Friday, September 4, 2015

ধর্ম, ধর্মমতবাদ, বিজ্ঞান, জগৎ, ঈশ্বর, নাস্তিকতা, মানবতা, প্রগতি এবং দর্শন।


প্রথম পর্ব- (ধর্ম, ধর্মমতবাদ, বিজ্ঞান, জগ, ঈশ্বর, নাস্তিকতা, মানবতা, প্রগতি এবং দর্শন)
ধর্মের প্রতিশব্দ হল বৈশিষ্ট্য বা স্বভাবএর ইংরেজি প্রতিশব্দ হল - Property বা Characteristic বা Nature আর ধর্মমতের ইংরেজি প্রতিশব্দ হল Religionআর ধর্মমত হল- ধর্মের নামে যার যার নিজস্ব মতকে বাদ(ism) হিসাবে চালিয়ে দেওয়াযেহেতু ধর্মমত হল যার যার কিংবা কোন গোষ্ঠির নিজস্ব মতামত, তাই ধর্মমত বহু হতে পারে, কিন্তু ধর্ম মানুষের একটাই- মনুষ্যত্ব বা মানবতা
মহাবিশ্বের প্রতিটি বস্তু এবং প্রানীরই নির্দিষ্ট ধর্ম কিংবা বৈশিষ্ঠ্য আছে, কিন্তু ধর্মমত নেইযেমন অক্সিজেনের ধর্ম আছে, কিন্তু ধর্মমত নেইসে অর্থে, ধর্ম এক জিনিস, আর ধর্মমতবাদ কিংবা ধর্মতন্ত্র অন্য জিনিসধর্মমতবাদের ধর্মান্ধরা যেমন প্রতিক্রিয়াশীল, ঠিক তেমনি নাস্তিক্যবাদের নাস্তিকরাও এক ধরনের প্রতিক্রিয়াশীলনাস্তিক এক বিষয়, আর নাস্তিকতা কিংবা নাস্তিক্যবাদ অন্য বিষয়
'সৃষ্টিকর্তা নেই' এটা বুঝতে হলেও অনেক জ্ঞান অর্জন করতে হয়'সৃষ্টিকর্তা নেই' এটা একটি জ্ঞান কিংবা যুক্তি মাত্রযিনি জ্ঞানী, তিনি নাস্তিক হলেও, নাস্তিক্যবাদীতা তার বৈশিষ্ঠ্য নাতার বৈশিষ্ঠ্য হলো - তিনি মুক্তমনা, মানবতাবাদী কিংবা প্রগতিবাদীতাই নাস্তিক কিংবা নাস্তিক্যবাদী নাস্তিক, আর মুক্তমনা নাস্তিক কিংবা মানবতাবাদী নাস্তিক কিংবা প্রগতিবাদী নাস্তিক কখনোই এক হতে পারে নাবিবেচনা করলে দেখা যায়, মুক্তমনা আর নাস্তিক; কিংবা মানবতাবাদী আর নাস্তিক কখনোই এক নয়শব্দ গুলোর অর্থেও অনেক পার্থক্য
কেউ যদি বলে সে নাস্তিক কিংবা তার ধর্ম নাস্তিকতা, তাহলে সে প্রচলিত ধর্মমত এবং ঈশ্বর বিশ্বাসে, অমূলক অপ্রয়োজনীয় শব্দ প্রয়োগে অপ্রগতিশীল চিন্তা প্রকাশ কিংবা নিজ স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করার অধিকার রাখে কিন্তু কেউ যদি বলে সে মুক্তমনা বা মানবতাবাদী বা প্রগতিবাদী, তাহলে সে নিজ স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে না
আবার যদি বলেন, নাস্তিকতা একটি ধর্ম, তাহলে সৃষ্টিকর্তায় বিশ্বাসী সকল ধর্মগুলোর প্রতি আঘাত করা আপনার অযৌক্তিক হবে নাঅন্য ধর্মের সাথে কখনোই আপনার সহাবস্থান কিংবা সমন্বয় হবে নাকিন্তু যদি বলেন আপনি প্রগতিবাদী, মানবতাবাদী বা সেক্যুলা; তাহলে স্পষ্ট হয় আপনি ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়ীক, উদার, প্রগতিশীল কিংবা মুক্তমনা
 ২য় পর্ব- (ধর্ম, ধর্মমতবাদ, বিজ্ঞান, জগ, ঈশ্বর, নাস্তিকতা, মানবতা, প্রগতি এবং দর্শন)
নাস্তিক্যবাদের নাস্তিক আর প্রগতিশীল নাস্তিক কখনোই এক নয়কথাটি এভাবে বলা যায়, সব মুক্তমনাই নাস্তিক, কিন্তু সব নাস্তিকই মুক্তমনা নয়
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একজন জ্ঞানী ব্যাক্তি ছিলেনভাষাবিজ্ঞান কিংবা ভাষাতত্ত্বে তাঁর অগাধ পান্ডিত্য ছিলকিন্তু তিনি দাঁড়ি রাখতেন, টুপি ব্যবহার করতেনআমরা প্রচলিত ধর্ম বিশ্বাসী নই, তাই বলে তাঁর ভাষাজ্ঞানকে কিন্তু ভুল বলতে পারিনা
স্বামী বিবেকানন্দ বলেছেন, 'জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর'ঈশ্বর নেই বলে তাঁর এই কথাটি কি অমূল্যবান? এখানে একটি ঘটনা উল্লেখ না করে পারছি না, কুকুর যখন যৌন ক্রিয়ায় লিপ্ত হয় কিংবা যৌন ক্রিয়ার পরে তারা একে অপরের সঙ্গে যখন আটকে থাকে, তখন আমি বহুবার দেখেছি, মানুষদেরকে কুকুরের উপর আক্রমন করতে, পিটাতে, এমনকি ঐ অবস্থায় কুকুরের যৌনাঙ্গকে কাঁচি দিয়েও পোচ দিতে দেখেছি, বড় বিভস সেই দৃশ্যতাই বিবেকানন্দ যা বলেছেন তা অবশ্যই সঠিক বলেছেনএটুকু বলতে পারি, অন্য প্রানীর উপর অত্যাচার বিজ্ঞানের 'জীব বৈচিত্র সংরক্ষন' ভাবনায় ঠেকানো গেলেও, নাস্তিকতয়ায় সম্ভব নয়
বেহিসেবি কিংবা অমিতব্যায়ীতার কারনে অনেকের জীবনকে দেখেছি ধ্বংসের মুখে, মূল্যহীনরাসূল বলেছেন, 'অপচয়কারী শয়তানের ভাই'শয়তান বলতে কিছু নেই বলে, এই কথাটির কি কোনো গুরুত্ব নেই? প্রয়োজনে আমরা কথাটিকে এডিট করে নিতে পারি
আরেকটি কথা উল্লেখ না করে পারছি না, রাসূল বলেছেন, 'শ্রমীকের মজুরী পরিশোধ করো, তার ঘাম শুকানোর আগে'আল্লাহ খোদা বলতে কিছু নাই এবং প্রচলিত ধর্মগুলো ভুয়া, তাই বলে এ কথাটি কি ফেলে দেওয়া যায়? এই কথাটি কেবল নাস্তিক্যবাদের নাস্তিকই পারে গুরুত্ব না দিতে, কিন্তু একজন মানবতাবাদী নাস্তিকের কাছে এ কথাটি মহামূল্যবান

