বাব্দ নাগাদ চলে গিয়েছিল অর্থাৎ তখনও হরপ্পা সভ্যতা প্রাথমিক স্তরে রয়েছে।তাহলে হয়ত হরপ্পা সভ্যতার প্রাথমিক পর্যায়ের বিকাশে এই গোষ্ঠীর কোন অবদান থাকতে পারে।কারন হরপ্পা ও মেসোপটেমিয়ার বস্তুগত প্রেক্ষিতে বেশ সাযুজ্য রয়েছে। মনে রাখতে হবে যে মেহেড়গর সভ্যতার দ্বিতীয় পর্বে প্রায় ৫০০০ খ্রিস্ট পূর্বাব্দে কুমোরের চাকায় নির্মিত যে মৃৎপাত্রের অবশেষ পাওয়া গেছে,সেই প্রযুক্তি নিশ্চিত ভাবে পশ্চিম এশিয়া থেকেই এসেছিল।সুতরাং প্রাচীন ভারতীয় সভ্যতার বিকাশে পশ্চিম এশিয়ার অবদান বেশ স্পষ্ট।
ভারতীয় ইতিহাসের অঙ্গনে ‘অশ্ব’ কে কেন্দ্র করে যে পরিমাণ বিতর্ক হয়েছে,আর অন্য কোন প্রাণীকে নিয়ে এত কাঁটাছেঁড়া হয়নি।হরপ্পাবাসীরা আর্য না দ্রাবিড়ীয় তা নিয়ে বিতর্ক করতে গিয়ে,হরপ্পায় অশ্বের অবশেষ পাওয়া গেছে কিনা বা তা কত প্রাচীন এই নিয়েই আমরা ব্যস্ত থেকেছি। যদিও ময়ূর যে প্রাচীন ভারতীয় ধর্মীয় কাঠামোয় সর্বদা সম্পৃক্ত ছিল এবং কেন ময়ূরের এই সার্বজনীন জনপ্রিয়তা তা নিয়ে বিশেষ আলোকপাত হয়নি। অন্যদিকে হরপ্পা সভ্যতার সময়কাল,সেখানকার অধিবাসী,ধর্ম সমস্ত কিছু নিয়েই বিতর্ক আছে এবং এই সব বিষয়ে কোন দৃঢ় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় নি।সুদূর দক্ষিন ভারতের তামিল ভাষার উপভাষা ব্রাহুই কি ভাবে অধুনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রচলিত রয়েছে ,সে সম্পর্কে প্রবল ধোঁয়াশা রয়েছে।এই কারনেই অনেকে আবার হরপ্পার অধিবাসীদের তামিলদের পূর্বপুরুষ রূপে মনে করেন।এখানে আবার একটা গোলমেলে বিষয় আছে, তা হল তামিলদের প্রধান দেবতা মুরুগান-এর উৎপত্তি কাল আজও অজানা।তবে মুরুগানের উপাসনা যে বহু প্রাচীন তা মেনে নিতেই হয়। মুরুগানের বাহন হল ময়ূর এবং মুরুগান কেন্দ্রিক প্রত্নকথায় ময়ূরের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ইয়েজিদিদের তাওসি মেলেকের প্রভাব কি ভারতীয় মুরুগানের ওপর পড়েছিল না মুরগান ইয়েজিদি ধর্মবিশ্বাসকে প্রভাবিত করেছিল-এই বিষয়টিও তেমন স্পষ্ট নয়।বিষয়টি আরও জটিল হয়ে যাবে যদি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রল জেলার পার্বত্য উপত্যকায় ‘কলশ’ উপজাতির প্রতি দৃষ্টিনিক্ষেপ করা হয়।কলশ-রা বহুদিন দিন ধরে দাবী করত যে তাঁরা আলেকজান্ডারের সময় ভারতে আগত গ্রিক সেনাদের বংশধর।যদিও সাম্প্রতিক জিনগত গবেষণা বিষয়টিকে নস্যাৎ করে দিয়েছে।সর্বোপরি সুন্নি প্রধান পাকিস্তানে হাজার চারেক জনসমষ্টির এই উপজাতি যে ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে,তা বৈদিক ক্রিয়াকলাপের সাথে সমজাতীয়।দুর্গম পার্বত্য অঞ্চলে এই উপজাতির যে কাষ্ঠ নির্মিত মন্দির রয়েছে,সেখানে মন্দির গাত্রের সম্মুখে ময়ূরের প্রতিকৃতি খোদাই করা রয়েছে।কলশদের প্রাচীনত্ব নির্ণয় এখনও সম্ভব হয়নি।তবে তাঁরা যে রীতি-নীতি অনুসরণ করে তা যে বহু পুরনো তা আর বলার অপেক্ষা রাখে না।সর্বোপরি কলশদের গাত্রবর্ণের সাথে ইয়েজিদিদের বেশ মিল রয়েছে।তামিলদের মধ্যে মুরুগানের বিপুল জনপ্রিয়তা ও তাঁর সাথে ময়ূরের সংযোগ এবং ইয়েজিদিদের সাথে ভারতের সম্পর্ক ও তাঁদের ধর্মীয় দর্শনে ময়ূরের উচ্চ অবস্থান এই দুই জাতির মধ্যে এক আপাত সামঞ্জস্যের ইঙ্গিত বহন করে।তবে এদেশীয় তামিলদের পূর্ব পুরুষরাই প্রাচীন ইরাকে বসতি প্রতিষ্ঠার মাধ্যমে ইয়েজিদি বিশ্বাসের সৃষ্টি করেছিল কিনা,তা নিয়ে এখনই কোন নির্ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না।
ইয়েজিদিদের উৎস সংক্রান্ত বিতর্ক আরও জটিল হয়ে যায় যখন আর্যদের ধর্মীয় কাঠামোয় ময়ূরের গুরুত্বের প্রতিফলন পাওয়া যায়।হিত্তি ও মিত্তানিদের মধ্যে সম্পাদিত যে চুক্তির উল্লেখ আনাতোলিয়া বা তুরস্ক থেকে প্রাপ্ত ভোগসকাই লেখতে পাওয়া যায় সেখানে বৈদিক দেবতা ইন্দ্র,ব্রুন,মিত্র ও নাসাত্যের উল্লেখ পাওয়া যায়। এই নাসাত্য হল ঋগ্বেদীয় দুই যমজ ভাই অশ্বিন, যাদের উদ্দেশ্যে অশ্বমেধ যজ্ঞের সময় ময়ূর উৎসর্গ করা হত।এছাড়া দেবরাজ ইন্দ্রের সবচেয়ে প্রিয় পাখি ছিল ময়ূর। হিত্তি ও মিত্তিদের যাদেরকে ভারতে আগত বৈদিক আর্যদের পূর্বপুরুষ রূপে গণ্য করা হয় তাঁদের মধ্যেও আবার ময়ূরের মোটিফ অত্যন্ত জনপ্রিয় ছিল।আবার হিত্তিরা মেসোপটেমিয়া থেকে লিখন পদ্ধতি গ্রহণ করেছিল।১৯৯৪ সাল নাগাদ তুরস্কের গোবেকেলি টেপে অঞ্চলে জার্মান প্রত্নতাত্ত্বিক ক্লস স্মিথের নেতৃত্বে প্রায় আট হাজার বছরের প্রাচীন এক মন্দিরের সন্ধান পাওয়া গেছে।এই মন্দিরটি আবার তুরস্কের সানলিউরফা অঞ্চলের নিকটেই অবস্থিত এবং এই অঞ্চলে একদা ইয়েজিদিদের সংখ্যাধিক্য ছিল।প্রাচীন এই মন্দিরে সাপের প্রতিকৃতি পাওয়া গেছে।একই ভাবে লালিশে স্থিত ইয়েজিদি মন্দিরের প্রধান প্রবেশপথে সাপের প্রতিকৃতি উৎকীর্ণ রয়েছে।আবার বৈদিক দর্শন অনুসারে ময়ূর ও সাপের সংযুক্তিকরণের মাধ্যমে ‘কালচক্র’ বোঝানো হয়।বর্তমান তুরস্ক বা প্রাচীন আনাতোলিয়ার সংস্কৃতি অনেকাংশেই ভারতীয় বৈদিক সংস্কৃতির সাথে সাযুজ্যপূর্ণ ছিল। তাই অনেকেই বৈদিক আর্যদের প্রাচীন বসতিস্থল রূপে তুরস্ককে অভিহিত করেন।সামগ্রিকভাবে দেখা যায় যে,ইয়েজিদিদের সাথে প্রাচীন তুরস্কের সম্পর্কের বিষয়টি স্পষ্ট ভাবে প্রতিফলিত হয়েছে।সুতরাং বৈদিক আর্যদের সাথে ইয়েজিদিদের সংযোগের ক্ষেত্রেও কোন দ্বিমত থাকার কথা নয়।
ইয়েজিদিদের ধর্মীয় আচার পদ্ধতির সাথে বর্তমান হিন্দু সংস্কৃতির বেশ সামঞ্জস্য রয়েছে।উভয়েই পুনর্জন্মবাদে বিশ্বাসী এবং পবিত্র আগুনে আহূতি প্রদান করে।ইয়েজিদি মন্দির ও হিন্দু মন্দিরের গঠনগত কোন তফাতই প্রায় নেই। তাঁরা ময়ূর প্রতিকৃতি সম্বলিত যে প্রদীপ প্রজ্বলন করে তাঁর সাথেও হিন্দু বিশেষত তামিলদের মিল রয়েছে।ইয়েজিদি মন্দিরের দেওয়ালে এই ধরনের প্রদীপ প্রজ্বলন রত নারীর চিত্র অঙ্কিত রয়েছে,যিনি শাড়ী পরিহিতা।তবে এই চিত্র অনেক পরবর্তীকালীন বলেই মনে হয়।ইয়েজিদিদের ধর্মবিশ্বাস কার্যত বৈদিক ধর্ম ও আব্রাহামিক ধর্মগুলির মধ্যে এক সেতুবন্ধের ভূমিকা পালন করছে।ভারতীয় প্রেক্ষিতে বৈদিক আর্য ও দ্রাবিড়ীয় ধর্মমতের সাথে ইয়েজিদি দর্শনের উপাদানগত সাযুজ্য অত্যন্ত বিস্ময়কর।এছাড়া বৈদিক দেবতা কার্তিকেয় ও দ্রাবিড়ীয় দেবতা মুরুগানের সাথে ময়ূরের সম্পৃক্তকরণের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।যদিও কার্তিকেয় ও মুরুগান দুজনেই সমজাতীয়,শুধুমাত্র অভিব্যক্তিজনিত পার্থক্য লক্ষণীয়।দর্শনগত প্রেক্ষিতে ইয়েজিদি ও প্রাচীন ভারতের সামঞ্জস্য নিয়ে কোন সন্দেহর অবকাশ নেই।অন্যদিকে কিছু কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনগত মিলও উভয়ের রয়েছে।যদিও এই বিষয়ে এখনও বিশদ গবেষণার প্রয়োজন আছে। তবে একথা জোর দিয়েই বলা যায়, পশ্চিম এশীয় এই প্রাচীন মূর্তিপূজক গোষ্ঠীর উৎস সন্ধান করতে গেলে প্রাচীন ভারতীয় প্রেক্ষাপটের বিশ্লেষণ একান্ত প্রয়োজনীয় এবং প্রাচীন ভারতের সংস্কৃতির মধ্যে এদের উপস্থিতি নিশ্চয়ই আছে।সর্বোপরি ইয়েজিদিদের উৎস সংক্রান্ত প্রশ্নের সমাধান হলে প্রাচীন ভারতীয় ইতিহাসের বহু অমীমাংসিত প্রশ্নের যে সমাধান হবে তা আর বলার অপেক্ষা রাখে না;বিশেষত দীর্ঘকাল অব্যাহত আর্য-অনার্য বিতর্কের প্রেক্ষিতে যুক্তিগ্রাহ্য দিশা পাওয়াও সম্ভব হবে।

তথ্যসূত্রঃ
1. The Peacock Cult in Asia(Article)- P.Thankappan Nair
2. Devil worship; the sacred books and traditions of the Yezidiz-Isya Josep
3. Heirs to Forgotten Kingdoms: Journeys Into the Disappearing Religions of the Middle East- Gerard Russell
4.Land of seven rivers: History of India’s Geography- Sanjeev Sanyal
5.Peacock-Christine E. Jackson
6. Peacock in Indian Art Thought & Literature- Krishna Lal

Sunday, July 24, 2016

কোথা থেকে এলো আজকের কোরান?