৩য় পর্ব- (ধর্ম, ধর্মমতবাদ, বিজ্ঞান, জগ, ঈশ্বর, আধ্যাত্মিকতা, নাস্তিকতা, মানবতা, প্রগতি এবং দর্শন)
বিজ্ঞানে পাওয়া যায় - পরমানু কনা কিংবা কোয়ার্ক কনা কিংবা ইলেট্রন প্রোটন কনা দিয়ে আমাদের মহাবিশ্ব গঠিতএই কনা হচ্ছে অতি সুক্ষ্ম, যা বাহ্যিক নয় কিংবা দৃশ্যমান নয়এই মহাবিশ্বে দৃশ্যমান যত অবস্থা, শক্তি, রুপ বা আকার আছে, তা সেই পরমানু কনারই গঠন বিশেষ, বিশেষ্যত্ব বা নিয়মমহাবিশ্বের সবখানেই এই কনাগুলোর নিয়ম একই বজায় থাকেঅর্থা দৃশ্যমান কিংবা বাহ্যিক কোন অস্তিত্ত্ব, আসলে সেই অদৃশ্য কনারই ফলপ্রসুূ, কিংবা কোন শক্তি বা অবস্থাকে বিশ্লেষন করলে বা ভাংলে সর্বশেষ কিন্তু সেই কনাই পাওয়া যায়, এর পরে আর নিঃশেষ বা নিশ্চিহ্ন হয়নাঅর্থা কোন অবস্থা, যে বৈশিষ্ঠ ধারন করে বা নিয়ম পালন করে, তা কিন্তু সেই সুক্ষ্ম কনা'ই নিয়ন্ত্রন করে বা সেখানেই নিয়ন্ত্রিত হয়, অথবা কনা'র গঠন কিংবা বৈশিষ্ঠই এমনঅর্থা দৃশ্যমান জগতে যাবতীয় নিয়ম সেই সুক্ষ্ম কনা থেকেই নিয়ন্ত্রিত হয় কিংবা সেই কনা'র নিয়মই প্রদর্শন করে
বিজ্ঞানে আরো পাওয়া যায় - এক চরম শক্তি কিংবা ঘনিভুত পদার্থিক কনা- দ্বান্দিকতায় অর্থা ইনফ্লেশন হয়ে বিগব্যাং এর মাধ্যমে সমগ্র জগ কিংবা প্রকৃতি কিংবা সমগ্র মহাবিশ্ব গঠিত হয়েছে বা হচ্ছেলক্ষ করুন, বিগব্যাং এর আগেও কিন্তু সেই সুক্ষ্ম কনা'ই অবস্থিত ছিলসব কিছুর মূলে সেই কনা'অর্থা সেই সুক্ষ্ম কনা'ই হচ্ছে কোন অবস্থা কিংবা শক্তি কিংবা জড় কিংবা প্রান, আবার সকল অবস্থাই হচ্ছে মূলত্ব সেই সুক্ষ্ম কনা
এবার আসি আধ্যাত্মিকতায় - খোদা বলেন, "একদা আমি প্রেমের ধনাগারে নিহিত ছিলাম, অতএব নিজেকে প্রকাশ করার বাসনা জাগিল, তাই মানুষ কিংবা সমগ্রকে সৃজন করিলাম"
অর্থা দ্বিধা হলো, দু নিয়া হলো, সৃজিত হলো, প্রস্ফুটিত হলো, বিকশিত হলোমানে, অনন্ত অসীম নিরবধি সেই পরম কিংবা ঘনিভুত কিংবা নিহিত অবস্থা বিস্ফোরিত হলো, ক্রমশ সম্প্রসারিত হলো এবং হচ্ছেএভাবেই পরম- অনন্ত পথে, সীমাহীন, নিরবধি, চলমান, গতিশীলএক্ষেত্রেও বিজ্ঞান বলে, 'প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত ও সমান পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে' কিংবা 'মহাশুন্যে স্থির বস্তু চিরকাল স্থির, এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায়ই থাকবে'
বিংশ শতাব্দীর আগে বিজ্ঞান আজকের মতো এত পরিপূর্ন ছিল নাকিন্তু ধ্যানি, যোগি, তপস্বী, জ্ঞানীরা কিন্তু আরো বহুকাল আগে থেকেই এই উপলব্ধি করে আসছেতাই প্রচলিত ধর্মগ্রন্থ দিয়ে সম্ভব নয়, বরং বিজ্ঞানকে যদি একটু দর্শন দিয়ে উপলব্ধি করতে চাই কিংবা বুঝতে চাই, তাহলে এটাই স্পষ্ট হয়, যেমন আধ্যাত্মিকতায় পাওয়া যায় - "জগ সংসার খোদা সৃষ্টি করেনি, বরং জগ সংসারে খোদা নিজেই সৃষ্টি হয়েছেন"অর্থা সৃজিত হয়েছেন, দৃশ্যমানে বা কোন অবস্থায় লীন হয়ে বিলীন হয়েছেন
আধ্যাত্মিকায় আরো পাওয়া যায় - সৃষ্টি এবং স্রষ্টায় অভেদ নেইকিন্তু স্রষ্টা এখানে সৃষ্টিকর্তা নয়, বরং এক- পরম, চৈতন্যময়, ঘনিভুত, শাশ্বত, চিরঞ্জীব এবং প্রেমময় অবস্থালয়, ক্ষয়, বিনাশহীন এক বৈচিত্র্যময় অবস্থা; যার সৃষ্টি বা ধ্বংস নেইএটাই সেই ঘনিভুত, একীভুত, চৈতন্যময়, ঐশ্বর্যময় অবস্থাবিজ্ঞান বলে, 'পৃথিবীতে শক্তি নির্দিষ্ট'এই শক্তিই হলো সেই ঘনিভুত অবস্থাএটাই সেই বিগব্যাং এর আগের মূহুর্ত, ইনফ্লেশনের আগের অবস্থাতেমনি বিজ্ঞান আরো বলে, 'শক্তির কোন ধ্বংস বা বিনাশ নেই, শক্তি কিংবা অবস্থা শুধু এক রুপ থেকে অন্যরুপে রুপান্তরিত হয়'আবার পরমানু কনা'কে যদি অধিক উচ্চমাত্রার তাপ প্রয়োগ করা হয়, দেখা যাবে পরমানু কনা' সর্বশেষ তড়ি চুম্বক বল ও নিউক্লিয়ার দুর্বল বল- এক হয়ে যায়, তখন পরমানু কনা'কে আর বিভাজন করা যায়না, তখন একটা প্রতিসাম্যতা সৃষ্টি হয়, এটা হচ্ছে নির্লিপ্ততাসুফীতত্ত্বও বলে - ঈশ্বর নির্গুনএই নির্গুন কিন্তু গুনহীন নির্গুন নয়অবস্থার গুনে তিনি গুনান্বিতঅবস্থার ভিতরেই তাঁর গুন লীন হওয়া
বিজ্ঞান বলে, মৃত্যুর পর দেহ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অন্য অবস্থায় রুপান্তরিত হয়, কিন্তু নিঃশেষ হয়নাসুফীতত্ত্বে একে বলে জন্মান্তরঅর্থা অনেক অবস্থা তথা জড় কিংবা প্রানের মধ্য দিয়ে পরিভ্রমন এই পরিভ্রমনও নিরবধিপানির ৩ অবস্থা - বরফ, বাষ্প এবং পানি৩ টিতেই কিন্তু পরমানু কনা বিরাজমান, শুধু বাহ্যিক রুপ এবং বৈশিষ্ঠ আলাদা
এক হতে বহু, আবার বহু মিশে আছে একেসব ভিন্ন মিশে আছে অভিন্নতেজগতের সকল রুপ কিংবা আকার তাঁর, আর সব অবস্থা কিংবা রুপ কিংবা আকারে মিশে; তিনি হয়েছেন নিরাকার, অদ্বিতীয়
একটু অন্যদিকে যাই, মারেফত বলে, 'নিরাকারে সেজদা হারাম', কিংবা 'আল্লাহ-আদম এক না হলে, পাপ হতো আদমকে সেজদা দিলে'এখানে নিরাকার হচ্ছে সেই সুক্ষ্ম অবস্থাযখন আকার হয়, তখন আমরা আকার দেখি, কিন্তু সেই সুক্ষ্ম কনাকে দেখিনা বা নিরাকার সেই একীভুত অবস্থাকে দেখিনাতাই না দেখে, না চিনে, না জেনে, না বুঝে- নিরাকারকে কি সেজদা করা যায়? আকার যদি না বুঝি, তাহলে নিরাকারকে বুঝবো কিভাবেধরার ভিতর দিয়েই অধরার প্রকাশভেবে দেখুন, 'সেজদা করা এক জিনিস, আর সেজদা দেওয়া অন্য জিনিসসেজদা করতে হয়না, সেজদা দিতে হয়'
আবার 'আহাদ থেকে আহম্মদ, আহম্মদ থেকে মোহাম্মদ'এখানে আহাদ হচ্ছে সুক্ষ্ম অবস্থা, আহম্মদ হচ্ছে ইনফ্লেশন অবস্থা, মোহাম্মদ হচ্ছে জগতের দৃশ্যমান অবস্থাআলিফ লাম মিমসব একইসবই একএক আছে ভিন্নতে কিংবা অন্যতে; আবার সব ভিন্নই মিশে আছে একে
যাই হোক, যদি বলি বিজ্ঞানের দর্শন ভাবনা এমন যে, এই 'কনা' সেই ঈশ্বর কিংবা পরম কিংবা চৈতন্য কিংবা আত্মা কিংবা মন কিংবা হৃদয়; তাহলে কি ভুল বলা হবে?
আবার যদি বলি, 'মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মসজিদ, মন্দির, গীর্জা কিংবা কাবা নাই', কিংবা 'শোন মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই', কিংবা 'যা আছে বিশ্বব্রক্ষ্মান্ডে, তা আছে মানব ভান্ডে', কিংবা 'আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সে হয়েছে', কিংবা যদি বলি, 'নিজেকে জানো', তাহলেও কি ভুল বলা হবে?

৪র্থ পর্ব- (ধর্ম, ধর্মমতবাদ, বিজ্ঞান, জগ, ঈশ্বর, আধ্যাত্মিকতা, নাস্তিকতা, মানবতা, প্রগতি এবং দর্শন)
কেউ যদি বলে - সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, কি খ্রীষ্ঠান; এটা যেমনঠিক কেউ যদি বলে সে নাস্তিক (নাস্তিক্যবাদী), এটাও তেমনতবে নাস্তিক (নাস্তিক্যবাদী) হয়তো ধর্মান্ধদের মতো রক্ষনশীল, গোঁড়া কিংবা কুসংস্কারাচ্ছন্ন হয়নাতবে দু'য়ের মধ্যে জ্ঞান এবং চিন্তায় পার্থক্য থাকলেও ফলাফল একইযার জ্ঞান আছে, তার পরিচয় - তিনি মুক্তমনা কিংবা প্রগতিবাদী'সৃষ্টিকর্তা নেই' এটা আপনার একটি জ্ঞান চিন্তা, এটা পরিচয় নয়এই পরিচয় হয় তখন, যখন আপনার কাজ উদারবাদী নয়, শুধু জড়বাদী আর তখনই আপনি নিজেকে পরিচয় দেন নাস্তিক বলে, আপনি তখন হন নাস্তিক্যবাদী
আমি বেশ কয়েকজন নাস্তিক্যবাদী নাস্তিকের সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে, তারা দয়াহীন, মায়াহীন, মনহীন, জড় পদার্থ কিংবা শুধুই প্রানীআবার আমি কয়েকজন নারীবাদী নারীর সাথে কথা বলেছি, তারা একই সাথে নাস্তিক্যবাদীও তাদেরকেও মনে হয়েছে হৃদয়হীন, প্রেমহীনআমি নিশ্চিত, যদি নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকতো, তাহলে ঐসকল নাস্তিক্যবাদী নারীরা আমাদের পুরুষদেরকে আজীবনই অত্যাচার করতো নিঃসন্দেহে
একজন নাস্তিক্যবাদী নাস্তিক আছেন, যিনি একদিন এক কমেন্টে লালন সাঁইজিকে ব্যাঙ্গ করে বলেছেন লালন ফালন আমি হতবাক হয়েছি, প্রচলিত ধর্মমতবাদ আর লালন দর্শন যে এক না, সেটা সে জানেই নাআবার আরেকদিন সে, একটি গ্রুপ পেজে মানবতাবাদ বলতে নাস্তিকতাকে বুঝিয়েছেনএখন তাকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, লালন দর্শন কি আর মানবতা কি?
যে সকল উগ্র নাস্তিক্যবাদী নাস্তিকগন যখন অযথাই ধর্মমতবাদ, ধর্মগ্রন্থ, ঈশ্বর নিয়ে বিতর্ক তোলেন, তখন মনে হয়- মানুষের সুকুমার বৃত্তির বিকাশ নয়, তাদের কাজ কেবল নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা কিংবা কোন এজেন্ডার হয়ে আর্থিক বিনিময়ে কাজ করাযদি এই হয়, তাহলে বলবো, আপনাদের কারনেই হুমায়ুন আজাদ কিংবা অভিজি রায়'রা মারা যায়, অথচ একজন হুমায়ুন আজাদের জন্ম নিতে অপেক্ষা করতে হয় এক মহাকাল সময়
একজন ধর্মান্ধকে বুঝ দিতে নাস্তিক হওয়া লাগেনা, সৃষ্টিকর্তা নেই বলে চিল্লানো লাগেনা; প্রকৃত ধর্ম কি সেটা বুঝলেই হয়, বিজ্ঞান কি সেটা বুঝতে হয়, জ্ঞান থাকতে হয়কিন্তু উদ্দেশ্য যদি হয় নাস্তিকতা কিংবা কোন মহলের স্বার্থ রক্ষা, তাহলে ভিন্ন বিষয়
কিন্তু প্রগতিবাদী নাস্তিকরা কখনোই এমন হতে পারেনানাস্তিক্যবাদী নাস্তিক আর প্রগতিবাদী নাস্তিক কখোনই এক নয়একটা কথা না বলে পারছিনা, একজন ধর্মান্ধ আস্তিকেরও সর্বশেষে সৃষ্টিকর্তার ভয়ে ভালো কাজের গ্যারান্টি থাকে, কিন্তু নাস্তিক্যবাদী নাস্তিকের সে গ্যারান্টি নেই
শুধু কি তাই, অনেক নাস্তিক্যবাদী নাস্তিককে দেখেছি, মানুষের হৃদয়বৃত্তি কিংবা শিল্পকলা কিংবা নন্দনকলাকে তাচ্ছিল্য করতে, অবৈজ্ঞানিক ভাবতেঅদ্ভত! বৈজ্ঞানিক নাকি অবৈজ্ঞানিক, সে ব্যাখ্যায় এখন যাবো না, তবে এটুকু বলবো, যদি অবৈজ্ঞানিক হয়, তাহলে বিজ্ঞান ব্যার্থ, আর যদি বৈজ্ঞানিক হয়, তাহলে আপনি ব্যার্থ, বর্বর এবং মূর্খ্যনাস্তিকতা প্রতিষ্ঠাই আপনার কাজ, মানুষের মুক্তি কিংবা সত্য উপলব্ধি আপনার কাজ নয়