কোরান কে লিখেছে? কখন, কোথায়, কিভাবে, কেন? সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম মহান ইসলাম থাকতেও পৃথিবীতে এতসব অন্য ধর্ম কেন? ওরা আল্লা মানছে না কেন? বাংলাদেশের মুসলমানদের মনে কখনো কখনো এই ধরনের প্রশ্ন জাগলেও এ নিয়ে কেউ খুব একটা ঘাঁটাঘাঁটি করে না কেউ, ভাবে খামোখা কি দরকার? অসুবিধা তো হচ্ছে না তেমন। বাংলাদেশের মুসলমান তো এত গোঁড়া মুসলিম না, যার ইচ্ছা হিজাব লাগায়, যার ইচ্ছা টুপি পরে, সুটবুট পরে, কোন অসুবিধা নেই। একজন সাধারণ মুসলমান, কারো সাতে পাঁচে নেই, চাকরি কিংবা ব্যাবসা করে, খায় দায়, গান গায়, জুম্মার দিনে জামাতে নামাজ পড়ে, সেজেগুজে বৈশাখী মেলায় যায়, রোজার মাসে রোজা রাখে, ঈদ চাঁদে নতুন জামাকাপড় কেনে, কেমন আছেন কেউ জানতে চাইলে আজকাল বলে আলহামদুলিল্লাহ। ঝামেলা নেই, চিন্তা নেই, ভালো আছে, বেশী কিছু জানার দরকারও নেই। ইসলামকে প্রশ্ন করা যায়না, ঈমান নষ্ট হয়ে যায়। তবে ঈমান, বিশ্বাস বা আল্লা রসূলকে সত্য মেনে প্রশ্ন করা যায়। সংশয় মনের ভেতরে রেখে ইসলাম নিয়ে প্রশ্ন? অসম্ভব। ঈমান যাবে, ঈমান নষ্ট হওয়া মানেই তো সব শেষ। তাই বাংলাদেশের মুসলমানদের জীবনে ধর্মচার জরুরী কিন্তু ধর্মজ্ঞান অপ্রয়োজনীয়, অজ্ঞতাই আদরণীয়।
আর বেশী কিছু পড়বার আগে নীচে অল্প কিছু চাঁছাছেলা প্রাথমিক তথ্যঃ
(ক) হযরত মোহাম্মদের মৃত্যু (৬৩২ খ্রিঃ) এর প্রায় ১৯ বছর পর আজকের কোরান লেখা হয়েছিলো বলে ধরা হয়।
(খ) হযরত মোহাম্মদের মৃত্যুর প্রায় ২০০ বছর পর ইমাম বুখারীর হাদিস বই লেখা হয়েছিলো বলে ধরা হয়।
(গ) প্রথম খলিফা হজরত আবু বকর, দায়িত্বকাল ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ।
(ঘ) দ্বিতীয় খলিফা হজরত ওমর, দায়িত্বকাল ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ।
(ঙ) তৃতীয় খলিফা হজরত ওসমান, দায়িত্বকাল ৬৪৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ।
(চ) চতুর্থ খলিফা হজরত আলী, দায়িত্বকাল ৬৫৬ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ।
ধরা যাক তথ্য প্রযুক্তি বিজ্ঞানের সুবিধাজনক এই সময়ে বাংলাদেশের মুসলমান ধর্মাচারের ব্যাপার পেরিয়ে ধর্ম নিয়ে আরো একটু জানতে চাইলো। কিন্তু সমস্যা, তারা তো ঈমান, বিশ্বাস বা আল্লা রসূলকে ধ্রুব সত্য মেনে প্রশ্ন করবে, উত্তরও জানতে চাইবে সেভাবেই। জানাটা সব সময়ই ওই প্রভাবে প্রভাবিত থাকবে, ব্যাপারটা কেমন হবে? এখন আল্লা রসূলকে সত্য মেনে প্রশ্ন করা, উত্তর যা’ই হোক না কেন, তাতে ইসলাম, আল্লা এবং রসূল অবধারিত ভাবে জিতবেন। কারন সেটাই পূর্বশর্ত। অনেকটা ‘বিচার আচার সবই মানি কিন্তু তালগাছটা আমার’ এরকম ব্যাপার। এখন এই রকম পূর্বশর্ত মেনে কোন বিতর্ক কি সম্ভব? গোঁড়ায় গলদ মার্কা শর্ত নিয়ে কারা মুখে ফেনা তুলবেন? তারা কি স্বাভাবিক নাকি ঘোর লাগা দাঁড়িয়ে ঘুমানো অস্বাভাবিক মনের মানুষ? এই সব জিজ্ঞাসায় মনেমনেও তাদের পূর্বশর্ত ঠিক থাকতে হবে। সবজান্তা আল্লা সবার মনের ভিতরের খবরও জানেন। বেঈমানি চলবে না। পূর্বশর্তে, মানে ইসলাম আল্লা রসূল অপরাজেয় এইটা মানার ব্যাপারে সাচ্চা পাক্কা থাকতে হবে, না হলে মানুষটা তো মুসলমানই না।
এত কিছুর পরও ধরে নেওয়া যাক কেউ সত্যি সত্যিই গণ্ডী পেরিয়ে একটু বেশী জানতে চাইল ইসলাম নিয়ে। জানতে তার দ্বিধা লাগলেও সে ভাবল, এতে হয়ত তেমন দোষের কিছু নেই। জন্মসূত্রে মুসলমান হওয়াতে তাদের বেশীরভাগই তা জানতে পেরেছে একটু বড় হয়ে যে তারা মুসলমান। এটা তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। আপনজনেরা, যেমন মা বাবা, পরিবারের বড়রা তাদেরকে বলেছে যে তারা মুসলমান। তাই তারা তাই। তাকে তো জামা জুতোর পছন্দের মত কোনটা নেবে, হিন্দু, মুসলমান নাকি খৃষ্টান ইত্যাদি ধর্ম কোনটা নেবে, সে সুযোগ দেয়া হয়নি। কাজেই হয়ত একটু সাহস করা যায়।
যাই হোক, একটা ব্যাপার বলা দরকার, এই ব্লগে বহুবার ধর্ম নিয়ে আলোচনা হয়েছে এবং হতেও থাকবে। তা’হলে আবার এই লেখাটি কেন? এই লেখাটা তাদের জন্য, যাদের মাথায় ওইসব কি, কে, কখন, কেন, কিভাবে ইত্যাদি কিছু প্রশ্ন মাঝে মাঝে খেলা করে মোটাদাগে উত্তর খুঁজবার জন্য। সঙ্গোপনে খুঁজে বেড়ায় যারা সহজ সংক্ষিপ্ত কিছু তথ্যসূত্র, তাদের জন্য ওই ধরনের কিছু সূত্র দেবার চেষ্টা আছে এখানে।
কোরান লিখেছে বা সঙ্কলিত করেছে কিছু মানুষ। ফেরেস্তা টাইপের কেউ কোন পাথর টাথরে অগ্নিরশ্মি ধরনের কিছু দিয়ে এটা লেখেনি। আকাশ থেকেও পুরো বইটা হঠাৎ কোন ঠাশ্ শব্দ করে পড়েনি। অতি সাধারণ ভাবে বলা হয় যে এটা ২৩ বছর ধরে হজরত মোহাম্মদের উপর কখনো এক বা একাধিক আয়াতে, মূলতঃ জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে, আল্লার বানী হিসেবে নাযিল হয়েছে। কি ভাবে? হজরত মোহাম্মদের স্বপ্নে, ঘোরের মধ্যে, তন্দ্রাপ্লুত অবস্থায়, জিব্রাইল ফেরেস্তার ফুঁয়ে, বন্ধুবেশী ফেরেস্তার মাধ্যমে, সরাসরি ফেরেস্তার মাধ্যমে ইত্যাদি।
নীচে দেখুন একটা মোখতাসার; কোরান নিয়ে একনজরে সংক্ষিপ্ত কিছু প্রাথমিক তথ্যঃ
১। কোরান কে লিখেছে?
মানুষ। হজরত মোহাম্মদের জীবদ্দশায় তার কাছের সঙ্গী সাথীরা চামড়ায়, খেজুর পাতায়, পশুর হাড়ে ইত্যাদিতে আয়াত লিখে রাখতো। হজরত মোহাম্মদ কখনো এক আয়াত, কখনো একাধিক আয়াত বলতো আর মানুষ সাথী, মানে সাহাবায়েক্বেরামরা কেউ কেউ তা লিখে রাখতো নিজেদের কাছে। অনেকে মিলে তা মুখস্থও করত, কেউ কেউ শুধু মুখস্থই রাখতো। কয়েকটি আয়াতের যোগফল হল এক একটি সূরা, আর; এখনকার কোরান সেই রকম ১১৪টা সূরার যোগফলের গ্রন্থ।
২। কোরানের সঙ্কলন কখন শুরু হয়েছে?
হজরত মোহাম্মদের মৃত্যু (৬৩২ খ্রিস্টাব্দ) এর ঠিক পরপরই সঙ্কলন নিয়ে হৈ চৈ এর শুরু। হজরত মোহাম্মদের জীবদ্দশাতেও একটি কোরান সঙ্কলিত হয়েছিল যা মুখ দেখিয়েছে খুব কম সময়ই। হজরত মোহাম্মদের মৃত্যুর পর নব্য ইসলামী শক্তির নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত হয় প্রথম খলিফা হজরত আবু বকর। খলিফা আবু বকরের (দায়িত্বকাল ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ, বলা হয় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়) নির্দেশে, সাহাবায়েক্বেরাম যায়েদ বিন সাবেতকে নেতা করে দায়িত্ব দেওয়া হয় কোরান সঙ্কলিত করার। সে যথাসাধ্য চেষ্টা করে একটি সঙ্কলন তৈরী করে এবং তা খলিফা আবু বকরকে দেয়। অন্যান্য কিছু সাহাবা, যেমন ইবনে মাসউদ, আলী বিন আবী তালেব, মুআবিয়া বিন আবী সুফিয়ান ও উবাই বিন কা’ব প্রমুখ রাও নিজ দায়িত্বে কিছু সঙ্কলন করে।
৩। কোরানের এই সঙ্কলনটিই কি আজকের কোরান শরীফ?
না, এটি সেটি নয়। নীচে দেখুন।
৪। কোরানের সঙ্কলন কেন শুরু হয়েছিলো?
কিছু হাফেজ ক্বারী সাহাবা যারা কোরানের অনেকখানি মুখস্থ রেখেছিলো, তাদের অনেকেই ইয়ামামা নামের একটি যুদ্ধে নিহত হয়। মুখস্থকারীদের সাথে সাথে কোরানও যাতে হারিয়ে না যায় সেই প্রচেষ্টার অংশই ছিলো এই প্রাথমিক সঙ্কলনের মূল কারন।
৫। যায়েদ সঙ্কলিত কোরানই কি আজকের কোরান? এরপর কি হোল?
না, এটিও নয়। প্রথম খলিফা হজরত আবু বকরের মৃত্যুর পর আরব বিশ্বে ইসলামী শক্তির দায়িত্বপ্রাপ্ত হয় দ্বিতীয় খলিফা হজরত ওমর (দায়িত্বকাল ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ, আততায়ীর হাতে নিহত হয় বলে বলা হয়)। যায়েদের করা সঙ্কলনটি এবার হজরত ওমর নিজের হেফাযতে রেখে দেয়। খলিফা ওমরের মৃত্যুর পর ওই সঙ্কলনটি অল্প কিছুদিনের জন্য তার মেয়ে হাফজা’র হেফাজতে থাকে।
৬। কোরান তা’হলে আজকের মত হল কি করে?
এইবার এলো তৃতীয় খলিফা হজরত ওসমান (দায়িত্বকাল ৬৪৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ, দলীয় কোন্দলে নিহত বলে কথিত)। তৃতীয় এই খলিফা ক্ষমতায় বসেই কোরানের একাধিক সঙ্কলনের দ্বন্দ্বের ঝামেলার মুখোমুখি হয়ে যায়। তখন দেখা যায় যায়েদের কোরান সঙ্কলন, অন্যান্য সাহাবাদের কোরানের সঙ্কলন এবং অন্যান্য নানান সাহাবাদের দাবীকৃত মুখস্থ কোরানের আয়াত একে অন্যের সাথে মিলছে না। তিনি এসময় যায়েদের প্রথম সঙ্কলনটাকে স্ট্যান্ডার্ড ধরে নতুন একটা সঙ্কলন করিয়ে নেন। কথিত আছে লোক দেখানো ভাবে তিনি কিছু কিছু নামকরা সাহাবাক্বেরাম ও ইসলামী পণ্ডিতদের সাথে এ নিয়ে পরামর্শ করে নতুন কোরানের কপি বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। অন্যসব সঙ্কলন পুড়িয়ে ফেলবার হুকুম দিলেন এই খলিফা। তৈরী হল আজকের কোরানের কথিত মূল সঙ্কলন, আনুমানিক ৬৫১ খৃষ্টাব্দে। মতভেদে অবশ্য বলা হয় আজকের কোরান আরো পূর্নাঙ্গ হয় প্রায় ৮০০ খৃষ্টাব্দের দিকে। আরো কজন মুসলিম শাসকের হাত ঘুরে, শত শত বছর ধরে আরো পরিবর্তিত হয়ে, হাতকপি, কাঠের ব্লককপি, ছাপাখানা প্রযুক্তি কপি এবং তারপর অনুবাদকবৃন্দের অনুবাদ কপিতে রূপান্তরিত হয়ে হল আজকের এই কোরান।
৭। হজরত আলীর কোরান তা’হলে কোনটা?
ইসলামী সাম্রাজ্যের চতুর্থ খলিফা হজরত আলী (দায়িত্বকাল ৬৫৬ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ, চরমপন্থীদের দ্বারা নিহত বলে কথিত)। হজরত আলীর আমলেও হজরত ওসমানের সর্বশেষ ও সর্বাধুনিক কোরান সর্বজন স্বীকৃত হয়নি। আজকের ইরাক অঞ্চলের ওই সব মুসলমানেরা ওসমানের এই সঙ্কলনটি প্রত্যাখ্যান করতে থাকে। বলতে থাকে যে সেটির সাথে উব্বে ইবন মাসুদের মত সম্মানিত সাহাবাক্বেরামও একমত নন। খলিফা হয়ে হজরত আলীও ওসমানের সঙ্কলিত কোরানে অসংগতি ও ক্রমবিপত্তির কথা দৃঢ় ভাবে বলেন। এটি বদলে নতুন একটি সঙ্কলনের চেষ্টাও করেন, কিন্তু সেটি সর্বজন স্বীকৃত হয় না। মোটামুটি ভাবে ওসমান সঙ্কলনটিই তখন থেকে টিকে যায়।
যেঁচে পড়ে এসব তথ্য এমনি এমনি দেওয়া হয়নি। একটু ভাবনার জন্য দেওয়া হয়েছে। মানুষের দ্বারা কোরানে আয়াত ইচ্ছামত বাদ দিয়ে দেওয়া, ইচ্ছামত সঙ্কলন করা, স্ববিরোধী বা পরস্পর বিরোধী আয়াত, আয়াত রহিত করা, আগের মক্কি সূরা কোরানে রেখেও ওই সব এক একটি সূরার বদলে নতুন বিদ্বেষপূর্ণ হিংস্র অন্য সূরা প্রতিস্থাপন, নির্ভুল কোরানে একের পর এক ভুল, একই ব্যাপারের বিবরণ এক এক যায়গায় এক এক রকম, মেয়েদেরকে ছোট করা, পুরুষদের বড় করা এবং বেহেশতে চির কুমারী হুর উপহার দেওয়া, অথচ মেয়েদের জন্য এই পৃথিবীতে কড়া নিষেধের বেড়াজাল আর বেহেশতে গেলে আলতু ফালতু আঙ্গুর বেদানা পুরষ্কার, ছেলেদের জন্য মদ ও যৌনতৃপ্তির জন্য চির যৌবনা মেয়ে আর সমকামী পুরুষের জন্য কিশোরবালক, কিন্তু সম্পদে সাক্ষীতে তুচ্ছ মেয়েরা, ছেলেরা শক্তিমান মহান, ইত্যাদি আরো অনেক অনেক বৈষম্য। মানুষ মানে হজরত মোহাম্মদের বয়ানে আর খলিফার তাড়াহুড়ায় তৈরী কোরানের এতসব; যদি বাঙ্গালি কোন মোল্লা ছাড়াই; বাংলায় পড়ে বুঝে ফেলে, তা’হলে যে গুমোর ফাঁস হয়ে যাবে। কোরান নিজেই ইসলামের জন্য হূমকি হয়ে যাবে।
ইসলাম নিয়ে নিজ ভাষায় কিছুটা বেশী জানলে বাংলাদেশের মুসলমান ভালো রকমের সংশয়ের গ্যাঞ্জামে পড়ে যাবে, হয়ত ভাববে তাদের ঈমান ঝুঁকির মধ্যে পড়ে গেলো। ভাববে জানার কি-ই-ই দরকার খামোখা, তার চেয়ে অজ্ঞ থাকাই ভালো, আচার অনুষ্ঠান করে করেই পুল সিরাত পার হয়ে যাওয়া যাক। নাকি কেউ কেউ আবার অতি গোঁড়ামি ছেড়ে, আরো কিছু পড়ে জেনে কিছুটা বাঙালী হয়ে যাবে? নাকি হয়ে যাবে মুক্তমনের মানুষ? ব্যাপারটা কি অত সহজ হবে? কে জানে, হয়তো বা, কোন এক দিন।
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
আরো লেখা লিঙ্কঃ সূরা মোখতাসার ১, সূরা মোখতাসার ৩, সূরা মোখতাসার ৪, সূরা আল মূত্ত্যাজিয়া, হিজাবী মেয়ে বেহেস্তি সুখ
-x-x-x-x-x-x-x-x-x-x-x-
রেফারেন্সের পেতে আর মুক্তমনে আরো বেশী বেশী জানতে চাইলে, মুক্তমনাদের লেখা পড়ুন, বিশেষ করে এদেরঃ
আবুল কাশেম, ভবঘুরে, সৈকত চৌধুরী, আকাশ মালিক, সাইফুল ইসলাম, নাস্তিকের ধর্মকথা, কৌস্তভ, আল্লাচালাইনা, সংশপ্তক, সাদাচোখ, টেকি সাফি, রূপম(ধ্রুব), অভীক, গীতা দাস, রাজেশ তালুকদার, তামান্না ঝুমু, বিপ্লব পাল, শিক্ষানবিস, ফরিদ আহমেদ, অভিজিৎ, বন্যা আহমেদ, কাজী রহমান এবং বাকিদের

Thursday, July 21, 2016

‘অপারেশন থান্ডারবোল্ট’ সফলতার ফাঁকা বুলি!

গত ১ জুলাই ২০১৬ রাতে, রাজধানীর কূটনীতিকপাড়ার গুলশানে হলি আর্টিজেন বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে ইসলামিক জঙ্গিরা। রাত প্রায় ৯টায় জঙ্গিরা রেস্টুরেন্টের বিদেশীসহ সবাইকে জিম্মি করে। রাতের মধ্যেই বিদেশী ২০ জনকে জবাই করে হত্যা করে জঙ্গিরা। এবং নিহতের ছবি ঐ রাতেই আইএস তাদের সাইকে প্রকাশ করে। নিহতদের এর মধ্যে ৩ জন বাঙালিও ছিলেন। শুক্রবার রাতে ২ জনকে উদ্ধার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী/ কিংবা তারা পালিয়ে আসতে সক্ষম হয়। পুলিশের সদস্যরা ভাবেনি জঙ্গিরা এতোটা ভয়াণকভাবে রেস্তোরাঁ অবস্থায় নিয়েছে। তাই যথেষ্ট শক্তি না নিয়ে প্রতিরোধ করতে গিলে জঙ্গিদের আক্রশনে ১০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়।
কলকাতার ABP আনন্দ পত্রিকা দাবী করেছে- একবার নয়, গুলশনে জঙ্গি হামলা হতে পারে বলে বারবার ঢাকাকে সতর্ক করে দিল্লি। সতর্কবার্তা এসেছিল আমেরিকার কাছ থেকেও। কিন্তু সেই সাবধানবাণী অবহেলার মাশুল মর্মান্তিকভাবে চোকালেন ২০জন পণবন্দি। সোশ্যাল মিডিয়ায় জঙ্গিরা ডিপ্লোম্যাটিক জোনে হামলার ছক নিয়ে পোস্টও করেছিল। কিন্তু বাংলাদেশি গোয়েন্দারা গুরুত্ব দেননি তাতে।
শুক্রবার রাতেই জঙ্গিদের পক্ষ থেকে ৩টি দাবীর কথা পত্রিকা (বাংলা ট্রিবিউন) ও টেলিভিশন মিডিয়ায় (ইন্ডিপেন্ডেন্ট) এর প্রকাশিত হয়। যদিও এই তিন দাবীর কোন ভিত্তি কিংবা সত্যতা কেউ দেখাতে পারেনি। পরবর্তীতে এই দাবীগুলো যে ভিত্তিহীন তা প্রমাণিত হয়। জঙ্গিরা সেখানে মানুষকে খুন করতে গিয়েছে কোন দাবী আদায়ের জঙ্গে যায় নাই।
বাংলাদেশী তিনজনকে হত্যা করার মূল কারণ তারা কোরানের কোন সুরা বলতে পারে নাই। ডেইলি স্টার বলছে, জিম্মিদের মধ্যে যারা কোরানের আয়াত আবৃত্তি করতে পেরেছে তাঁদেরকেই কেবল বাঁচিয়ে রেখেছে সন্ত্রাসীরা। বাকিদের ভাগ্যে কি ঘটেছে জানা যায় নি। বেঁচে যাওয়া এক নারী বলেছেন; তিনি হিজাব পরা থাকায় তিনি বেশ আদর যত্ন পান! সুতরাং বাংলাদেশী তিনজন নিহত হয়েছেন তারা সুরা বলতে না পারায়। বিদেশীদের মধ্যে এক শ্রীলংকান ও এক জাপানি নাগরিককে জঙ্গিরা হত্যা করেনি।
শনিবার সেনা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন-“একজন জাপানি ও দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে সাতজন সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয় এবং এক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অভিযান শেষে তল্লাশিকালে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। যাদের সবাইকে গত রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।”
সুতরাং যারা প্রশ্ন তুলেছিল সিএনএন ছবি পেল কীভাবে (নিজেরা বকলম তাই অন্যদের তাই ভাবে) হত্যার তথ্য বিদেশীরা জানল কিভাবে তাদের প্রশ্নের উত্তর আগেই উল্লেখ করা হয়েছে এবং গতরাতেই যে হত্যা করা হয়েছে তা অপারেশনসের পরিচালকও স্বীকার করলেন। এবার আসি উদ্ধার প্রসঙ্গে; ১৩ জনকে উদ্ধার করার গল্পটিও মিথ্যা। জঙ্গিরা যাদের হত্যা করেনি বরং সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে সেই মানুষগুলোকে সামনে রেখেই বলছে সেনা বাহিনী তাদের উদ্ধার করে!
যে পরিবারটি কে ছেড়ে দেওয়া হয়েছে সেই পরিবার সম্পর্কে পত্রিকা বলছে- “রাতভর আটক থাকার পর সকাল ৮টার দিকে কমান্ডো অভিযানে হাসনাতের পরিবার উদ্ধার পায় বলে জানান তার মা। সন্তান, পুত্রবধূ ও নাতনীদের জন্য স্বামী এমআর করিমকে সঙ্গে নিয়ে সারারাত গুলশানে ছিলেন তিনি।”
অথচ আমরা এক কোরিয়ান ভদ্রলোকের ভিডিওতে দেখছি অভিযানের আগেই বেঁচে যাওয়া মানুষগুলোকেও জঙ্গিরাই ছেড়ে দেয়। কোরিয়ান ভদ্রলোক তার বাসা থেকে ভিডিও করেছিলেন। এই ভিডিও যদি আমরা না দেখতাম তাহলে সেনা বাহিনীর মিথ্যা সাফল্যের গল্প আমাদের সারা জীবন বিশ্বাস করতাম।
https://youtu.be/zRbz_YJqcgM

প্রেস বিফিং এ নিহত ছয়জনকে জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও জীবিত ফেরত আসা একজন বলছেন; হামলাকারী ছিল মোট ৫জন। আইএস ৫জন জিহাদীর ছবিও প্রকাশ করে। সুতরাং বাকি একজন কে তা নিয়ে প্রশ্ন এসেই যায়। ৫ জনের সাথে রেস্টুরেন্টের শেফকেও জঙ্গি হিসেবে সেনা বাহিনী পরিচয় করিয়ে দিচ্ছেন। শেফ হয়তো অভিযানে নিহত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত শেফের সাথে জঙ্গি কোন কানেকশন প্রমাণ করা সম্ভব হবে না ততোক্ষণ পর্যন্ত একজন সাধারণ মানুষকে জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া অপরাধ, যিনি কিনা গুলশান হামলায় নিরীহ নিহতদেরই একজন।
আইএস জানিয়েছে, গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলায় অংশ নেয় ওপরের পাঁচজন। এঁদের মধ্যে রোহান ইমতিয়াজ (ওপরে গোলচিহ্নিত)। নিচের ছবিগুলো পুলিশের পাঠানো। সেখানে অন্যরা থাকলেও রোহান ইমতিয়াজ নেই। আছে রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার (নিচে গোলচিহ্নিত)।
গত তিন বছরেও কানাডা প্রবাসী তামিম চৌধুরী কোন ছবি কোন তথ্য আমাদের পুলিশ বাহিনী দিতে পারেননি। যদিও পুলিশ বাহিনী নিজেরাই স্বীকার করেছেন যে তামিম চৌধুরী দেশে বসেই জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ২০১১ সালে সেনা বাহিনী থেকে বিতাড়িত মেজর জিয়া এই হামলার মূল পরিকল্পনাকারীদের একজন বলেও ইতোমধ্যে প্রেস বিফিং বিবৃতি দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । দেশে বসে এই মেজর জিয়া একের পর এক জঙ্গি হামলার নেতৃত্ব দিয়ে আসলেও এখন পর্যন্ত পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থা জিয়াকে খুঁজে বের করতে পারেনি। এছাড়া আসলে মোট কতজন আক্রমণে অংশগ্রহণ করেছে তার প্রমাণ পাওয়া যাবে বেঁচে যাওয়া ১৩ জনের বক্তব্যের মাধ্যমেই। বলা যায় না বেঁচে যাওয়ার ১৩ জনের মধ্যেও জঙ্গিদের সহায়তাকারী কেউ থাকতে পারে। তবে সব কিছু সঠিক অনুসন্ধানের মাধ্যমেই আসলে জানা সম্ভব। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল আক্রমণকারী জঙ্গিদের মধ্যেও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল। আসিফ মহিউদ্দিনের উপর হামলা রাজীব হায়দারকে জবাই করা থেকে ব্লগার হত্যায় নর্থ-সাউথ শিক্ষার্থীদের নাম প্রতিবারই এসেছে। এমনকি প্রকাশক দীপন হত্যা ঘটনায়ও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম আসে। আমেরিকায় বোমা হামলা করতে গিয়ে এফবিআই-এর ফাঁদে পড়ে যাওয়া নাফিজও ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ব্লগার হত্যাকারীর পরিকল্পনাকারী ফেরারী রানাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কিনা রাজীব হত্যা মামলার প্রধান আসামী।
এছাড়া হামলার ১০ ঘণ্টা আগে আনসার বাংলা টুইট করে জানিয় দেয় এ গুলশানের কূটনৈতিক পাড়ায় তারা হামলা করবে। অথচ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এর কোন কিছুই দেখেনি কিংবা তারা ঈদ আনন্দে ব্যস্ত ছিলেন। যদিও হামলার পর তারা টুইটটি মুছে দেয়।

গুলশান রেস্টুরেন্ট হামলায় ১৭ জন বিদেশী, ৩ জন বাংলাদেশী খুন হোন। বিভিন্ন গণমাধ্যম বলছে যে, নিহতদের মধ্যে ফারাজ হোসেন বেঁচে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। জঙ্গিরা তাকে ছেড়ে দিতে চাইলেও তিনি তার দুই বিদেশী বন্ধুকে ফেলে কিছুতেই যেতে রাজি হোননি। রাতের বেলা রেস্টুরেন্ট হামলার শুরুতেই জঙ্গিদের আক্রমণে ২ জন পুলিশ অফিসার প্রাণ হারায় এবং ২০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সেনা বাহিনীর অপারেশন শুরু করে সকাল ৭টা ৪০ মিনিটে অর্থাৎ জঙ্গিরা রেস্তোরাঁয় সবাইকে বন্দি করার ১০ ঘণ্টা পর। সেনা বাহিনীর অভিযান ১৩ মিনিটেই শেষ হয়। এই তের মিনিটে সেনা বাহিনীর সাফল্য ১ জনকে গ্রেফতার। অভিযানে ৫ জন জঙ্গির সাথে রেস্তোরায় শেফ নিহত হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি রেস্টুরেন্টের কর্মচারী বলে তার স্বজনদের দাবী।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে নিহতদের মধ্যে ইতালিয় এক নারী ছিলেন গর্ভবতী। গত এক বছর ধরে প্রধানমন্ত্রীর ভাষায় ‘টুকটাক’ হত্যা হলেও এবং হত্যার পর নিহতদের উপর দোষ চাপানোর অভ্যাস থাকলেও গুলশান হামলায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের উপর দোষ চাপানোর কোন সুযোগ পান নাই। শুরু থেকেই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তাদের মূল হোতাদের যদি খুঁজে বের করা সম্ভব হতো তাহলে হয়তো মৃত্যুর মিছিল কিছুটা থামানো সম্ভব হতো।
এরকম জিম্মি পরিস্থিতি বাংলাদেশে এই প্রথম। এমন পরিস্থিতিতে জিম্মিদের উদ্ধার করা বেশ কঠিনও বটে। কারণ যারা জিম্মি করে তারা মারতে এবং মরতেই সেখানে যায়। জঙ্গিরা ১৩জনকে ছেড়ে না দিয়ে হত্যা করলেও সেনা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কিছু করার ছিল না। যেমনটি করার ছিল না রাতেই খুন হওয়া ২০ জনের সময়। আমেরিকায় অরল্যান্ডোর পালস নৈশক্লাবে গুলিবর্ষণের ঘটনায়ও আমেরিকার পুলিশ কিছু করতে পারেনি। কিন্তু সত্য সবসময় সত্য। উদ্ধার হওয়া নাগরিকদের কাউকে সেনা বাহিনী উদ্ধার করতে পারেনি বরং জঙ্গিরা ছেড়ে দিয়েছে বলেই প্রাণে বেঁচে যায় এটি বললে সেনা বাহিনীর অভিযানের কোন সম্মানহানি হয় বলে মনে হয় না। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা বাহিনী তারা তাদের ক্ষমতার সবটুকু প্রয়োগ করেও কাউকে বাঁচাতে সক্ষম হয়নি, এটি তাদের নিজেদের ব্যর্থতা নয় তবে এটাই বাস্তবতা।
যে কোন হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরের বিষয়টি হল মূল আসামীদের আবিষ্কার করা ও গ্রেফতার করা। ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় কারা অস্ত্র দিয়েছে কারা পৃষ্ঠপোষকতা করেছে তার সব সূত্র ভারতীয় গোয়েন্দারা বাহির করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কী পারবে কারা এই হামলার মূল পরিকল্পনাকারী কারা অর্থ ও অস্ত্র দিয়ে এসব জঙ্গিদের হামলা করতে পাঠাচ্ছে। এদের মূল শেকড় কী আবিষ্কার করতে সক্ষম হবে? সময়ই এসব উত্তর বলে দেবে।
সবচেয়ে নোংরা যে বিষয়টি শুরু হয়েছে তাহলো; আমাদের নীতিহীন রাজনৈতিক দলগুলো বরাবরের মতন দোষারোপের নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে। আর এতে এগিয়ে আসছে তাদের নিজেদের পোষা বুদ্ধিজীবীরা। তথ্য প্রমাণ ছাড়া দোষারোপ রাজনীতি করার অর্থ হল মূল বিষয় থেকে চোখ সরিয়ে নেওয়া। ৫ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজ যার বাবা কিনা আওয়ামী লীগ নেতা! অথচ পুলিশ জঙ্গি রোহানের ছবি না দিয়ে বাবুর্চি সাইফুলের ছবি ছেপে দিচ্ছি সরকার। এতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নোংরা রাজনীতি ও রাজনৈতিক দলের নেতার ছেলের নাম থাকায় একজন সাধারণ ভিকটিমকে যেখানে জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে তাহলে প্রশ্ন আসে সরকারের আন্তরিকতা ও সিরিয়াসনেস আসলে কতোটুকু? সাধারণ মানুষ তো দূরের কথা ভবিষ্যতে তদন্তে আওয়ামী লীগের নেতা, কর্মীদের মনেই প্রশ্নের জন্ম দেবে। কোরিয়ান ভদ্রলোকের ভিডিও কারণে ইতোমধ্যে সেনা বাহিনীর সাফল্যের গল্পে পানি ঢেলে গেছে ভবিষ্যতে তাদের তদন্তে ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থ যে থাকবে না তার জন্যে সরকারের উপর আমরা কতোটুকু আস্থা রাখতে পারি?

ইয়েজিদিদের উৎস সন্ধানে!