৫ম পর্ব- (ধর্ম, ধর্মমতবাদ, বিজ্ঞান, জগৎ, ঈশ্বর, মানুষ, সমাজ, সংস্কৃতি, শিল্পকলা, আধ্যাত্মিকতা, নাস্তিকতা, মানবতা, প্রগতি এবং দর্শন)
জড়, প্রান এবং মন কি? কিংবা জড়, প্রান (জীব বা প্রানী), এবং মন (মানুষ) কি?
জড় = বস্তু বা অবস্থা বা পদার্থ > জৈবিক অনুভূতি নেই > নিজেকে টিকিয়ে রাখতে সচেষ্ট > গতিশীল > দৃশ্যমান।
প্রান = জীব কিংবা প্রানী বা অবস্থা বা পদার্থ > যার জৈবিক চাহিদা আছে অর্থাৎ আহার, নিদ্রা, ব্যাথা এবং যৌন অনুভুতি আছে > আত্মরক্ষায় ব্যাস্ত > ক্রিয়াশীল > দৃশ্যমান।
মন = অদৃশ্যমান ক্রিয়াশীলতা বা সুক্ষ অবস্থা যা দেখা যায়না, কিন্তু প্রকাশ ভঙ্গি আছে। দর্শনের ভাষায় একে বলা যায় -- অন্তর বা হৃদয় বা মন বা আত্মা বা পরম বা চৈতন্য; কিংবা অনুরাগ বা অনুভব বা মোহনভাব বা আবেগ বা কল্পনা বা চিন্তা বা ইচ্ছাশক্তি। এটাও অদৃশ্যমান বা সুক্ষ্ম যার প্রকাশ আছে এবং ক্রিয়াশীল। আর বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে - পরমানু বা ইলেকট্রন প্রোটন নিউট্রন কনা বা কার্ক কনা বা কোয়ান্টম জগত যা অদৃশ্যমান বা অতি সুক্ষ্ম, কিন্তু অস্তিত্ত্ব আছে এবং গতিশীল কিংবা ক্রিয়াশীল।
যার অবস্থান আছে, আকার ও আয়তন আছে, প্রত্যক্ষ ভাবে চলাফেরা করতে পারেনা কিন্তু পরোক্ষভাবে ক্রিয়াশীল, এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে কিংবা নিজেকে টিকিয়ে রাখতে চায়, তাহাই জড়। যার অবস্থা আছে, আকার আছে, প্রত্যক্ষ ভাবে চলাফেরা করতে পারে এবং যার শুধু জৈব অনুভুতি আছে এবং প্রতিকুল পরিবেশে যে আত্মরক্ষা করতে জানে, তাহাই জীব কিংবা প্রানী। কিন্তু মানুষই একমাত্র জীব, যে অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে; যদিও অন্য জীবের ন্যায় মানুষও আত্মরক্ষায় ব্যাস্ত, কিন্তু অন্য জীব শুধু আত্মরক্ষাই করে, মানুষের ন্যায় আত্মোৎসর্গ করতে পারেনা। আর মানুষের এটা সম্ভব হয় শুধু 'মন' থাকার কারনে।
এই 'মন' মূহুর্তেই আলোর গতির চেয়েও গতিশীল, ক্রিয়াশীল, চৈতন্যময়। এখানে মন বা সুক্ষ্ম অনেকটা আইনস্টাইনের E = mcq2 এর মতো, তরঙ্গ শক্তির ন্যায়, আলোক শক্তি কিংবা চৌম্বক শক্তির ন্যায়।
জড় হচ্ছে বস্তু কিংবা দেহ, যার জৈবিক অনুভূতি নেই। প্রান হচ্ছে জৈব অনুভূতি সম্পন্ন সত্ত্বা, কিংবা প্রান হচ্ছে জড়েরই পরিবর্তিত অবস্থা বা জড়েরই বিবর্তিত রুপ কিংবা রুপান্তর; দেহ ছাড়া প্রান ধারন হয়না, মানে প্রানী কিংবা জীব একই সাথে জড় এবং প্রানের সমষ্টি। আর মন হচ্ছে মানুষ নামক জীব বা প্রানীর বিশেষত্ব, অর্থাৎ মানুষ একই সাথে দেহপ্রান এবং মনের সম্মিলন। ভেবে দেখুন অন্য প্রানী কিংবা জীবের মহৎ কোন অর্জন নেই, কিন্তু মানুষের আছে, মানুষ ইচ্ছা করলেই পারে দেবত্ব বা মহত্ব অর্জন করতে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে, যেটা অন্য জীবে পারে না।
প্রান ধারন করতে দেহ লাগে, যখন দেহে প্রান ধারন হয়, তখন বলি জীব; এখানে দেহ হচ্ছে জড় বা বস্তু, আর জীব হচ্ছে শুধু জৈব অনুভুতি সম্পন্ন, জীব শুধু নির্দিষ্ট জৈবিক অনুভুতিতে সাড়া দেয়, অর্থাৎ অনুভূতি আছে, কিন্তু অনুভব নেই, জ্ঞান নেই। কিন্তু দেহ এবং প্রান বা জীব সত্ত্বার বাইরেও মানুষের 'মন' নামক আলাদা একটি সত্ত্বা থাকে, তাই মানুষ একই সাথে জীব এবং মানুষ। তবে এই 'মন' নামক সত্ত্বা থাকা সত্ত্বেও, মানুষকে সেই 'মন' বা 'জ্ঞান'কে অর্জন করে নিতে হয়। আর ইচ্ছা করলেই মানুষ, এই মন নামক সত্ত্বাকে অর্জন করতে পারে, আর অর্জন করতে পেরেছে বলেই মানুষ - প্রগতি চায়, সভ্যতাকে সাজাতে চায়, অমর হতে চায়। তাই মানুষের অভিলাষ অনন্ত এবং অসীম। শিল্পকলা, চিত্রকলা, সাহিত্য, সুর ও সংগীতের ভিতর দিয়ে মানুষ মূলত্ব সেই মমন বা পরমের ভাবই প্রকাশ করে। যা অন্য জীব পারেনা। অন্য জীবের সত্ত্বা একটি, জীব সত্ত্বা। মানুষের সত্ত্বা দুইটি। জীব সত্ত্বা এবং মন বা বিবেক বা চৈতন্য বা পরম বা মানব সত্ত্বা।