২০১৪ সাল থেকে পশ্চিম এশিয়ার ইরাকে ইয়েজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর পরিকল্পনামাফিক গণহত্যা, এই রহস্যাবৃত ধর্মীয় সম্প্রদায়কে বিশ্বের নজরে এনে দেয়।ইরাকে ইসলামের বিজয়রথ প্রবেশের পর থেকেই সুপ্রাচীন এই মূর্তিপূজক গোষ্ঠী অসংখ্য গণহত্যার শিকার হয়েছে। আসলে পশ্চিম এশিয়ার অন্যান্য পৌত্তলিক ধর্মগুলিকে ইসলাম সমূলে উৎপাটিত করতে সক্ষম হলেও, ইয়েজিদিরা সম্পূর্ণভাবে কোনদিন তাদের বশ্যতা স্বীকার করেনি আর এটাই ইসলামিক ইরাকের কাছে অত্যন্ত শ্লাঘার বিষয়।তাই বারবার ইয়েজিদিদের ওপর আঘাত নেমে এসেছে;কখনও রাষ্ট্রীয় পর্যায়ে আবার কখনও ধর্মগুরুদের মাধ্যমে।
অটোমান সাম্রাজ্যের কাল থেকে হালফিলের সাদ্দাম হুসেনের আমল কখনই ইয়েজিদি নির্যাতনে ছেদ পড়েনি। সাদ্দাম হুসেনের সময়কালে ইয়েজিদিরা বাস্তুচ্যুত হয়েছিল। সাদ্দামের সময় কুর্দ জনজাতি স্বাধীন ‘কুর্দিস্তান’এর দাবীতে আন্দোলন শুরু করেছিল এবং বহু সংখ্যক ইয়েজিদির বাস ছিল এই কুর্দিস্তানে। তাই স্বাধীনতাকামী আন্দোলনকে প্রতিহত করার যুক্তিতে সাদ্দামের সরকার বিপুল সংখ্যক ইয়েজিদিদের উৎখাত করেছিল ও পরবর্তীতে তাদের সরকার নিয়ন্ত্রিত ‘খাতানিয়া’ নামক হাউসিং কমপ্লেক্সে পুনর্বাসন দেওয়া হয়। ফলে এই সম্প্রদায় সম্পূর্ণ ভাবে সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়তে বাধ্য হয়। সবচেয়ে বিস্ময়কর দিকটি হল যে ইয়েজিদিরা কখনই নিজেদের কুর্দ রূপে পরিচয় দেয় না এবং প্রতিবেশী ইসলাম ধর্মালম্বী কুর্দদের থেকে তারা যথেষ্ট দূরত্ব বজায় রাখে। সর্বোপরি এই বিচ্ছিন্নতাকামী আন্দোলনে ইয়েজিদিরা ছিল নিরপেক্ষ। আসলে ইয়েজিদিদের জীবন-যাপন সরকারী নিয়ন্ত্রনে আনার মাধ্যমে তাদেরকে ইসলামে দীক্ষিত করার প্রয়াস নেওয়া হয়েছিল,যা একদমই ফলপ্রসূ হয়নি।
ইয়েজিদি ইতিহাস সাক্ষ্য দেয় যে তার মোট বাহাত্তরটি গণহত্যার শিকার হয়েছে। তবে তীব্র ইসলামিক আগ্রাসন সত্ত্বেও ইয়েজিদিরা উত্তর ইরাক,সিরিয়া ও আর্মেনিয়ার কিছু অংশ এবং উত্তর পশ্চিম ইরানে নিজেদের স্বকীয়তা যুগ যুগ ধরে বজায় রেখেছে। সাম্প্রতিক কালে ইয়েজিদিদের প্রতি ইসলামিক স্টেটের নৃশংসতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।নীল চোখের ইয়েজিদি মেয়েদের যৌনদাসী হিসেবে আই এস মহলে ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি মসুলে প্রকাশ্য রাস্তায় উনিশ জন ইয়েজিদি কিশোরীকে লোহার খাঁচায় বন্দী অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারা হল। তাদের অপরাধ ছিল যে তারা জঙ্গিদের সাথে যৌনসংগমে সম্মত হয়নি। বিভিন্ন ভিডিও ক্লিপিংসে প্রকাশিত ইয়েজিদি কিশোরী-মহিলাদের আর্ত চিৎকার বুঝিয়ে দেয় সুপ্রাচীন এই ধর্মীয় গোষ্ঠী এক ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের সম্মুখীন হয়েছে।তাও ইয়েজিদিরা দলে দলে স্বভূমি পরিত্যাগ করে ইউরোপে পাড়ি জমায় নি।বরং নিজেদের জীবনের তোয়াক্কা না করেই ঐতিহ্যমণ্ডিত উপাসনাস্থল গুলিকে রক্ষা করা চলেছে।আর তাদের এই দৃঢ় মনোভাবই আই এস কে আরও নৃশংস করে তুলেছে। বন্দুকের নলের সামনে বসিয়ে আই এস তাদেরকে ইসলাম কবুল করাতে পারেনি, তাই সহস্রাধিক ইয়েজিদিকে গনকবরের গহীন অন্ধকারে চিরতরে ঘুমিয়ে পড়তে হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলের লালিশ শহরে ইয়েজিদিদের একমাত্র এবং প্রধান প্রার্থনা কেন্দ্র। ছবি: রয়টার্স
ইরাকের উত্তরাঞ্চলের লালিশ শহরে ইয়েজিদিদের একমাত্র এবং প্রধান প্রার্থনা কেন্দ্র। ছবি: রয়টার্স
ইয়েজিদিদের ইতিহাস আজও রহস্যাবৃত। তবে এ-বিষয়ে কোন সন্দেহ নেই যে,তারা এক সুপ্রাচীন ধর্মীয় ঐতিহ্যের ধারক ও বাহক। জার্মান গবেষক Philip Kreyenbroek এর মত অনেকেই মনে করেন যে, ইয়েজিদিদের ধর্মীয় বিশ্বাস অত্যন্ত প্রাচীন।তবে বহুকাল যাবত এই সম্প্রদায় সম্পর্কে একটি ভুল ব্যাখ্যা প্রচলিত রয়েছে,তা হল ইয়েজিদিরা হচ্ছে ‘শয়তানের পূজারী’। ইসলামে শয়তানের ধারনা রয়েছে,যা ইবলিশ হিসেবে খ্যাত। ইসলামীয় ব্যাখ্যা অনুযায়ী ইবলিশ হল পতিত স্বর্গীয় পুরুষ,কারন সে আল্লাহের আদেশ অগ্রাহ্য করেছিল। একই ভাবে ইয়েজিদিদের ধর্মীয় বিশ্বাসে এক সর্ব শক্তিমানের কল্পনা করা হয়েছেএবং সমগ্র বিশ্বব্যাপী তাঁর অবস্থান।ইয়েজিদিদের শ্রুতি ঐতিহ্যে বিশ্ব সৃষ্টির যে বর্ণনা রয়েছে তা আবার বাইবেলের সাথেও সাযুজ্যপূর্ণ। তাঁরা বিশ্বাস করে যে, সর্বশক্তিমান ঈশ্বর বিশ্ব সৃষ্টির পর তাঁর দূত রূপে ‘তাওসি মেলেক’কে প্রেরন করেন এবং পরবর্তীতে তাঁকে সহায়তা করার আরও ছয় জন দুতকে প্রেরন করা হয়। অধুনা উত্তর ইরাকের অন্তর্গত নিনেভ প্রদেশের সিঞ্জার পর্বতে ‘তাওসি মেলেক’ এক অপূর্ব সুন্দর ময়ূর রূপে অবতরণ করেন ও নিজের সাতটি রঙের রুপান্তর ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীকুলের সৃষ্টি করেন।তবে এরপর তাওসি মেলেক ঈশ্বরের আদেশ অগ্রাহ্য করলে, ঈশ্বর তাঁকে নরকে নিক্ষেপ করে আগুনের কারাগারে বন্দী রাখেন। পরে তাওসি মেলেক গভীর অনুতপ্ত হন ও শেষ পর্যন্ত তাঁর অশ্রুবিসর্জনে আগুন নিভে যায়।পরবর্তীতে ঈশ্বর পুনরায় তাঁকে পৃথিবীতে বাকি ছয় দেবদূতের প্রধান রূপে প্রেরন করেন। ইয়েজিদিরা বিশ্বাস করে যে একজন মানুষের মধ্যে তাওসি মেলেকের মত শুভ-অশুভ এই দুই সত্ত্বারই অস্তিত্ব থাকে।আসলে মানুষকে প্রকৃত শিক্ষাদানের উদ্দেশ্যেই সে দুই প্রকার রূপ ধারন করেছিল। তবে বিধর্মী মুসলিমরা সর্বশক্তিমানের আদেশ অমান্য করায় তাওসি মেলেক’কে শয়তান বলেই গণ্য করে আর এই কারনেই ইয়েজিদিরা শয়তানের পূজারী।
ইয়েজিদিদের শ্রুতি ঐতিহ্যের সাথে বাইবেলের বেশ কিছু সামঞ্জস্য রয়েছে।যেমন ইয়েজিদি লোকগাঁথায় এডেন উদ্যানের কথা বলা হয়েছে। এছাড়া আদম ও ইভের প্রসঙ্গ দুই ধর্মেই রয়েছে।সর্বোপরি পতিত দেবদূতের কথাও উভয় দর্শনে রয়েছে। একসময় খৃষ্টান মিশনারিরাও ইয়েজিদিদের ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল কিন্তু সেই প্রয়াসও খুব একটা ফলপ্রসূ হয়নি। এরপরই মিশনারিরা ইয়েজিদিদের মতাদর্শকে কার্যত নস্যাৎ করে দিয়ে খ্রিস্টীয় মতের অংশ রূপে অভিহিত করেন। পাশাপাশি মুসলিমদের ন্যায় তাঁরাও ইয়েজিদিদের শয়তানের পূজারী রূপে অভিহিত করতে শুরু করে এবং খৃস্ট ধর্মের পতিত দেবদূত লুসিফারের সাথে তাওসি মেলেকের তুলনা করা হয়। এই সংকীর্ণ মানসিকতাই পরবর্তীকালে পশ্চিমী ঐতিহাসিকদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। কারন তাঁরা ইয়েজিদি ইতিহাস রচনার প্রেক্ষিতে খ্রিস্টীয় চেতনায় অনুপ্রানিত হয়ে প্রকৃত ইতিহাসকে বিকৃত করে ফেলছেন। এদের মধ্যে অনেকেই আবার নিজেদের মন মত করে দুই খণ্ডে বিভক্ত ইয়েজিদি ধর্মগ্রন্থ সংকলন করে ফেলেন, যেখানে পদে পদে এই স্বকীয় বিশ্বাসকে হেয় করে বাইবেলের শ্রেষ্ঠত্ব উপস্থাপন করা হয়েছে। তবে জার্মান ঐতিহাসিকরা প্রায় নিরপেক্ষভাবেই এই প্রাচীন মূর্তিপূজারী গোষ্ঠীর ইতিহাস তুলে ধরেছেন,তা স্বীকার করতেই হবে।
দীর্ঘকাল ব্যাপী শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হওয়া সত্ত্বেও ইয়েজিদিরা নিজদের অতীত ঐতিহ্যকে তেমনভবে ক্ষুণ্ণ হতে দেয়নি।ইয়েজিদি শ্রুতি অনুযায়ী তাঁরাই সর্বপ্রথম এডেন উদ্যানে আবির্ভূত হয়েছিল। উত্তর ইরাকের লালিশ নামক এক সুন্দর পাহাড়ঘেরা গ্রামে ইয়েজিদিদের প্রধান মন্দির অবস্থিত। তাঁরা বিশ্বাস করে যে লালিশ ও তাঁর সন্নিবিষ্ট অঞ্চলেই একসময় এডেন উদ্যানের অস্তিত্ব ছিল। লালিশের মন্দির নিয়েও প্রচুর ধোঁয়াশা রয়েছে। দ্বাদশ শতকের প্রাক্কালে শেখ আদি বিন মুসাফির নামক একজন সুফি সন্ত ইয়েজিদি দর্শনকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছিলেন। অনেকের মতে,তিনি আবার ছিলেন উম্মায়েদ খলিফা মারওয়ান ইবন আল হাকামের বংশধর। মুসাফির ইয়েজিদিদের পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি ইয়েজিদিদের ধর্মীয় পরিকাঠামোর বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন।তাই তাঁকে তাওসি মেলেকের অবতার হিসেবে গণ্য করা হয় এবং লালিশের মন্দিরে মুসাফিরের সমাধি রয়েছে। এবার সমস্যা শুরু হল এখান থেকে,কারন ইসলামীয় ধর্মগুরুরা লালিশের মন্দিরের প্রাচীনত্ব নস্যাৎ করে দেন এবং এই মতাদর্শকে ইসলামের বিপথগামী শাখা রূপে উল্লেখ করতে থাকেন।অস্বীকার করার উপায় নেই যে ইয়েজিদি মতাদর্শে সুফি মতের কিছুটা প্রভাব রয়েছে। তবে কখনই ইয়েজিদিদের ইসলামের শাখা হিসেবে গণ্য করা যায় না এবং ইসলামের চেয়েও এই মতাদর্শ অনেক প্রাচীন। নিছক সাদৃশ্যের প্রেক্ষিতে যারা ইসলাম ও ইয়েজিদি দর্শনকে সমজাতীয় রূপে গণ্য করেন,তাদের আদতে পশ্চিম এশিয়ার প্রাচীন ধর্মমত গুলি সম্পর্কে তেমন ধারনা নেই। কারন খ্রিস্টীয় মতাদর্শের ন্যায় ইসলামও তাঁর প্রতিষ্ঠার প্রাথমিক কালে, আরব অঞ্চলের প্রাচীন বহু দেব-দেবী কেন্দ্রিক ধর্মগুলিকে যেমন বলপূর্বক উৎখাত করেছিল তেমনই সেগুলি থেকে বেশ কিছু উপাদান সংগ্রহ করেছিল। বর্তমানে ইসলামে রোজা পালনের যে রীতি রয়েছে, ঠিক প্রায় একই প্রকার উপবাস পদ্ধতি ইসলামের আবির্ভাবের বহুকাল আগে থেকেই মূর্তিপূজারী প্রাচীন আরবীয়দের মধ্যে প্রচলিত ছিল।তাই ইয়েজিদি মতের বেশ কিছু যে ইসলাম অনুকরণ করেছে এমনও হতে পারে। কারন ইয়েজিদিরা দিনে মোট পাঁচবার প্রার্থনা করে।এর মধ্যে চারবার সূর্যের প্রতি ও মধ্যাহ্নকালীন প্রার্থনা লালিশের দিকে মুখ করে সম্পন্ন হয়।সর্বোপরি তাঁরা যেখানেই থাকুন না কেন,জীবনে অন্তত একবার লালিশে তীর্থ করতে আসতেই হয়। এখানেই ইসলাম বর্ণিত পাঁচ ওয়াক্ত নামাজ,মক্কার প্রতি মুখ করে প্রার্থনা ও জীবনে একবার হজে যাওয়ার বিষয়টির সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে পশ্চিম এশিয়ায় ইসলাম বিজয়ের পর নতুন কোন মূর্তি পূজক গোষ্ঠীর উদ্ভব হবে, একথা কল্পনাতেও আনতে বেশ কষ্ট হয়। সুতরাং ইসলামের চেয়ে ইয়েজিদিদের প্রাচীনত্বের বিষয়ে কোন সন্দেহই নেই।
ইয়েজিদি ধর্মীয় দর্শন যূথবদ্ধ হওয়ার প্রাথমিক পর্যায়ে ইসলামের কোন প্রভাবই ছিল না বরং প্রাচীন মেসোপটেমীয় ও ইরানীয় ধর্মের অনেকখানি প্রভাব ছিল।কারন মেসোপটেমিয়ার এরেডু নগরীর মুখ্য দেবতা ‘এনকি’র সাথেও ময়ূরের সংযোগ লক্ষ্য করা যায়।এছাড়া প্রাচীন মেসোপটেমীয় ধর্মের বেশ কিছু রীতি আজও ইয়েজিদিদের মধ্যে প্রচলিত আছে প্রায় অপরিবর্তিত রূপে। অনেকেই মনে করেন যে ইরানীয় ‘ইয়াজাতা’(স্বর্গীয় সত্ত্বা) শব্দ থেকে ‘ইয়েজিদি’ শব্দের উতপত্তি হয়েছে।তাঁরা বিশ্বাস করে যে পূর্বে সমস্ত কুর্দরা ইয়েজিদি ছিল। তবে কুরমাঞ্জি উপভাষা ব্যবহারকারী ইয়েজিদিরা কত প্রাচীন- এই প্রশ্নের সমাধান আজও হয়নি।তবে এই বিষয়ে বেশ কিছু যৌক্তিক অনুমান করা যেতে পারে।বেশিরভাগ গবেষকই ইয়েজিদিদের সাথে খৃষ্টান ও মুসলিমদের সাদৃশ্য সন্ধান করতে গিয়ে একটি বিশেষ দিক তাঁরা এড়িয়ে গেছেন।সেটা হল,ইয়েজিদিরা তাওসি মেলেকের প্রতিরুপ হিসেবে যে ময়ূরের উপাসনা করে তা আদৌ প্রাকৃতিক ভাবে ইরাকে কেন, পশ্চিম এশিয়াতেই পাওয়া যায় না। এমন এক পক্ষী যা ওই অঞ্চলে পাওয়াই যায় না,তা কি ভাবে সেখানকার এক ধর্মীয়গোষ্ঠীর প্রধান উপাস্যে পরিণত হল, এর সমাধান কেউ করেননি। এবার যদি প্রাচীন হরপ্পা সভ্যতার ওপর নজর দেওয়া যায়, তাহলে বোধহয় এই ময়ূর সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হরপ্পার সাথে যে ইরাক তথা প্রাচীন মেসোপটেমিয়ার সংযোগ ছিল, তা নিয়ে কোন সন্দেহ নেই। মেসোপটেমিয়ার অক্কাদীয় রাজা সারগনের সময় মেলুহের সাথে বানিজ্য চলত এবং বিভিন্ন মূল্যবান দ্রব্যাদির পাশাপাশি ময়ূর আমদানি করা হত। এই মেলুহ হল নিম্ন সিন্ধ উপত্যকা ও সিন্ধ বদ্বীপ অঞ্চল।আন্তর্জাতিক বাজারে ভারতীয় ময়ূরের যে বিপুল কদর ছিল,তাঁর প্রমান পরবর্তীতেও পাওয়া যায়।ভারতে আগমনের পর গ্রিক রাজা আলেকজান্ডার ময়ূরের সৌন্দর্যে মোহিত হয়েছিলেন এবং তিনি ভারতীয় ময়ূর ম্যাসিডোনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।গ্রিক দেবী হেরার সাথে ময়ূরের যে সম্পৃক্তকরন লক্ষ্য করা যায়,তা আসলে ভারত থেকে গ্রিসে ময়ূর আমদানীর প্রমান বহন করে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অধ্যায় থেকেও ভারতীয় ময়ূরের চাহিদার কথা জানা যায় এবং রাজা সলোমন ভারতীয় ময়ূরের বিশেষ ভক্ত ছিলেন- এই তথ্যও পাওয়া যায়। সুতরাং প্রাচীন ভারতের সাথে ইয়েজিদি সম্প্রদায়ের যোগাযোগের বিষয়টি বেশ স্পষ্ট। হরপ্পার বেশ কিছু মৃৎপাত্রে ময়ূরের চিত্র পাওয়া গেছে।এর মধ্যে একটিতে দেখা যায় যে,একটি ময়ূর এক ক্ষুদ্র মনুষ্য দেহকে সাথে নিয়ে অন্ধকার থেকে আলোর দিকে উড়ে যাচ্ছে।আপাত সাধারণ এই ছবিটির ধর্মীয় প্রেক্ষিতে ব্যাপক ব্যঞ্জনা আছে। ময়ূরকে এখানে স্বর্গে উত্তরণের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে বলাই যেতে পারে। যদি ‘আলোকময় জগৎ’কে স্বর্গ রূপে অভিহিত করার বিষয়টি নিয়ে দ্বিমত থাকে,তাহলে একে জ্ঞানের প্রতীক রূপে অভিহিত করাই যেতে পারে। অন্যদিকে ইয়েজিদিরা তো বিশ্বাস করে যে ময়ূররুপী তাওসি মেলেক মানুষের মন থেকে অজ্ঞানতা দূরীভূত করে তাকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে।পুনরায় ভারত-ইয়েজিদি সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে বলেই মনে হয়।
প্রাচীন ভারতের সাথে পশ্চিম এশীয় এই ধর্মীয় গোষ্ঠীর সংযোগকে উস্কে দেয় তাদের শ্রুতি ঐতিহ্য। এরা বিশ্বাস করে যে,তাদের আধ্যাত্মিক অবক্ষয়ের কারনে বিশ্বে কয়েকটি ভয়ঙ্কর প্লাবন সংগঠিত হয় এবং শেষ প্লাবনটি হয়েছিল আজ থেকে ছয় হাজার বছর পূর্বে ও তার ফলে তাঁরা ইরাক পরিত্যাগ করে অধুনা আফগানিস্তান,ভারত ও উত্তর আফ্রিকায় এসে বসতি স্থাপন করে। এরপর প্রায় দু হাজার বছর পূর্বে তারা পুনরায় নিজ ভূমিতে প্রত্যাবর্তন করে মেসোপটেমীয় সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অর্থাৎ এখান থেকে ভারতের সাথে তাদের যোগাযোগের বিষয়টি আবার সামনে চলে আসছে।ইয়েজিদি ক্যালেন্ডারের হিসবে বর্তমানে পৃথিবীতে ৬৭৬৫ সাল চলছে।ইয়েজিদি শ্রুতির সাথে যদি এই ক্যালেন্ডারের সামঞ্জস্য বিধান করি,তাহলে দেখা যায় ভারত থেকে তাঁরা ৪০০০ খ্রিস্ট পূর্বাব্দ নাগাদ চলে গিয়েছিল অর্থাৎ তখনও হরপ্পা সভ্যতা প্রাথমিক স্তরে রয়েছে।তাহলে হয়ত হরপ্পা সভ্যতার প্রাথমিক পর্যায়ের বিকাশে এই গোষ্ঠীর কোন অবদান থাকতে পারে।কারন হরপ্পা ও মেসোপটেমিয়ার বস্তুগত প্রেক্ষিতে বেশ সাযুজ্য রয়েছে। মনে রাখতে হবে যে মেহেড়গর সভ্যতার দ্বিতীয় পর্বে প্রায় ৫০০০ খ্রিস্ট পূর্বাব্দে কুমোরের চাকায় নির্মিত যে মৃৎপাত্রের অবশেষ পাওয়া গেছে,সেই প্রযুক্তি নিশ্চিত ভাবে পশ্চিম এশিয়া থেকেই এসেছিল।সুতরাং প্রাচীন ভারতীয় সভ্যতার বিকাশে পশ্চিম এশিয়ার অবদান বেশ স্পষ্ট।
ভারতীয় ইতিহাসের অঙ্গনে ‘অশ্ব’ কে কেন্দ্র করে যে পরিমাণ বিতর্ক হয়েছে,আর অন্য কোন প্রাণীকে নিয়ে এত কাঁটাছেঁড়া হয়নি।হরপ্পাবাসীরা আর্য না দ্রাবিড়ীয় তা নিয়ে বিতর্ক করতে গিয়ে,হরপ্পায় অশ্বের অবশেষ পাওয়া গেছে কিনা বা তা কত প্রাচীন এই নিয়েই আমরা ব্যস্ত থেকেছি। যদিও ময়ূর যে প্রাচীন ভারতীয় ধর্মীয় কাঠামোয় সর্বদা সম্পৃক্ত ছিল এবং কেন ময়ূরের এই সার্বজনীন জনপ্রিয়তা তা নিয়ে বিশেষ আলোকপাত হয়নি। অন্যদিকে হরপ্পা সভ্যতার সময়কাল,সেখানকার অধিবাসী,ধর্ম সমস্ত কিছু নিয়েই বিতর্ক আছে এবং এই সব বিষয়ে কোন দৃঢ় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় নি।সুদূর দক্ষিন ভারতের তামিল ভাষার উপভাষা ব্রাহুই কি ভাবে অধুনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রচলিত রয়েছে ,সে সম্পর্কে প্রবল ধোঁয়াশা রয়েছে।এই কারনেই অনেকে আবার হরপ্পার অধিবাসীদের তামিলদের পূর্বপুরুষ রূপে মনে করেন।এখানে আবার একটা গোলমেলে বিষয় আছে, তা হল তামিলদের প্রধান দেবতা মুরুগান-এর উৎপত্তি কাল আজও অজানা।তবে মুরুগানের উপাসনা যে বহু প্রাচীন তা মেনে নিতেই হয়। মুরুগানের বাহন হল ময়ূর এবং মুরুগান কেন্দ্রিক প্রত্নকথায় ময়ূরের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ইয়েজিদিদের তাওসি মেলেকের প্রভাব কি ভারতীয় মুরুগানের ওপর পড়েছিল না মুরগান ইয়েজিদি ধর্মবিশ্বাসকে প্রভাবিত করেছিল-এই বিষয়টিও তেমন স্পষ্ট নয়।বিষয়টি আরও জটিল হয়ে যাবে যদি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রল জেলার পার্বত্য উপত্যকায় ‘কলশ’ উপজাতির প্রতি দৃষ্টিনিক্ষেপ করা হয়।কলশ-রা বহুদিন দিন ধরে দাবী করত যে তাঁরা আলেকজান্ডারের সময় ভারতে আগত গ্রিক সেনাদের বংশধর।যদিও সাম্প্রতিক জিনগত গবেষণা বিষয়টিকে নস্যাৎ করে দিয়েছে।সর্বোপরি সুন্নি প্রধান পাকিস্তানে হাজার চারেক জনসমষ্টির এই উপজাতি যে ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে,তা বৈদিক ক্রিয়াকলাপের সাথে সমজাতীয়।দুর্গম পার্বত্য অঞ্চলে এই উপজাতির যে কাষ্ঠ নির্মিত মন্দির রয়েছে,সেখানে মন্দির গাত্রের সম্মুখে ময়ূরের প্রতিকৃতি খোদাই করা রয়েছে।কলশদের প্রাচীনত্ব নির্ণয় এখনও সম্ভব হয়নি।তবে তাঁরা যে রীতি-নীতি অনুসরণ করে তা যে বহু পুরনো তা আর বলার অপেক্ষা রাখে না।সর্বোপরি কলশদের গাত্রবর্ণের সাথে ইয়েজিদিদের বেশ মিল রয়েছে।তামিলদের মধ্যে মুরুগানের বিপুল জনপ্রিয়তা ও তাঁর সাথে ময়ূরের সংযোগ এবং ইয়েজিদিদের সাথে ভারতের সম্পর্ক ও তাঁদের ধর্মীয় দর্শনে ময়ূরের উচ্চ অবস্থান এই দুই জাতির মধ্যে এক আপাত সামঞ্জস্যের ইঙ্গিত বহন করে।তবে এদেশীয় তামিলদের পূর্ব পুরুষরাই প্রাচীন ইরাকে বসতি প্রতিষ্ঠার মাধ্যমে ইয়েজিদি বিশ্বাসের সৃষ্টি করেছিল কিনা,তা নিয়ে এখনই কোন নির্ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না।
ইয়েজিদিদের উৎস সংক্রান্ত বিতর্ক আরও জটিল হয়ে যায় যখন আর্যদের ধর্মীয় কাঠামোয় ময়ূরের গুরুত্বের প্রতিফলন পাওয়া যায়।হিত্তি ও মিত্তানিদের মধ্যে সম্পাদিত যে চুক্তির উল্লেখ আনাতোলিয়া বা তুরস্ক থেকে প্রাপ্ত ভোগসকাই লেখতে পাওয়া যায় সেখানে বৈদিক দেবতা ইন্দ্র,ব্রুন,মিত্র ও নাসাত্যের উল্লেখ পাওয়া যায়। এই নাসাত্য হল ঋগ্বেদীয় দুই যমজ ভাই অশ্বিন, যাদের উদ্দেশ্যে অশ্বমেধ যজ্ঞের সময় ময়ূর উৎসর্গ করা হত।এছাড়া দেবরাজ ইন্দ্রের সবচেয়ে প্রিয় পাখি ছিল ময়ূর। হিত্তি ও মিত্তিদের যাদেরকে ভারতে আগত বৈদিক আর্যদের পূর্বপুরুষ রূপে গণ্য করা হয় তাঁদের মধ্যেও আবার ময়ূরের মোটিফ অত্যন্ত জনপ্রিয় ছিল।আবার হিত্তিরা মেসোপটেমিয়া থেকে লিখন পদ্ধতি গ্রহণ করেছিল।১৯৯৪ সাল নাগাদ তুরস্কের গোবেকেলি টেপে অঞ্চলে জার্মান প্রত্নতাত্ত্বিক ক্লস স্মিথের নেতৃত্বে প্রায় আট হাজার বছরের প্রাচীন এক মন্দিরের সন্ধান পাওয়া গেছে।এই মন্দিরটি আবার তুরস্কের সানলিউরফা অঞ্চলের নিকটেই অবস্থিত এবং এই অঞ্চলে একদা ইয়েজিদিদের সংখ্যাধিক্য ছিল।প্রাচীন এই মন্দিরে সাপের প্রতিকৃতি পাওয়া গেছে।একই ভাবে লালিশে স্থিত ইয়েজিদি মন্দিরের প্রধান প্রবেশপথে সাপের প্রতিকৃতি উৎকীর্ণ রয়েছে।আবার বৈদিক দর্শন অনুসারে ময়ূর ও সাপের সংযুক্তিকরণের মাধ্যমে ‘কালচক্র’ বোঝানো হয়।বর্তমান তুরস্ক বা প্রাচীন আনাতোলিয়ার সংস্কৃতি অনেকাংশেই ভারতীয় বৈদিক সংস্কৃতির সাথে সাযুজ্যপূর্ণ ছিল। তাই অনেকেই বৈদিক আর্যদের প্রাচীন বসতিস্থল রূপে তুরস্ককে অভিহিত করেন।সামগ্রিকভাবে দেখা যায় যে,ইয়েজিদিদের সাথে প্রাচীন তুরস্কের সম্পর্কের বিষয়টি স্পষ্ট ভাবে প্রতিফলিত হয়েছে।সুতরাং বৈদিক আর্যদের সাথে ইয়েজিদিদের সংযোগের ক্ষেত্রেও কোন দ্বিমত থাকার কথা নয়।
ইয়েজিদিদের ধর্মীয় আচার পদ্ধতির সাথে বর্তমান হিন্দু সংস্কৃতির বেশ সামঞ্জস্য রয়েছে।উভয়েই পুনর্জন্মবাদে বিশ্বাসী এবং পবিত্র আগুনে আহূতি প্রদান করে।ইয়েজিদি মন্দির ও হিন্দু মন্দিরের গঠনগত কোন তফাতই প্রায় নেই। তাঁরা ময়ূর প্রতিকৃতি সম্বলিত যে প্রদীপ প্রজ্বলন করে তাঁর সাথেও হিন্দু বিশেষত তামিলদের মিল রয়েছে।ইয়েজিদি মন্দিরের দেওয়ালে এই ধরনের প্রদীপ প্রজ্বলন রত নারীর চিত্র অঙ্কিত রয়েছে,যিনি শাড়ী পরিহিতা।তবে এই চিত্র অনেক পরবর্তীকালীন বলেই মনে হয়।ইয়েজিদিদের ধর্মবিশ্বাস কার্যত বৈদিক ধর্ম ও আব্রাহামিক ধর্মগুলির মধ্যে এক সেতুবন্ধের ভূমিকা পালন করছে।ভারতীয় প্রেক্ষিতে বৈদিক আর্য ও দ্রাবিড়ীয় ধর্মমতের সাথে ইয়েজিদি দর্শনের উপাদানগত সাযুজ্য অত্যন্ত বিস্ময়কর।এছাড়া বৈদিক দেবতা কার্তিকেয় ও দ্রাবিড়ীয় দেবতা মুরুগানের সাথে ময়ূরের সম্পৃক্তকরণের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।যদিও কার্তিকেয় ও মুরুগান দুজনেই সমজাতীয়,শুধুমাত্র অভিব্যক্তিজনিত পার্থক্য লক্ষণীয়।দর্শনগত প্রেক্ষিতে ইয়েজিদি ও প্রাচীন ভারতের সামঞ্জস্য নিয়ে কোন সন্দেহর অবকাশ নেই।অন্যদিকে কিছু কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনগত মিলও উভয়ের রয়েছে।যদিও এই বিষয়ে এখনও বিশদ গবেষণার প্রয়োজন আছে। তবে একথা জোর দিয়েই বলা যায়, পশ্চিম এশীয় এই প্রাচীন মূর্তিপূজক গোষ্ঠীর উৎস সন্ধান করতে গেলে প্রাচীন ভারতীয় প্রেক্ষাপটের বিশ্লেষণ একান্ত প্রয়োজনীয় এবং প্রাচীন ভারতের সংস্কৃতির মধ্যে এদের উপস্থিতি নিশ্চয়ই আছে।সর্বোপরি ইয়েজিদিদের উৎস সংক্রান্ত প্রশ্নের সমাধান হলে প্রাচীন ভারতীয় ইতিহাসের বহু অমীমাংসিত প্রশ্নের যে সমাধান হবে তা আর বলার অপেক্ষা রাখে না;বিশেষত দীর্ঘকাল অব্যাহত আর্য-অনার্য বিতর্কের প্রেক্ষিতে যুক্তিগ্রাহ্য দিশা পাওয়াও সম্ভব হবে।