বিশ্বাস কি?



বিশ্বাস কি বাহ্যিক দেখার জিনিস? এটি দৃশ্যমান; এটিতে বিশ্বাস কিংবা অবিশ্বাসের কিছু নেইবিশ্বাস করতে হয় অদেখাকে, অদৃশ্যমানকেযা দেখা যায়না কিন্তু এর অস্তিত্ত্ব উপলব্ধি করা যায়, তখন সেটি হয় "বিশ্বাস"!
যেমন - ভালোবাসলে কিংবা প্রেম করলে, প্রেমিক প্রেমিকার উভয়ের প্রতি আস্থা জন্মে, তখন একটি সময় এমন উপলব্ধি হয় যে, তার প্রতি নিজেকে সমর্পন করা যায়, এটিই বিশ্বাসএই বিশ্বাস কিন্তু অল্পদিনেই হয়না, অনেক দিন সময় লাগে এই বিশ্বাস স্থাপন করতে। 
কারন ধীরে ধীরে একজন আরেক জনকে উপলব্ধি করে, একজন আরেক জনের স্বরুপ দেখেএই স্বরুপ কিন্তু কোন বাহ্যিক রুপ নয়, এটি দেখাও যায়না; এটি উপলব্ধির বিষয়, যা মনের আয়নায় প্রতিভাত হয়, এটিই হচ্ছে "বিশ্বাস"
আবার দেখুন, কোন কিছুতে কিংবা প্রতি মূহুর্তে আপনি যে চরমতম সত্য উপলব্ধি করেন, তার প্রতি আপনার বিশ্বাস রাখতেই হয়, না হলে জীবন চলা স্থবির হয়ে যায়, গতি থাকে নামানে, একটি সর্বশেষ পৃষ্ঠা বা একটি ছবি বা একটি ডিজাইন বা একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু মস্তিষ্কে থাকেইএটি হচ্ছে বিশ্বাসের আপেক্ষিকতা
এই বিশ্ব ব্রক্ষ্মান্ডে দুই ধরনের অস্তিত্ত্ব বিরাজমান১-দৃশ্যমান অস্তিত্ত্ব এবং ২- অদৃশ্যমান অস্তিত্ত্বঅনেকগুলো পরমানু কণা'র মিথষ্ক্রিয়ায় অংশগ্রহনের ফসল হচ্ছে দৃশ্যমান অস্তিত্ত্বকিন্তু সেই পরমানু কণা'কে কিন্তু দেখা যায়না, এটিই অদৃশ্যমান অস্তিত্ত্ব বা অদৃশ্য শক্তি 
মানুষের নিরন্তর বিজ্ঞান গবেষনার মাধ্যমে এই অদৃশ্যমান শক্তি তথা এই সুক্ষ্ম কণা' অস্তিত্ত্ব প্রমানিত, সে হিসেবে আমরা এই কণা'র অস্তিত্ত্ব জানি, মানি এবং বিশ্বাস করিকিন্তু এই অদৃশ্যমান শক্তির অস্তিত্ত্ব যদি নিজের ভিতর অনুভূত হয়, কিংবা ভাবনা এবং চিন্তা করে যদি নিজের ভিতর অনুভব কিংবা উপলব্ধি করা যায়, তখন সেটি হয় "বিশ্বাস"
আবার যদি, এই ভাবনা চিন্তা এবং সাধনার আরো গভীরে প্রবেশ করা যায়, তাহলে সেই অদৃশ্য সুক্ষ্ম শক্তির স্বরুপও দেখা যায়, তখন বিশ্বাস নিজের ভিতরে আসন গেড়ে বসেআর বিশ্বাস তখন কেবল শুধু বিশ্বাসই থাকেনা; সত্য হয়, ধ্রুব হয়