তথ্যসূত্রঃ
1. The Peacock Cult in Asia(Article)- P.Thankappan Nair
2. Devil worship; the sacred books and traditions of the Yezidiz-Isya Josep
3. Heirs to Forgotten Kingdoms: Journeys Into the Disappearing Religions of the Middle East- Gerard Russell
4.Land of seven rivers: History of India’s Geography- Sanjeev Sanyal
5.Peacock-Christine E. Jackson
6. Peacock in Indian Art Thought & Literature- Krishna Lal

পুরুষতন্ত্র ও নারী অথবা ধর্ম

শুরুতেই একটা জিনিস বলে রাখি এই পোস্টে অনেক জায়গাতেই পুরুষতন্ত্র প্রসঙ্গটি আসবে। আর ধর্ম ত তার দন্ড নিয়ে দাঁড়ানো আছেই। আমি কিন্তু এই দুটোকেই এক বস্তু হিসেবে বিবেচনা করব। কারণ সৃষ্টির শুরু থেকেই এরা একে অন্যের পরিপূরক,পৃষ্ঠপোষক ও অনুমোদনকারী। অনেক জায়গায় কোনো পার্থক্যই নেই। তাই আমি ধর্ম বা পুরুষতন্ত্র যেই শব্দটিরই উল্লেখ করি না কেন তা আসলে দুটো জিনিসকেই বোঝাবে।
নারীর সাথে ধর্মের মিথ:স্ক্রিয়া নিয়ে আমার কৌতুহল সেই ছোটবেলা থেকেই। যখন কোন বিয়েতে নিমন্ত্রণ পেয়ে অতিথি হিসেবে গিয়েছি বা বরযাত্রী হিসেবে তখনই বিয়ে শেষ হবার পর,মেয়েকে তার বাপের বাড়ী থেকে বিদায় দেবার সময় যে উচ্চস্বরে কান্নার রোল পরে যেত তা আমার মনে যথেষ্ট প্রশ্ন তৈরি করত। কেন? মেয়েকে কেন তার বাপের বাড়ি ছেড়ে দিতে হবে? সারাজীবনের জন্য তার বাড়িতে সে কেন অতিথি হয়ে যাবে? পক্ষান্তরে ছেলেটিকে ত কিছুই ত্যাগ করতে হচ্ছে না। চারপাশে এত জ্ঞানীগুণী,আধুনিক শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও তারা সবাই বিনা প্রশ্নে এই বর্বর প্রথাগুলো কেন মেনে চলছে? উল্লেখ্য আমি এখানে মূলত হিন্দু বিয়ের অভিজ্ঞতার কথাই বলছি। পারিবারিকসূত্রেই সেই অভিজ্ঞতাই আমার বেশি। অবশ্য বিয়ের ধর্মীয় রীতিনীতি ছাড়া মুসলিম বা অন্যান্য ধর্মের বিয়ের দৃশ্য প্রায় একই। আর ধর্মীয় আনুষ্ঠানিকতার কথা যদি বলতে হয় তাহলে ত হিন্দু ধর্মীয় বৈবাহিক প্রথা বা আচার আচরণ মধ্যযুগীয়,বর্বর,পুরুষতান্ত্রিকতার চুড়ান্ত। ধর্ম যার একশভাগেরও বেশি অনুমোদন দেয়।
এছাড়া বিয়ের পর স্বামীর পদবী গ্রহণ করা ও সন্তানের নামের শেষে স্বামীর পদবী যোগ করা জিনিসগুলো সেই ছেলেবেলা থেকেই আমার কাছে কেমন অদ্ভুত লাগত। আজকাল অবশ্য অনেকেই আর নামের শেষে স্বামীর পদবী গ্রহণ করেন না। তবে সংখ্যাটা শতাংশের হিসেবে খুব বেশি হবে না। আর সার্টিফিকেট সংক্রান্ত জটিলতাও একটি বড় কারণ। তবে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত,বিখ্যাত নারীদের মধ্যে আবার এর ব্যাপক প্রাদুর্ভাব। বর্তমানে পৃথিবীর শক্তিশালী নারী বলে যারা পরিচিত যেমন হিলারী ক্লিনটন,এঞ্জেলা মের্কেল,তেরেসা মে,সোনিয়া গান্ধী তারা সবাই তাদের স্বামীর পদবী গৌরবের সাথে ব্যবহার করছেন। অথচ এরা প্রায় সবাই কিন্তু নিজের যোগ্যতায় এতদূর এসেছেন। এতে কি সফল,ব্যক্তিত্বসম্পন্ন,আত্ননির্ভর নারীদের মনোজগতেও ঘাপটি মেরে বসে থাকা পুরুষতন্ত্রের ভূতের এক ঝলক দেখতে পাওয়া যায় না? এমনকি খুঁজলে অনেক প্রগতিশীল, মুক্তমনা,নাস্তিক নারীদেরকেও এর মধ্যে পাওয়া যাবে। সুকৌশলে এর সমর্থনকারী একই গোত্রের পুরুষদের কথা বাদই দিলাম।
এসব ব্যাপার নিয়ে যতবারই আমার পরিচিত মানুষদের সাথে কথা বলতে গিয়েছি সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছি নারীদের কাছ থেকেই। অবশ্য তাদের মূল সুরটা ছিল ধর্মকে এর বাইরে রাখা। যেন ধর্মের এর পেছনে কোন দায় নাই। কিন্তু ধর্ম আর পুরুষতন্ত্রের অস্তিত্ব যে অঙ্গাঙ্গীভাবে গাঁথা সেটা নিয়ে চিন্তা করার ইচ্ছা মনে হয় তাদের ছিল না। প্রসঙ্গত বলে রাখি এই নারীদের অধিকাংশই উচ্চশিক্ষিত,আর্থিকভাবে মোটামুটি আত্ননির্ভর ও স্বাবলম্বী। এই পুরুষতান্ত্রিক সমাজ ও ধর্মই যে তাদের চোখে ঠুলি পড়িয়ে রেখেছে এই জিনিসটা বোঝার ক্ষমতাই তাদের নেই। উপরন্তু তাদের ধর্মই যে নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে এই কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলে ফেলেন। উল্লেখযোগ্যভাবে এই দলে উচ্চশিক্ষিত নারীদের সংখ্যাই বেশি। কেউই বোধহয় এ বিষয়ে দ্বিমত করবেন না। আজকাল ফেসবুকের ছাগসমাজে এই নারীদের ক্রমবর্ধমান সংখ্যা চোখে পড়ার মত। তাদের সম্মিলিত ব্যা ব্যা রবে তারা পুরুষদেরকেউ ছাড়িয়ে যাচ্ছেন। তা সে জাকির নায়েক রক্ষা মিশন,এরদোগান সমর্থক পরিষদ,হিজাব বোরকা রক্ষা ও প্রচলন সমিতি,সহীহ মুসলমান খোঁজা কমিটি বা অন্য যেকোনো বিষয়ই হোক না কেন।
দুদিন আগে পাকিস্তানে ঘটে যাওয়া মডেল কান্দিল হত্যার পরেও তারা যথারীতি ধর্মরক্ষা মিশন নিয়ে মাঠে নেমে পরেছে। মানে এর সাথে ধর্মের কোনোই সম্পর্ক নেই। কান্দিলের ভাই ছাড়া আর কারোরই কোন দায় নেই। সম্ভবত সেও রহস্যময় কেপ্টাগন ওষুধ খেয়েই এই কাজটি করেছে ভাবখানা এমন। কিন্তু এই বর্বর অনার কিলিং প্রথা প্রায় একশভাগ ক্ষেত্রেই মুসলমান সমাজেই কেন ঘটে এই কথাটি কি তারা কখনো ভেবে দেখেছেন? এমনকি পাশ্চাত্যেও এধরণের ঘটনা মুসলমান কমিউনিটিতে মোটেও বিরল নয়। আর কান্দিল যেধরণের ফ্যাশন বা ড্রেসের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিল তা কতটুকু ইসলামসম্মত ছিল? তার সাহসী, আত্নপ্রত্যয়ী ও নারীবাদী চিন্তাভাবনা কতটুকু ইসলাম অনুমোদিত ছিল? এসব বিষয়ে তারা কি বলেন তা জানতে পারলে অবশ্য খুব ভাল লাগত। এধরণের আধুনিক,পাশ্চাত্যধাঁচের পোশাক ও নারীবাদী আধুনিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে ইসলাম ধর্মে যে পরিমাণ ঘৃণা বর্ষিত হয়েছে সেটাই যদি কান্দিলের ভাইকে হত্যাকান্ডে উস্কিয়ে দিয়েছে বলে ধারণা করা হয় তবে কি খুব ভুল বলা হবে?
তাই বলতে হয় হাজার বছর ধরে যারা ধর্মের দ্বারা সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত সেই নারীসমাজের মধ্য থেকেই যখন ধর্মের সবচেয়ে দৃঢ়চিত্ত সমর্থকগোষ্ঠির উৎপত্তি হয়;তখন মনে হয় পথ শেষ হতে এখনো অনেক দেরী। অন্ধকার কেটে আলোর রেখা সহসাই দেখা দিচ্ছে না।