Saturday, August 15, 2015

বিয়ে ‪ক্যাম্পেইনের পটভূমি ‪ ইসলামপন্থীদের ‪পূঁজিবাদী ‪চিন্তার পোস্টমর্টেম





ক্লাস রুমে গিয়ে দেখে- এক কর্ণারে দু'তিন জন ছেলে একসাথে গোল হয়ে কি যেন দেখছে আর অল্প-অল্প ঘামছেতরুণীটি কেন জানি বারবার ডিসপ্লের দিক থেকে লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে, আর তরুণটি বারবার তাকে দেখানোর চেষ্টা করছে

১৮ বছর পার হলে কি সব অপরাধ মাফ? আপনি যে পেজটি দেখতে চান সেটি প্রাপ্ত বয়স্কদের জন্য, আপনি যদি ১৮+ হন তবেই প্রবেশ করতে পারেনএর মানে কি?
১৮ বছর পার হলে পর্ণগ্রাফি দেখা বৈধ? হ্যা বৈধকারণ আপনি মুসলিম ননএরকম না লিখে লেখা উচি আপনি কি মুসলিম? মুসলিম না হলে চালিয়ে যান
যারা মনে করেন পর্ণগ্রাফী দেখা স্বাভাবিক, তাদের জন্য এ লেখা নয়


পর্ণগ্রাফী বা নীল ছবি, অথবা এডাল্ট কন্টেন্ট যাই বলুন ইসলামে হারাম

আপনি একজন মুসলিমআপনার ১৩-৩৫ বছর বয়সী ছেলে, ভাই, ভাগ্নে, বন্ধু, ছাত্র, শিক্ষক বা প্রতিবেশী রয়েছেআপনি কি জানেন এদের মধ্যে অধিকাংশেই কোনো না কোনোভাবে পর্ণগ্রাফি দেখে? চটি গল্প পড়ে?
এমনকি এক শ্রেণীর অমানুষেরা পরিবারের সবচেয়ে ভালবাসা এবং শ্রদ্ধার পাত্রদের নিয়ে এমন সব বিকৃত সম্পর্ক স্থাপনের গল্প ফাঁদে যা পড়লে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো মানুষের বমি আসবেএই সম্পর্ককে অজাচার বলা হয়
হয়ত গাছ থেকে পড়বেন, অথবা গালি দিতে চাইবেনঅসম্ভব! এ হতেই পারে নাসবাই একরকম না, ইত্যাদি বলে উড়িয়ে দিবেন তাই না? দিলে দেন আমার কথা বন্ধ করতে পারবেন না
মানুষ কিভাবে পর্ণগ্রাফি্র প্রতি আসক্ত হয় আসুন দেখে নিই-


২০০৫ সাল; রসু এস এস সি পাশ করে শহরের এক কলেজে ভর্তি হয়কলেজ সংলগ্ন হোস্টেলে ওঠে সেগ্রামের ছেলে, শহরের অনেক কিছুই জানে না, বোঝে না
একদিন
সে তার বিছানা পরিস্কার করতে গিয়ে বিছানার তলায় একটি পাতলা বই আবিষ্কার করেকৌতুহলি হয়ে সে একটু উল্টে-পাল্টে দেখেকয়েক লাইন পড়ে সে তো হতবাক
ছি! ছি! মানুষ এত খারাপ হয় কি করে? এই বই এখানে আসল কি করে?
মাথাটা তার গরম হয়ে গেলযে ছেলে গ্রামে থাকতে রেডিওর বাংলা গান, আর বিটিভির বাংলা সিনেমা ছাড়া নারী-পুরুষের মধ্যে যে সম্পর্ক কত ধরণের থাকতে পারে তার ধারণা ছিলনাএই বইয়ের মধ্যে পরিবারের রক্তের সম্পর্কের মানুষগুলিকে নিয়ে যে অশ্লীল কথা লেখা সে দেখল তাতে সে ভাবল, এ বই কি কোনো মানুষ লিখতে পারে?



এভাবেই পরিচয়
২০০৮ সালমদন ঢাকা শহরের এক বিখ্যাত স্কুলে ক্লাস নাইনে পড়েসারাদিন ক্লাসের পর আবার তাকে ক্রসিং সেন্টারে যেতে হয়একদিন সে কোচিং এ গেল ক্লাস শুরু হওয়ার কিছু আগেক্লাস রুমে গিয়ে দেখে- এক কর্ণারে দু'তিন জন ছেলে একসাথে গোল হয়ে কি যেন দেখছে আর অল্প-অল্প ঘামছেএকটু কৌতুহলি হয়ে সে পিছনে গিয়ে দাঁড়িয়ে যা দেখল তাতে তার মাথা ঘুরে এলছি! তোরা এত নিচ! আমি স্যারকে সব বলে দেবছেলেরা বলে উঠল এ...হ...দরবেশ সেজেছেযা যা বল গিয়ে



২০১৫ সালের মার্চ মাসকিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছেঢাকার নীলক্ষেত থেকে আজিমপুরের উদ্দেশ্যে ফুটপাত দিয়ে হাটছে রবিএটিএম বুথ এর পর হতেই শুরু হয় প্রেমলীলাএসব দেখে সে অভ্যস্ত হয়ে গেছেকিছুদূর যাওয়ার পর এক জায়গায় বেশি অন্ধকারতার মধ্যে সামান্য আলো, বড় স্মার্টফোনের ডিসপ্লেসে আলোয় দুজন তরুণ-তরুণীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তরুণীটি কেন জানি বারবার ডিসপ্লের দিক থেকে লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে, আর তরুণটি বারবার তাকে দেখানোর চেষ্টা করছেকৌতুহলি হয়ে কয়েক সেকেন্ড সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করল ঘটনা কিসে যা দেখল তার জন্য কখনোই প্রস্তুত ছিল না

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের এক দুপুরঢাবির রেজিস্ট্রার বিল্ডিং এ জরুরি কাগজপত্র তোলার জন্য গিয়েছে রাহাত৩য় তলার ০০১ নং কক্ষে মুরব্বি টাইপের এক লোক বসাবয়স দেখে মনে হয় বয়স ৬০ এর মত হবে, মুখে খোঁচা খোঁচা দাড়িঅন্যান্য কাগজপত্র নিয়ে ভিতরে প্রবেশ করে, সরাসরি মুরব্বির পাশে চলে গেল সেমুরব্বির হাতে একটা মাল্টিমিডিয়া মোবাইলকাছে গিয়ে রাহাত কর্মকর্তার মোবাইলের ডিসপ্লেতে যা দেখল, তাতে মানুষ সম্পর্কে তার ধারণা বদলে গেলপৃথিবীতে সে বয়স্ক মানুষকে শ্রদ্ধা করতে ভুলে গেল

কিছু কবিতার বেড়ে উঠার চেষ্টা



নাহয় এ কটা দিন ধৈর্য্য ধরলাম, প্রাত্যহিক নিয়মের বাইরে দূরত্ব অনেক সময় নাকি নতুন করে ভাবতে শেখায়,
নতুন করে সাজাতে শেখায় আমি নাহয় এই কটা দিন ভাববো ভেঙে গড়ে নতুন করে সাজানোর চেষ্টা করবো, আশায় বুক বাঁধবো, দিনগুলো পেরুলে তুমি খুলে দিবে দ্বার--- 
মরণ দেখেছিলেন কবি কারো চোখে, আর কারো চোখ দেখে বাঁচতে ইচ্ছে হয় নারীকন্ঠে শুনি,"ও চোখে চোখ পড়েছে যখনই" তাই কেউ কেউ চোখে খোঁজে সাড়া চোখ নিয়ে এত ভাবনার ভীড়ে শুনি আগুনে না পোড়া অলৌকিক চোখের খবর এ জীবনে দেখার সুযোগ হয়েছে নিজের চোখে, মনি কেড়ে নেয়া চোখ- যে চোখ মনের কথা বলে---
লোকে বলে, নিরাপত্তার খাতিরে গোপনীয়তা ভাল আমার আবার খাতির এ খুব না পছন্দ আমার তো মনে চায়- প্রতিটি চৌরাস্তায় দাঁড়িয়ে ঘোষণা দেই প্রেমের, প্রতিটি যুবককে উদ্বুদ্ধ করি গভীর প্রেমে পড়তে যৌবনের ধর্মই তো প্রেমে পড়া, যার জন্য সে জীবন মরণপণ করবে বুড়ো হাড়ে আছে এত জোর? তবুও তুমি বললে গোপন রাখতে পারি সব সমাজের আড়ালে,লোকচক্ষুর অন্তরালে শর্ত শুধু একটাই- তোমার নিখাদ প্রেমে সিক্ত করবে আমায়, রিক্ত আমায় করবে পূর্ণ; এত ভালবাসবে আমায় যেন মনে হয় ডানা গজিয়েছে পিঠে আমার খুব পাখি হয়ে উড়বার শখ,তোমার সাজানো বাগানে---
চোঁখ বোজা বিশ্বাস থেকেই নাকি পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয় যেন রাখো একদিন আবে হায়াত পানের লোভে ঝাপটে ধরে হলেও চুমু খাবো তোমায় মিটিয়ে নিবো তৃষা শুক্রাণুর অদম্য পাগলামী নাকি যূবককে নীতিভ্রষ্ট করে, যে শুক্রাণুর সৃষ্টি নষ্ট রক্ত থেকে আমার ভাল,তাজা রক্তই পাগলামী জুড়ে দিয়েছে, তার আর ডান-বাম করতে ভাল লাগে না তোমার চোখে চোখ রাখব একদিন দৃপ্ত সাহসে সেদিন জেনে বুঝে মেনে নিও আহ্বান, কেননা তোমার জন্য আমি অগ্রাহ্য করেছি অনেক লোভাতুর কামনা তোমার জন্য মহাকাব্য লেখার সাধ,হে কবিতা তুমি বুঝি চিত্র সমালোচক? তাহলে জেনে নাও শপথ করলাম, তোমায় নিয়ে আলোচিত চিত্রকর্ম জন্ম দিব পৃথিবীর মাটিতে
প্রবল আকাঙ্ক্ষায়---
মাঝে মাঝে মনে হয় তোমাকে কোনদিন ছুঁয়ে দিতে পারবো না,পাবো না বুকের কাছে; যেমনটি থাকো স্বপ্নে আমার তোমার শরীরের ঘ্রাণে মাতাল করে ফুল হতে তুমি অথবা শরতের কাশবন তোমার বুকে মুখ লুকিয়ে মিলিয়ে দিতাম হাহাকার হতে কোন পাহাড়ের আড়ালে গোপন ঝর্ণাধারা মিটিয়ে নিতাম প্রাণের তৃষ্ণা সেই আবে হায়াতে মাঝে মাঝে মনে হয় কল্পনার সব রঙ দিয়েও তোমায় মূর্ত করে তোলা হবে না, তোমার প্রতিমার সামনে দাঁড়িয়ে অনুচ্চারিত থেকে যাবে সকল স্তুতিগান হতে যদি কলের পুতুল বলতে শুধু "ভালবাসি,ভালবাসি" বৃষ্টি হবো আমি তোমার আকাশে প্রিয়, আমার ঝরে যাবার বেলায় ছাদে দাঁড়াইও