Sunday, July 3, 2016

উকিল নোটিশ ও মামলা শুরুর কার্যক্রম।


উকিল নোটিশ ও মামলা শুরুর কার্যক্রমঃ-

উকিল নোটিশের পরই মামলা শুরু করা যায়। ছবি: ক্রাইমসিন
কোনো ব্যক্তি দ্বারা মৌখিক, আর্থিক অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে উকিল নোটিশ দিতে হয়। কারো বিরুদ্ধে মামলা করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আইনজীবীর মাধ্যমে এ নোটিশ দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না এলে তখন মামলা দায়ের করতে হয়।

উকিল নোটিশঃ
যেকোনো মামলার কার্যক্রম শুরুর আগে প্রতিপক্ষকে উকিল নোটিশ দিতে হয়। সাধারণত মামলার বাদীপক্ষ নিজের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ প্রেরণ করে। উকিল নোটিশে নির্দিষ্ট সময় উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে কত দিন সময় দিতে হবে, তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে সরকার প্রতিপক্ষ হলে এক মাস সময় দেওয়ার নিয়ম রয়েছে। অন্যদের ক্ষেত্রে ২৪ ঘণ্টা থেকে এক মাস পর্যন্ত সময় দেওয়া হয়। এর পর সরকারি ডাকযোগে প্রতিপক্ষকে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা বরাবর পাঠাতে হয়।
মামলা দায়ের
উকিল নোটিশ পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশের সঠিক জবাব বা প্রতিকার না পেলে নোটিশ প্রেরণকারী আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করতে পারবেন। নোটিশে উল্লেখ করা সুনির্দিষ্ট মেয়াদের আগে মামলা করা যায় না।
আইনজীবীর সঙ্গে যোগাযোগ
হাইকোর্টে মামলা পরিচালনার জন্য সাধারণত হাইকোর্টের নিবন্ধনযুক্ত আইনজীবীর মাধ্যমে নোটিশ প্রেরণের দায়িত্ব প্রদান করতে হয়। আর জেলা জজ আদালতে মামলা পরিচালনার জন্য জজ আদালতে মামলা পরিচালনা করেন এমন আইনজীবীকে দিয়ে উকিল নোটিশ দিতে হয়। উকিল নোটিশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীকে ফি দিতে হয়। অধিকাংশ আইনজীবী উকিল নোটিশ দেওয়ার আগে ওকালতনামায় স্বাক্ষর নেন। তবে উকিল নোটিশের সঙ্গে আদালতের কোনো সম্পৃক্ততা নেই।
মামলা পরিচালনার জন্য যেকোনো আইনজীবীর কাছেই যাওয়া যেতে পারে।
আইনজীবীরা বিভিন্ন ধরনের মামলা পরিচালনায় দক্ষতা অর্জন করেন। কাজেই কোন আইনজীবী কোন বিষয়ে দক্ষ, সেটি জেনে আইনজীবী বাছাই করা ভালো। আর পরিচিতদের মাধ্যমেও আইনজীবীদের সম্পর্কে জানার চেষ্টা করা যেতে পারে।
ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত ল’ ফার্মগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আবার ব্যক্তিগতভাবেও কাউকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। হাইকোর্ট চত্বরে অবস্থিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে বিভিন্ন আইনজীবীর চেম্বার রয়েছে। এ ছাড়া এ ভবনের দুটি হলে আইনজীবীরা বসেন। সুপ্রিম কোর্ট বার অফিস থেকে তালিকাভুক্ত সব আইনজীবীর ঠিকানা ও ফোন নম্বরসংবলিত একটি ডিরেক্টরি সংগ্রহ করা যেতে পারে। এটি প্রতিবছর সংস্কার করা হয়।
মামলার দায়িত্ব দেওয়া
ওকালতনামা বা একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে মামলার দায়িত্ব দিতে হয়। একবার আইনজীবীকে দায়িত্ব দেওয়ার পর তার লিখিত সম্মতি ছাড়া অন্য কোনো আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার সুযোগ থাকে না।
মামলার খরচ
মামলায় খরচ হয় সাধারণত দুই ভাবে। একটি আইনজীবীর ফি বাবদ, অন্যটি দাপ্তরিক খরচ বাবদ। আইনজীবীর ফির অঙ্ক নির্দিষ্ট নয়। বিভিন্ন আইনজীবী নানা ধরনের মামলার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের ফি নেন। স্বাভাবিকভাবেই জ্যেষ্ঠ আইনজীবীদের ফির অঙ্কটা বেশি হয়। মামলার ধরন বুঝে দাপ্তরিক খরচ নির্ধারিত হয়।


মামলা শুরু করাঃ
এ কাজটি আইনজীবী বা তাঁর সহকারী করে থাকেন। কোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করলে সেখানে একটি নম্বর দেওয়া হয়। এর পর কোর্টের একটি বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করাতে হয়। সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হওয়ার পর কার্যতালিকা অনুযায়ী ধারাবাহিকভাবে শুনানি সম্পন্ন করা হয়। মামলার একাধিক দিন শুনানি হতে পারে। প্রতিপক্ষকে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেওয়া হতে পারে। তবে এর মাঝে বেঞ্চ ভেঙে দেওয়া হলে পুনরায় অন্য একটি বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করতে হয়। এ কার্যতালিকাকে কজলিস্ট বলা হয়।

Wednesday, June 29, 2016

আল-কুরআনে পরস্পরবিরোধিতার অভিযোগ ও তার জবাব)


অভিযোগ-১: আকাশ ও পৃথিবী সৃষ্টি ছয় দিনে না আট দিনে?
১.১

কুরআনের বেশ কিছু আয়াতে(৭:৫৪, ১০:৩, ১১:৭, ২৫:৫৯, ৩২:৪, ৫০:৩৮, ৫৭:৪) বলা হয়েছে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে।
১.২

কিন্তু ৪১:৯-১২ নং আয়াত অনুসারে দেখা যায় আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন আট দিনে।
অভিযোগের জবাব:
[আনুষঙ্গিক পাঠ:
১টা গর্ত খুঁড়তে একজন শ্রমিকের ১ ঘন্টা লাগলে, ৩টা গর্ত খুঁড়তে ৩ জন শ্রমিকের কয় ঘন্টা লাগবে? গণিতে যারা কাঁচা, তারা বলবে ৩ ঘন্টা। যারা গণিত মোটামুটি বুঝে তারা হয়ত বলবে ১ ঘন্টা। যারা আরেকটু বেশি বুঝে তারা বলবে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রশ্নটার উত্তর দেওয়া সম্ভব না। কারণ এখানে বিভিন্ন রকমের কেস হতে পারে।
কেস ১:
৩ জন শ্রমিক একসাথে কাজ শুরু করল সেক্ষেত্রে সময় লাগবে ১ ঘন্টা ।
১।।১।।১ = ১
কেস ২:
২ জন শ্রমিক একসাথে কাজ শুরু করল। তাদের কাজ শেষ হল। অত:পর ৩য় শ্রমিক কাজ শুরু করল। এক্ষেত্রে সময় লাগবে ২ ঘন্টা।
(১।।১)+১=১+১=২
কেস ৩:
১ম শ্রমিক কাজ শেষ করল। অত:পর ২য় শ্রমিক কাজ শুরু করল।
২য় শ্রমিক কাজ শেষ করল। অত:পর ৩য় শ্রমিক কাজ শুরু করল।
এক্ষেত্রে সময় লাগবে ৩ ঘন্টা।
১+১+১=৩
এ ধরণের কেস হতে পারে অগণিত। কাজেই এ প্রশ্নের উত্তর দেবার আগে জানতে হবে কে কখন কাজ শুরু করল। তথ্য পাবার সাথেই ১+১+১=৩ হিসাব করা যাবে না।]

১.১ এর আয়াতসমূহ: (প্রাসঙ্গিক অংশ)
৭:৫৪

তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন
১০:৩

নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরী করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে
১১:৭

তিনিই আসমান ও যমীন ছয় দিনে তৈরী করেছেন
২৫:৫৯

তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন
৩২:৪

আল্লাহ যিনি নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন
৫০:৩৮

আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি
৫৭:৪

তিনি নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন ছয়দিনে
বিশ্লেষণ:
নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করা হয়েছে মোট ছয় দিনে।
আবার, নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করা হয়েছে ছয় দিনে।
গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে,
এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুকে সৃষ্টি করতে কোন আলাদা সময় নেওয়া হয় নাই। নভোমণ্ডল/আকাশ এবং ভূমণ্ডল/পৃথিবী সৃষ্টির সাথে সাথে সমান্তরালভাবে এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুকে সৃষ্টি করা হয়।
অর্থাৎ ৬ দিনের মধ্যে পৃথিবী এবং আকাশ সৃষ্টিকালে সমান্তরালভাবে অন্যান্য কাজও হয়েছে।
১.২ এর আয়াতসমূহ:
৪১:৯ বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দু’দিনে এবং তোমরা কি তাঁর সমকক্ষ স্থীর কর? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা।
৪১:১০ (وَجَعَلَ ) তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন-পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্যে।
৪১:১১ (ثُمَّ اسْتَوَى )অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম।
৪১:১২ (فَقَضَاهُنَّ)অতঃপর তিনি আকাশমন্ডলীকে দু’দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
লক্ষ্যণীয়:
১১ এবং ১২ নম্বর আয়াতের শুরুতে 'অতঃপর' শব্দ আছে (আরবীতে 'সুম্মা' বা 'ফা')।
কিন্তু ১০ নম্বর আয়াতের শুরুতে কোন 'এর পর' /'আরো'/'অত:পর'/'তারপর' এ জাতীয় কোন শব্দ(আরবীতে 'সুম্মা' বা 'ফা') নেই।
বিশ্লেষণ:
৯ নম্বর আয়াতের কাজ তথা পৃথিবী সৃষ্টির জন্য লেগেছে ২ দিন।
১০ নম্বর আয়াতের অন্যান্য কাজের জন্য সময় লেগেছে ৪ দিন। কিন্তু ১০ নম্বর আয়াতের শুরুতে যেহেতু 'এর পর' /'আরো'/'অত:পর'/'তারপর' এ জাতীয় কোন শব্দ(আরবীতে 'সুম্মা' বা 'ফা') নেই, কাজেই এই কাজ যে পৃথিবীর সৃষ্টি শেষ হবার পর শুরু হয়েছে এমন কোন তথ্য এখানে নেই, বরং এই কাজ কখন শুরু হয়েছে তা এখানে বলা নেই।
১১ নং আয়াতের নির্দেশ দেওয়া হয় ১০ নং আয়াতের অন্যান্য কাজের পর (আয়াতের শুরু হয়েছে ‘অত:পর’ দিয়ে), এখানে কোন কাজ নাই, কোন সময়ের প্রয়োজনও হয় নাই, উল্লেখও নেই।
১২ নম্বর আয়াতের কাজ তথা আকাশ সৃষ্টির জন্য লেগেছে ২ দিন। এই কাজ শুরু হয়েছে ১১ নং আয়াতের নির্দেশের পর (আয়াতের শুরু হয়েছে ‘অত:পর’ দিয়ে) তথা ১০ নম্বর আয়াতের অন্যান্য কাজ (যথা খাদ্যের ব্যবস্থা) শেষ হবার পরপরই।
এক নজরে আয়াত ৪টি হতে প্রাপ্ত তথ্য:
পৃথিবী সৃষ্টিতে ব্যয়িত সময়= ২দিন
অন্যান্য কাজে (যথা খাদ্যের ব্যবস্থা) ব্যয়িত সময়= ৪ দিন
আকাশ সৃষ্টিতে ব্যয়িত সময়= ২ দিন
আকাশ সৃষ্টি শুরু হয় অন্যান্য কাজের পরে এটা বলা থাকলেও অন্যান্য কাজ যে পৃথিবী সৃষ্টি শেষ হবার পর শুরু হয়েছে এমন কোন তথ্য এখানে নেই।
কাজেই এই আয়াতগুলো থেকে যারা হিসাব করেন যে মহাবিশ্ব সৃষ্টি করতে (২+৪+২) বা ৮ দিন লেগেছে, তারা আনুষঙ্গিক পাঠের গণিতে কাঁচাদের মতোই হিসেব করেন। সমান্তরালভাবে যে একাধিক কাজ হতে পারে এটা যেন তাদের ধারণাতেই আসে নাই।
প্রথমে যেহেতু পৃথিবী সৃষ্টির কথা বলা হয়েছে কাজেই পৃথিবী সৃষ্টিতে লেগেছে প্রথম ২ দিন।
শেষে যেহেতু আকাশ সৃষ্টির কথা বলা হয়েছে কাজেই আকাশ সৃষ্টিতে লেগেছে শেষের ২ দিন।
আর ১০ নং আয়াতের অন্যান্য কাজ (যথা খাদ্যের ব্যবস্থা) সম্পাদিত হয়েছে আকাশ সৃষ্টির আগের ৪ দিনে।
ফলাফল:
১.১ এর আয়াতগুলো হতে আমরা জেনেছি:
মহাবিশ্ব সৃষ্টিতে মোট সময় লেগেছ ৬ দিন এবং একাধিক কাজ সমান্তরালেও ঘটেছে। এখন ১.২ এর আয়তগুলোতে প্রাপ্ত কাজগুলোকে এই ৬ দিনের ফ্রেমের সাজানো যায় কিনা দেখি-

দিন-১

দিন-২

দিন-৩

দিন-৪

দিন-৫

দিন-৬
৯ নং আয়াত

পৃথিবী সৃষ্টি
(প্রথম ২দিনে)

১০ নং আয়াত

অন্যান্য কাজ (যথা খাদ্যের ব্যবস্থা)
(শেষের ২দিনের আগের ৪ দিনে)

১২ নং আয়াত





আকাশ সৃষ্টি
(শেষের ২ দিনে)
কাজেই আমরা বলতে পারি, পৃথিবী সৃষ্টির সাথে অন্যান্য কাজ ও সমান্তরালে সম্পাদিত হতে থাকে। ২য় দিনে পৃথিবী সৃষ্টি শেষ হয়, ৪র্থ দিনে অন্যান্য কাজ (খাদ্যের ব্যবস্থা) শেষ হয়, শেষের ২ দিনে আকাশ সৃষ্টি শেষ হয়। এভাবে পৃথিবী সৃষ্টির শুরু হতে আকাশ সৃষ্টির শেষ পর্যন্ত মোট ৬ দিনই লাগে।
(২||৪)+২=৪+২=৬
সুতরাং, এখানে পরস্পরবিরোধিতার অভিযোগ একেবারেই অযৌক্তিক।

মামলা বা জি ডি করার প্রক্রিয়া।


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
মামলা করার প্রক্রিয়া  ও তার পরবর্তী  কার্যক্রম।

১। কোন ধর্তব্য অপরাধের খবর পেলে জনগণ তা সাথে সাথে পুলিশকে জানাবে।

২। এ ধরনের অপরাধের ক্ষেত্রে জনগণ বা পুলিশ বাদী হয়ে মামলা দিতে বা নিতে পারে।

৩। ধর্তব্য অপরাধের ক্ষেত্রে পাবলিক বাদী হয়ে মামলা দিতে হলে  …

ক) থানায় অফিসার ইনচার্জ বরাবর  একটি লিখিত অভিযোগ দিতে হবে ।

খ) অভিযোগ প্রাপ্তির পর পুলিশ ঘটনার সত্যতা যাচাই করে ঘটনাটি  সঠিক পাইলে উক্ত অভিযোগের উপর ভিত্তি করে থানায় মামলা হবে।

গ) মামলা রুজু হবার পর মামলাটি    তদন্ত করার জন্য পুলিশ উপ-পরিদর্শক বা তার উর্ধতন কোন পুলিশ অফিসার মানলাটি  তদন্ত করবেন ।

ঘ) পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার চেষ্টা করবে।

ঙ) তদন্ত শেষে তিনি ঘটনার সাথে আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রমান পাইলে  তাদের   বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে।

চ)  প্রমান না পাইলে মামলাটি নিস্পত্তির জন্য আদালতে চুরান্ত রিপোর্ট দাখিল করবেন।

ছ) অভিযোগ প্রাপ্তির পর কোর্ট আসামীদের গ্রেফতার করিয়া আদালতে সোপর্দ করার জন্য আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে।

জ)  ওয়ারেন্ট জারির পরও যদি আসামীদের গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা না যায় তবে কোর্ট আসামীদের অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য আদেশ দিয়ে থাকেন।

ঝ) তার পরও যদি আসামীরা আদালতে হাজির না হয় বা তাদের হাজির করা না যায় তবে তাদের আদালতে একটি নিদ্রিষ্ট সময়ের মধ্যে হাজির হবার জন্য দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হবে।

ঞ) বিজ্ঞপ্তি জারির পরও যদি আসামিরা আদালতে হাজির না হয় তবে আদালত তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করে থাকে।





সাধারণ ডাইরী (জিডি) করার নিয়মাবলী



সাধারণত কোন কিছু হারিয়ে গেলে বা অধর্তব্য  অপরাধের ক্ষেত্রে থানায় সাধারণ ডাইরী করা হয়।

সাধারণ ডাইরী করার ধাপ সমুহঃ



ক) যে থানা এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে সে থানার অফিসার ইনচার্জ বরাবর ঘটনাটি কখন, কোথায়, কিভাবে  ঘটেছে  ইত্যাদি তথ্য সম্বলিত একটি লিখিত আবেদনের মাধ্যমে  সাধারণ ডাইরী করার আবেদন করতে হয়।

খ) থানায় ডিউটি অফিসার,  অফিসার ইনচার্জ এর পক্ষে উক্ত আবেদনের প্রেক্ষিতে সাধারণত সাধারণ ডাইরী লিপিবদ্ধ করে থাকে ।

গ) বাদীর আবেদনপত্রে সাধারনত কর্তব্যরত ডিউটি অফিসার স্বাক্ষর করে বাদীকে সাধারণ ডাইরীর এক কপি বুঝিয়ে দিবেন।



জিডি তদন্ত করার নিয়ামবলীঃ





ক) প্রথমে ঘটনাটি তদন্ত করার জন্য বিজ্ঞ আদালতের অনূমতির চাহিয়া তদন্তকারী অফিসার আদালতের কাছে আবেদন করিবেন।

খ) আদালতের অনুমতি প্রাপ্ত হয়ে তদন্তকারী অফিসার ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে যাবেন।

গ)প্রাপ্ত সাক্ষী প্রমানে বিবাদীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে  প্রমানীত হইলে প্রমানীত হইলে তার বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতের বরাবর নন এফ আই আর প্রসিকিউসন নিতে হয় ।

Online Bangla Typing (বাংলা লিখুন)


কম্পিউটারে বাংলা লেখার অনেক গুলো পদ্ধতি আছে। সাধারণত বাংলা লেখার জন্য কম্পিইটারে কিছু সফ্টওয়ার যেমন অভ্র, বিজয় ইত্যাদি ইনস্টল করতে হয়।এসব সফ্টওয়ারে বিভিন্ন লেআউট যেমন Avro Easy, Bornona, Probhat, Bengali Inscript, Phonetic, Click n Type layout ইত্যাদি ব্যবহার করে সহজেই বাংলা টাইপ করা যায়। সফ্টওয়ার ইনস্টল করা ছাড়াও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সম্ভব। English-bangla.com ওয়েবসাইটেও সফ্টওয়ার ইনস্টল ছাড়া বাংলা লেখা যায়।
তবে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ দুটি পদ্ধতি হলো Phonetic (English-bangla) and Click n Type লেআউট ব্যবহার করা।
English-bangla.com এ দুটো পদ্ধতিতে সহজেই বাংলা টাইপ করা যায়।এ দুটো পদ্ধতিতে বাংলা লেখার নিয়ম এখানে দেখানো হলো।

Phonetic (ফনেটিক):
Phonetic হলো উচ্চারণের সাথে সঙ্গতি রেখে বানার পদ্ধতি। যেমন- ‘আমি’ শব্দটি ইংরেজি অক্ষরে ‘Ami’ লিখতে হয়। এভাবেই phonetic পদ্ধতিতে বাংলা লিখতে হয়। Phonetic পদ্ধতিতে বাংলা টাইপ করার জন্য আলাদা ভাবে কীবোর্ড মুখস্থ করার প্রয়োজন নেই। ২-৫ মিনিট চর্চা করে যে কেউ বাংলা লিখতে পারবে।
যা যা মনে রাখতে হবে:
১. ইংরেজি ছোট অক্ষর এবং বড় অক্ষর (Small Letter and Capital Letter) এর দিকে লক্ষ্য রাখতে হবে।
যেমন: small ‘y’ চাপলে ‘য়’ হয় আর capital ‘Y’ চাপলে যফলা হয়।
২. যুক্ত বর্ণ লেখার নিয়ম জানতে হবে। সাধারণত হসন্ত (্) যোগে দুটো বা তার বেশি বর্ণকে যুক্ত করতে হয়। Phonetic নিয়মে প্লাস (+) দিয়ে হসন্ত হয়।
যেমন:
k+l= ক্ল;    s+t= স্ট;    S+N= ষ্ণ;    T+T+b=ত্ত্ব;    Ng+k=ঙ্ক;    Ng+g=ঙ্গ ;   j+NG=জ্ঞ;    NG+c=ঞ্চ;    NG+j=ঞ্জ;    NG+C=ঞ্ছ;    N+d=ণ্ড ইত্যাদি।
উদাহরণ:
- Amra baNgali : আমরা বাঙালি ।
- bangla: বাংলা
- Ingreji- ইংরেজি
- Dh+bniTT+T+b : ধ্বনিতত্ত্ব
- ras+t+r bYbs+Tha : রাস্ট্র ব্যবস্থা


নিম্নে বাংলা অক্ষরের সাথে সঙ্গতিপূর্ণ ইংরেজি অক্ষর গুলো দেওয়া আছে।
ক   খ     গ
k,  kh,   g
gঘ
gh,Gঙ
Ngচ
cছ
ch, Cজ
jঝ
jh, Jঞ
NGট
tঠ
thড
dঢ
dhণ
Nত
Tথ
Thদ
Dধ
Dhন
n প
pফ
ph, fব
bভ
bh, vম
mয
zর
rল
lশ
shষ
Sস
sহ
hক্ষ
k+Sড়
Rঢ়
Rhয়
yৎ
ttং
ngঃ
Hঁ
NNঅ
Ao আ
a, Aই
iঈ
IIউ
Uঊ
UU ঋ
WRএ
Eঐ
OIও
Oঔ
OUব ফলা
+bয ফলা
Yর ফলা
+rরেফ
r+ঋ কার
wr্(হসন্ত)
HH, +ডট(.)
.. ে
eৈ
oiো
oৌ
ouু
uূ
uuি
iী
iiা
a।(দাড়ি)
http://www.english-bangla.com/posts/bangla_typing

থানায় জিডি করার নিয়ম-কানুন ও একটি নমুনা কপি।


নানাবিধ সমস্যায় পড়ে আমরা আইনশৃঙ্খলাবাহিনীর দ্বারস্থ হয়ে থাকি। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা থানায় লিখিত আকারে জানালে পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে। আর কিভাবে আমরা থানা থেকে সেই সহযোগিতা নিতে পারি তা অনেকেরই জানা নেই।

মূল্যবান যে কোনো জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোনো প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয় না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়।

এসব ক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো নিকটবর্তী থানাকে জানানো। আর এটি জানাবেন একটি সাধারণ ডায়েরির মাধ্যমে, যাকে আমরা সংক্ষেপে জিডি বলে থাকি। এ ধরনের জিডি করার অর্থ হলো- বিষয়টি সম্পর্কে থানাকে অবগত করা, যাতে থানা কর্তৃপক্ষ সম্ভাব্য অপরাধটি সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারে।

এবার আসুন জেনে নেই জিডিতে কী কী উল্লেখ করতে হবে:

১. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে লিখতে হবে এবং থানার নাম ও ঠিকানা লিখতে হবে।

২. বিষয় : ‘জিডি করার জন্য আবেদন’- এভাবে লিখতে হবে।
৩. অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা করলে জিডিতে আশঙ্কার কারণ উল্লেখ করতে হবে।
৪. হুমকি দিলে হুমকি দেওয়ার স্থান, তারিখ, সময়, সাক্ষী থাকলে তাদের নাম, পিতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
৫. হুমকি প্রদানকারী পরিচিত হলে তার/তাদের নাম, পিতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
৬. অপরিচিত হলে তাদের শনাক্তকরণের বর্ণনা দিতে হবে।
৭. জিডি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করতে হবে।
৮. সর্বশেষ জিডিকারীর নাম, স্বাক্ষর, পিতার নাম, পূর্ণ ঠিকানা ও তারিখ লিখতে হবে।

উল্লেখ্য, জিডি দুই কপি করতে হবে। এক কপি নথিভুক্ত করার জন্য থানায় জমা দিতে হবে, আরেক কপি থানার কর্মকর্তার সিল এবং জিডির নম্বর সংবলিত কপিটি যত্ন করে সংরক্ষণ করতে হবে। জিডি করতে থানায় কোনো ফি দিতে হয় না।

জিডির একটি নমুনা কপি:

তারিখঃ ………………

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ঢাকা।

বিষয় : সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।

জনাব,

আমি নিম্ন স্বাক্ষরকারী নাম: …………………………………
বয়স : ………………………………………………………
পিতা/স্বামী : ………………………………………………..
ঠিকানা : …………………………………………………….

এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ ……………. সময় …………….জায়গা থেকে  আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : (যা যা হারিয়েছে)

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

বিনীত

নাম:

ঠিকানা:

মোবাইল নম্বর:

Wednesday, June 22, 2016

কাল্পনিক ঈশ্বর।

কাল্পনিক ঈশ্বরকে সন্ত্তষ্ট করার জন্য আস্তিকদের কোরবানী প্রথার সমালোচনা করলেই শুনতে হয়,- কোরবানী পছন্দ নয়, কিন্তু মাংস তো ঠিকই খান। জ্বি নাস্তিকরাও মাংস খায়। খেতেই হয়। বেঁচে থাকার জন্য এটা খাদ্যচক্র।
কথা হচ্ছে- মাংস কে কিভাবে খায়। এই পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠী আছে যারা মানুষের মাংস ভক্ষণ করে। একে বলে ক্যানিবালিজম, অর্থ্যাৎ যারা মানুষ হয়েও অন্য মানুষের মাংস খায়। লিবিয়া ও কঙ্গোর বেশ কিছু যুদ্ধে এই ক্যানিবালিজমের চর্চ্চা হয়েছিল। কঙ্গোর লেন্দু উপজাতি মানুষের মাংস খাওয়ার ব্যাপারে বিশেষভাবে পরিচিত। আফ্রিকা মহাদেশের কঙ্গোর বিভিন্ন প্রদেশের গহীন জঙ্গলে বাস করে তারা। লেন্দুরা যখন তখন পিগমি উপজাতিদের হত্যা করে তাদের কাঁচা মাংস খেয়ে ফেলে। উল্লাস করে মানুষের মাথা নিয়ে। লেন্দুরা মূলত জীব-জন্তুর মাংস খেয়ে থাকে। পিগমিরা জঙ্গলে বাস করে বলে লেন্দুরা তাদের জীব-জন্তুর ন্যায় মনে করে এবং হত্যা করে। এছাড়া করোওয়াই নামে একটি উপজাতি আছে যারা এখনো বিশ্বাস করে যে নরমাংস ভক্ষণ তাদের সংস্কৃতিরই একটি অংশ। এখনও মিলেনেশিয়ান উপজাতিরা তাদের ধর্ম চর্চ্চায় ও যুদ্ধে ক্যানিবালিজমের চর্চ্চা করে। ক্যানিবালিজম এমন একটি প্রথা যা নৃতত্ত্ববিদদের সমস্যায় ফেলে দেয় মানুষের আচরণের গ্রহণযোগ্যতার সীমানা নির্ধারণে।
আফ্রিকার মাসাই আদিবাসী আর উত্তর মেরু বা সুমেরুতে বসবাসকারী এস্কিমোদের পশুর রক্ত পান বা কাঁচা মাংস খাওয়ার সংস্কৃতি আমরা সবাই জানি। আফ্রিকার মাসাইরা পশু জবাই করেই তার রক্ত মাটিতে পড়তে দেয়না। তারা পাত্রে সংগ্রহ করে সঙ্গে সঙ্গে জবাই করা পশুর তাজা রক্ত পান করতে শুরু করে। এস্কিমো জনগোষ্ঠীর মানুষেরা শুধুমাত্র কাঁচা মাংস খেয়েই জীবন ধারণ করে। সিদ্ধ মাংস খায় সভ্য সমাজে এমন মানুষ যেমন কম নয়, অবিশ্বাস্য হলেও সত্য- পশু জবাই করে সঙ্গে সঙ্গেই কাঁচা মাংস খেতে শুরু করে এমন মানুষের সংখ্যাও পৃথিবীতে কম নয়। আবার অনেক জনগোষ্ঠী কাঁচা মাংস খায় রক্তসহ। মাংস ধোয়ারও প্রয়োজন মনে করে না এরা। আফ্রিকা আর ব্রাজিলে এমন অনেক জনগোষ্ঠী আছে- যারা পশু জবাই করেই প্রথমে পশুটির হৃদপিন্ড, ফুসফুস আর কলিজার মতো নরম অংশগুলো নিয়ে কাড়াকাড়ি শুরু করে। হাতে পাওয়া মাত্রই তা কাঁচা খেতে শুরু করে। এরা সভ্য বিশ্ব থেকে এখনো অনেক দূরে।
ভারতেও এমন অনেক ধর্মীয় জনগোষ্ঠী আছে- যারা পশুর তাজা রক্ত পান করে। তুলনামূলক ভাবে এরা অনেকটা সভ্য হলেও এ রক্ত এরা পান করে ধর্ম বিশ্বাস থেকে। হিন্দুরা এখনো পশুবলি দেয় প্রকাশ্যে, তবে মাংস এরা রান্না করে খায়।
মুসলমানরাও বেশ সভ্য। এরা রক্ত বা কাঁচা মাংস না খেলেও পশু কোরবানী দেয় প্রকাশ্যে এবং উৎসব করে। উৎসবের দিন তাদের লক্ষ লক্ষ পশু কোরবানী দেবার দৃশ্য শিশু থেকে শুরু করে দূর্বলচিত্তের বা অসুস্থ মানুষেরাও উপভোগ করে। তারা প্রকাশ্যে পশু কোরবানীর এ উৎসবকে মোটেও বিভৎস বা বর্বর মনে করে না। বরং এটাকে খুবই সভ্য এবং স্বভাবিক ধর্মীয় আচরণ বলে মনে করে।
ইউরোপিয়ানরাও মাংস খায়। তবে উত্তর ও মধ্য ইউরোপের উন্নত ও শিক্ষিত দেশগুলোতে প্রকাশ্যে পশু এমনকি পাখি জবাই করাও অনেক আগে থেকেই নিষিদ্ধ। কাল্পনিক ঈশ্বরের সন্ত্তষ্টিতে পশু বলি- এ অঞ্চলের মানুষ বিশ্বাস করেনা। এরা পশু বা পাখির মাংস বাজার থেকে কিনে খায়। পশু বা পাখি কোথায় বা কিভাবে জবাই হয়- এ অঞ্চলের মানুষদের তা দেখতে হয় না। ইউরোপের শিশুরা মুরগী বা পশু জবাইয়ের দৃশ্য কখনো দেখেনি। কসাইখানায় পশুর মাংস প্রক্রিয়াজাত করার জন্য সুনির্দিষ্ট পেশাগত শিক্ষা এবং দক্ষতা অর্জন করার পরই একজন কসাই মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় কসাইয়ের কাজ করার সুযোগ পায়। আর প্রতিটি প্রক্রিয়াজাতকরণ কারখানায় থাকে মাংসের গুনগত মান আর রোগ-জীবানু পরীক্ষা করার জন্য নিজস্ব ল্যাবরেটরী। আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া সহ আরো অনেক উন্নত দেশে এরকম ব্যাবস্থা আছে।
মাংস খাওয়ার এত রকম উদাহরণ এজন্য দিলাম যে, আপনাকে আমি এখন প্রশ্ন করতেই পারি,- কোন্ জনগোষ্ঠীর মাংস খাওয়ার সংস্কৃতি বা ধরণ আপনার কাছে সবচেয়ে সভ্য বলে মনে হয়? কোরবানীর প্রশ্নে নাস্তিকরা মুসলমানদের আরেকটু সভ্য হতে পরামর্শ দেয়। অন্য সব ধর্মের ধার্মিকদের পশু বলির বেলায়ও তাই। মাংস খাবার জন্য বা কাল্পনিক ঈশ্বরকে সন্ত্তষ্ট করার জন্য প্রকাশ্যে পশুহত্যা বা রক্তের উৎসব আর যাই হোক, সভ্য মানুষের সুস্থ আচরণ হতে পারে না। আপনারা খেয়াল করলেই দেখবেন, বিশ্বের যে অঞ্চলগুলোতে প্রকাশ্যে পশু জবাইয়ের সংস্কৃতি প্রচলিত আছে, সেসব অঞ্চলে মানুষ জবাইয়ের মত অপরাধও সংঘঠিত হয় বেশি। রক্তারক্তির খেলা শুরু হয় পশু থেকেই, আর তা শেষ হয় মানুষে।

মুসলিম বিজ্ঞানীদের সাথে ১ সাংবাদিকের সাংঘাতিক সাক্ষাৎকার!


বাছাইকৃত কিছু প্রশ্ন এবং উত্তর–

পৃথিবীর গঠন কেমন?
–বিছানা বা কার্পেট এর মত।

রাতের বেলা সূর্য কোথায় যায়?
–আরশের তলায়।

আকাশ কী পদার্থের তৈরী?
–কোনো কঠিন পদার্থের।

পাহাড়-পর্বতের কাজ কী?
–পৃথিবীকে স্থির রাখা।

পৃথিবী, চন্দ্র এবং সূর্যের মধ্যে কোনটা ঘূর্ণায়মান?
–চন্দ্র এবং সূর্য।

উল্কাপিণ্ডের কাজ কী?
–শয়তান তাড়ানো।

শুক্রানুর উৎপত্তি কোথায়?
–মেরুদণ্ড ও পাজরের হাড়ের মধ্যস্থল।

বজ্রপাত কেন হয়?
–মানুষকে ভয় দেখাতে।

মানবভ্রুণে আগে হাড়, নাকি মাংস তৈরী হয়?
–হাড়।

আদমের উচ্চতা কত ছিল; সে কত বছর বেঁচেছিল?
–৯০ ফুট; ৯৬০ বছর।

চাঁদের নিজস্ব আলো আছে?
– হ্যাঁ, আছে।

চন্দ্র-সূর্যগ্রহণ কেন ঘটে?
–মানুষকে ভয় দেখানোর জন্য।

পুত্রসন্তান কিভাবে হয়?
–ছহবতের সময় ‘ইনশাল্যাহ’ বললে।

জন্মের সময় বাচ্চা কাঁদে কেন?
–শয়তানের আঘাতে।

শয়তান কোথায় ঘুমায়?
–মানুষের নাকের ছিদ্রে।

মানুষের অন্ত্র কয়টা?
–অমুসলিমদের ৭টা, মুসলমানদের ১টা।

ছহিহ বিবর্তন কাকে বলে?
–ইহুদি থেকে ইঁদুর আর শুকর হয়ে যাওয়া।

সন্তানের চেহারা কিভাবে নির্ধারিত হয়।
–আগে বাবার বীর্যপাত হলে সন্তানের চেহারা হবে বাবার মত; আগে মায়ের বীর্যপাত হলে সন্তানের চেহারা হবে মায়ের মত।

চোখ নষ্ট হয় কিভাবে?
–প্রার্থনার সময়ে উপরের দিকে তাকালে।

জ্বরের সময় গা গরম হয় কেন?
–দোজখ থেকে তাপ আসার ফলে।

কী খেলে সব রোগ সেরে যায়।
–কালোজিরা।

মোরগ কেন ডাকে?
–ফেরেস্তাকে দেখলে।

গাধা কেন ডাকে?
–শয়তানকে দেখলে।

রোগের সংক্রমন হতে পারে?
–না, ছোঁয়াচে রোগ বলে কিছু নেই।

সাঁপে কাঁটলে কী করা উচিত?
–ঝাড়-ফুঁক করা।

সীরাত অনুসারে পৃথিবীর বয়স কত?
–৬ হাজার বছরের মত।

কিসে প্রমাণ হয় মুহাম্মদ একজন নবী ছিল?
–তার পিঠে নবুয়তির সিল-স্বরূপ একটা তিল ছিল।

‘কাহফবাসীরা’ গর্ত আর গুহার মধ্যে কতদিন ঘুমিয়ে ছিল?
–৩০০ বছর।

ফেরেস্তারা কাকে ভয় পায়?
–কুত্তাকে।

দাবা খেললে কী হয়?
–হাতে শুকরের মাংস ও রক্ত লেগে থাকে।

কিছু কাজ না করেও নবীজি কেন ভাবতেন তিনি তা করে ফেলেছেন?
–তাকে যাদু করা হত।

মদিনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে কী করতে হবে?
–উটের মূত্র পান করতে হবে।

নবীজি কিভাবে খেঁজুর গাছের কান্না               থামাতেন?
–গাছের গায়ে হাত বুলিয়ে।

পানি সংকটের সময় প্রায় ৩০০ জন লোকের ওজুর পানি কোথা থেকে পাওয়া গেছিল?
–নবীজির হাতের তালু ও আঙুলের ফাঁক থেকে।

খাওয়ার সময় খাদ্যদ্রব্য কী করে?
–আল্যার প্রশংসা করে।

নবীজির তিনটি পছন্দের জিনিস কী কী?
–সুগন্ধী, নারী ও খাদ্য।

নামাজ না পড়ে ঘুমালে কী হয়?
–শয়তান কানের মধ্যে প্রস্রাব করে।

পেঁয়াজ-রসুন খেলে কী করতে হবে?
–মসজিদ থেকে দূরে থাকতে হবে।

নবীজি দোজখে কী দেখেছিলেন?
–দোজখবাসীর বেশিরভাগই নারী।

সূর্যগ্রহণ দেখে নবী কী ভেবেছিলেন?
–কেয়ামতের দিন এসে গেছে।

কবরের উপর খেঁজুর পাতা দিলে কী হয়?
–আজাব লাঘব হয়।

ইসলামে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স কত?
–বয়স কোনো ব্যাপার না।

আফ্রিকানদের চুল দেখে নবী কী বলেছিলেন?
–তাদের চুল কিশমিশের মত।

সিনা-চাক কী জিনিস?
–জিব্রাইল নবীর বুক কেটে জমজমের পানি দিয়ে ধুয়ে বুকের মধ্যে জ্ঞান ও ঈমান ভর্তি সোনার কলস স্থাপন করে দিয়েছিল।

==========================
এরকম জ্ঞানভর্তি সাক্ষাৎকার সবার বুকের মধ্যে স্থাপন করুন।

Monday, June 20, 2016

শিয়া ও সুন্নীর হত্যা কান্ড।

আজকের দিনটা মুসলমানদের জন্য শোকের। বেদনাময়। নবী মুহাম্মদের দৌহিত্র হাসান আর হোসেনকে হত্যা করা হয়েছে এদিন। কারা করেছে এই হত্যাকাণ্ড? হত্যাকারী কি ইহুদি বা খ্রিস্টান ছিল কিংবা পৌত্তলিকরা? না। তারা কেউ অমুসলিম ছিল না। তারা ছিল মুসলমান। নবীরই আত্মীয়। হত্যাকারীরা কি সাহাবি ছিল না? হ্যা, তারাও সাহাবি ছিল। মুহাম্মদের মৃত্যুর পর যে ইসলামে একের পর এক প্রাসাদ ষড়যন্ত্র আর ক্যু ঘটতে থাকে ক্ষমতা দখল নিয়ে তারই পরিণতি কিন্তু এই কারবালার ঘটনা। এমন কী চার জন খলিফার মধ্যে তিনজন খলিফাকেই জনতার রোষানলে পড়ে প্রাণ দিতে হয়েছে। আমাদের ইসলামী রাজনৈতিক দলেরা প্রায়ই দাবি করে তারা নাকি খেলাফতের যুগে ফিরে যেতে চান!! হায়রে কপাল, খেলাফতের যুগে গোটা ইসলামি রাজ্যে যে কল্লাকাটাকাটি হয়েছিল, গৃহযুদ্ধের মুখে পড়েছিল মুসলমানেরা, সেটা কিভাবে অস্বীকার করে এই ধর্মান্ধের দল।
মুহাম্মদের মৃত্যুর পরপরই লাশ দাফনের আগেই আমির নির্বাচন নিয়ে শুরু হয় ষড়যন্ত্র। মক্কা থেকে আগত মোহাজের আর মদিনাবাসীর মধ্যে বাধে এ লড়াই। এরপর আবু বকরকে নির্বাচন করা হলে নবী মুহাম্মদের কাজিন হজরত আলী এর বিরোধিতা করেন। তিনি ভেবেছিলেন, রক্তের সম্পর্ক হিসাবে তিনিই বোধহয় হবেন খলিফা। কিন্তু হতে না পেরে মনোক্ষুণ্ন হন। বিরোধিতা করেন। সেই থেকে শুরু ইসলাম জুড়ে ফ্যাৎনা-ফ্যাসাদ। ফ্যাসাদের তীব্রতা এই যে প্রথম খলিফা আবু বকরের সন্তানই হত্যা করেন তৃতীয় খলিফা হজরত উসমানকে। যখন উসমান নামাজরত অবস্থায় ছিলেন, তখন কোরান বুকে চেপেও নিস্তার পাননি নবীর স্ত্রী আয়েশার ভাই, এবং প্রথম খলিফা আবু বকরের পুত্র মুহাম্মদ ইবনে আবু বকরের রক্তাক্ত ছুরি থেকে। এমন কী উসমান হত্যার পিছনে আয়েশারও হাত ছিল। তার মদদ ছিল। উসমানের পরবর্তী খলিফা আলীর সাথে লড়াই হয় মুহাম্মদের স্ত্রী আয়েশার। জঙ্গে জামাল নামে পরিচিত এই যুদ্ধ। এটা কি গৃহযুদ্ধ নয়? এই যুদ্ধে কত লোক প্রাণ হারিয়েছিল? অগণিত লাশ পড়েছিল সেই যুদ্ধে। কেন, এতো মৃত্যু? কিচ্ছু না। কোনো গায়েবি নির্দেশ না। কোনো জনকল্যাণের কিছু না। জাস্ট ক্ষমতার দ্বন্দ্ব। প্রাসাদ দখলের লড়াই। এরপর আলীর সাথে যে যুদ্ধ হয় সাহাবি মুয়াবিয়ার সিফফিনের মাঠে তাতে ৭০ হাজার লাশ পড়ে উভয় পক্ষে। যে খারিজিদের তাড়িয়ে দিয়েছিলেন আলী, সেই খারিজিরাই হত্যা করে আলীকে। আজকে যে আমরা বোকো হারাম, আইএস দেখতে পাই, এরা হচ্ছে সেযুগের খারিজি। মসজিদ প্রাঙ্গনে হত্যা করে আলীকে। খারিজিরা কিন্তু অমুসলিম ছিল না। ছিল না ইহুদি কিংবা খ্রিস্টান। এরা মুসলমানই ছিল। তারপরও তারা নবীর ভ্রাতা আলীকে হত্যা করতে দ্বিধা করেনি।
হজরত আলি নবীর ভ্রাতা হলেও তিনি নবীর কন্যা ফাতেমাকে বিয়ে করেছিলেন। এরপর আর বিয়ে করেন ৮টি। তার সন্তান-সন্ততি ছিল ৩৩। এদের মধ্যে কেবল বিখ্যাত হাসান আর হুসেন। বাকিদের নাম বেশিরভাগই মুসলমান জানেন না। যাইহোক, মুয়াবিয়া আর তার পুত্র এজিদ মিলে হত্যা করেন হাসান আর হোসেনকে। মুয়াবিয়া কিংবা এজিদ এরা হত্যাকারী হলেও নবীরই আত্মীয়। এরা সাহাবি। এরা মুসলমান। ভাই হয়ে ভাইকে এরা হত্যা করে হাত রাঙিয়েছে। অর্থাৎ ইসলামের ইতিহাসে ভয়ঙ্কর দলাদলি, ফ্যাৎনা-ফ্যাসাদ বহিরাগত কিংবা বিধর্মীরা কেউ করেননি। সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে। এটাই বাস্তবতা।
আজকে ১০ই মহরম, পবিত্র আশুরা, যে হৃদয়বিদারক ঘটনা ঘটে গিয়েছিল কারবালার প্রান্তরে তা ভুলে যাবার নয়। ভাইয়ে ভাইকে হত্যা করেছে এইদিন। এদিনকে স্মরণ করে শিয়ারা কাজিয়া মিছিল করে সারা বিশ্বেই। শুনলাম নাইজেরিয়াতে বোকো হারাম বোমা হামলা চালিয়ে আজকে এই কাজিয়া মিছিলে ১৫জন শিয়া মুসলমানকে হত্যা করেছে! কারবালার এই দিনে শিয়াদের হত্যা না করলেই কি হতো না বোকো হারামজাদাদের! এদেরকে ধিক্কার জানাবার ভাষা আমার নেই!! পাকিস্তানে প্রতি বছরই, প্রতি মাসেই শিয়াদের উপর হামলা করে সুন্নীরা। বোমা হামলা করে, কচু কাটা করে, গুলিতে ঝাঝরা করে। উভয়েই নিজেদের মুসলিম দাবি করে, কিন্তু কেউ কাউকে মুসলমান বলে স্বীকার করে না। আবার ইরাকে শিয়া-সুন্নী লড়াই দীর্ঘদিনের। সেই সাদ্দামের মন্ত্রী যিনি ক্যামিকেল আলী নামে পরিচিত ছিল, তিনি সুন্নী মুসলমান। উত্তরে কুর্দি বিদ্রোহ দমনে এবং দক্ষিণে শিয়া বিদ্রোহ দমনে রাসায়ানিক গ্যাস প্রয়োগ করে বিশালাকারে গণহত্যা চালিয়েছিল। ইরাকের জনগোষ্ঠীর শতকরা ৬০ ভাগ শিয়া হলেও শিয়ারা কখনো ক্ষমতার স্বাদ পায়নি। সাদ্দাম আমলে বরং এদেরকে ভয়ঙ্করভাবে নিপীড়ণ করা হয়েছে। সাদ্দামের পতনের পর ক্ষমতার প্রথম স্বাদ পায় শিয়ারা। সুন্নীরা এখন বঞ্চিত। তারা এখন নিগৃহীত। আজকে খবর পেলাম সুন্নী জঙ্গি সংগঠন যারা এতোদিন শিয়া মুসলমান হত্যা করে আসছিল, তারা নাকি গত কয়েকদিনের ভেতর নিজের স্বগোত্রীয় দুই শতাধিক সুন্নীকে হত্যা করেছে। হোয়াট অ্যা সারপ্রাইজ!!
আসলেই ইসলাম মহান! আসলেই ইসলাম শান্তির ধর্ম। কিন্তু এই ধর্ম এমনই একটা ইউটোপিয়ান রাজনৈতিক মতবাদ যা কোনো মুসলমানই অনুসরণ অনুসরণ করতে পারেন না। তাইতো এতো ফ্যাৎনা, ফ্যাসাদ, হত্যাকাণ্ড, আর প্রাসাদ ষড়যন্ত্র।


Simple Electronic Circuit of Power Bank 4200 mAh with 10 Volt and output 5 Volt.


 - As we know that power bank is very useful for our gadget this day. With using power bank we can charge our gadget with electric power whenever and wherever. And now we can find in many electronic market or gadget market sold the power bank.

In this time we will not share you about How to Choose and Buy the Power Bank because we has posted this article several day ego. In this time we want to give you simple electronic circuit schematic Power Bank 4200mAh with input 10 volt and output 5 volt. We hope you can make your own power bank easily with this electronic circuit.

Before we give you this electronic circuit schematic of Power Bank 4200 mAh with Input 10 Volt and output 5 Volt, we will describe you globally about How is the Power Bank Work to charge our gadget.

Power bank itself is a resource that contains a set of batteries with high power. On the market range from 2000mAh - 10000 mAh. This battery has a voltage of 7.4 volt regulator IC is reduced by 7805. Order compatible with mobile devices that range is 3.7 volts. Why must 5 volt?

It is because usually our gadget like handphone using voltage 3.7 volt, the voltage to charge should be higher. So use 5 volts. And if your gadget more than 3.7 volt so you must using power bank with other voltage like 7.4 volt that usually will charge our gadget like smartphone and iPhone.

Electronic Circuit Schematic:


Figure 1. Power Bank Circuit Schematic

Component List:
BT1 = Battery 7.4 Volt, 4200mAh
C2 = 1000uF/16V
C3 = 470uF/16V
R1 = 150 ohm
D1 = LED
U1 = LM 7805

Circuit Performances:
We can charge the battery BT1 with input 10V, 1 Ampere from adapter with open the switch SW1
And we can use to this simple power bank to charge our gadget like handphone with close the switch SW1.
When we close SW1 it mean that power battery from BT1 will regulated into 5 volt using U1 LM 7805 as the output of this Power Bank to charge our gadget.
LED D1 is indicator when we use this power bank to charge our gadget and it is also indicate that switch SW1 is closed.

Note:
That this circuit schematic not using LED indicator to know the Battery BT1 is full or not yet, so we must estimate how long we must charge the battery BT1.
Please open the switch SW1 when the power bank is not used.