নাকুদের নিয়ে কৌতুক



আমার ব্লগে কিভাবে ছাগু চিহ্নিত করা হয় তা নিয়ে ফ্লো চার্ট ও রেফারেন্স সেকশন সমৃদ্ধ বিশাল গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে পিয়ার রিভিউড জার্নাল সদালাপেলেখক বিজ্ঞানী এম সারোয়ার হোসেনে পিঠ যথারীতি চাপড়ে দিয়েছেন তাঁর পিয়ার শাহবাজ নজরুল
ভাবলাম কৌতুক তো সদালাপের সম্পত্তি হতে পারে না, তাই এই পোস্টের অবতারণা তবে এখানে দেওয়া নেট থেকে সংগৃহিত কৌতুকগুলো প্রচলিত ফরম্যাটের, গবেষণা নিবন্ধের আকারে নাকৌতুকগুলো নাকুদের নিয়ে (নাকু = নাস্তিক কুত্তা, কপিরাইট সদালাপীদের সহমর্মী কেউ, কে ঠিক মনে নেই)আমার ব্লগ থেকে সাম্প্রতিক হিজরতে যাঁরা বিমর্ষ বোধ করছেন, আশা করি তাঁরা মনে কিছুটা হলেও স্ফূর্তি ফিরে পাবেন
একঃ- সুন্দরী তরুণী ডেটিং শেষে বাসায় ফিরল মন মরা হয়েমা জিজ্ঞেস করলেন, "এ্যাই তোর কী হয়েছে, মন খারাপ কেন?" তরুণী বলল, "মা, ও না আজকে সুন্দর একটা গিফট দিয়েছে, আর আমাকে বিয়ে করবে বলেছে।" মা জিজ্ঞেস করলেন, "তাতে মন খারাপের কী হল?" তরুণী : কিন্তু মা, ও বলল ও নাকি নাস্তিক! মা : নাউজুবিল্লাহ! তাই নাকি! তরুণী : হ্যাঁ মাএমন কি ও জাহান্নামের কথাও বিশ্বাস করে না মা : অসুবিধা নাই, বিয়ের পরপরই আমরা দু'জনে মিলে ওটা বিশ্বাস করিয়ে ছাড়ব
দুইঃ- নাকু : ওয়েটার, আমার সুপের ভিতর মাছি কী করছে? ওয়েটার : মোনাজাত করছে, স্যার নাকু : হুঁহ! রসবোধ তো তোমার ভালই, যাও এটা পালটে নিয়ে এসো ওয়েটার : দেখলেন তো স্যার, ওর মোনাজাত কবুল হয়েছে!
তিনঃ- এক মোল্লা, এক পুরুত আর এক নাকু ছোট নৌকায় ভ্রমণে বেরিয়েছেমাঝ নদীতে নৌকা ফুটা হয়ে ডুবতে বসেছেমোল্লা হাত তুলে মোনাজাত শুরু করল, "হে আল্লাহ, এই যাত্রা আমাকে বাঁচিয়ে দাও! আমি বেঁচে গেলে মক্কা শরীফে গিয়ে বাকি জীবন তোমার ইবাদত-বন্দেগীতে কাটিয়ে দিব।" পুরুত ঠাকুর প্রার্থনা শুরু করল, "হে ভগবান, এ যাত্রা আমাকে বাঁচিয়ে দাওআমি বেঁচে গেলে বৃন্দাবন গিয়ে বাকি জীবন তোমার আরাধনা করে কাটিয়ে দিব।" নাকু বলা শুরু করল, "হে মোল্লা ও পুরুত ভাই, এ যাত্রা নৌকার এক মাত্র লাইফ জ্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দাও।" মোল্লা ও পুরুত বলল, "বাকি জীবন কী করবে বললে না তো!" নাকু বলল, "অন্য কোন নাস্তিকের সাথে এক নৌকায় না উঠার কথা সারা জীবন মনে রাখব।"
চারঃ- এক মোল্লা প্রতিদিন সকালে দরজা খুলে বাসা থেকে বের হয়ে তারস্বরে চিকার করে বলে, "শুকুর আলহামদুলিল্লাহ!" পাশের বাসার নাকু তাতে খুব বিরক্তসেও ঘর থেকে বেরিয়ে এসে চিকার করে বলে, "আল্লাহ বলে কিছু নেই।" একদিন রাতে নাকু খেয়াল করল মোল্লা মোনাজাত করার সময় আল্লাহ কাছে খাবার-দাবার চাইছেনাকুর মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেলসে অনেক খাবার দাবার কিনে পরদিন ভোরে মোল্লার দোর গোড়ায় রেখে দিয়ে এলসকালে মোল্লা ঘর থেকে বেরিয়ে তাজ্জবসাথে সাথে সে চিকার করে বলল, "শুকুর আলহামদুলিল্লাহ, এত খাবারের এন্তজাম করার জন্য।" পাশের বাড়ির নাস্তিক বের হয়ে এসে হাসতে হাসতে বলল, "আরে বোকা, খাবার আল্লাহ দেয়নি, আমি দিয়ে গেছি।" মোল্লা আবার বলল, "শুকুর আলহামদুলিল্লাহ, নাকুর পয়সায় এত খাবারের এন্তেজাম করার জন্য।"
পাঁচঃ- প্রশ্ন : নাকুরা আস্তিকদের নিয়ে কৌতুক করে কেন? উত্তর : কারণ তারা বিশ্বাস করে যে আস্তিকরা ছাগু

Wednesday, August 12, 2015

যে ৩টা কারনে ধূমপান ত্যাগ করা যায় না

অনেকেই ধূমপান করেন আমি না দেইখাও সাক্ষি দিতে পারি। আর অনেকেই অনেক অনেক বার ধূমপান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েও ছাড়তে পারেন না। এর ৩টা খুব কমন কারণ আমি ব্যাপক গবেষণা করে বের করেছি। মূলত এই ৩টা কারণেই মানুষ ধূমপান শুরু করে থাকেন।
(আর বিড়ি খামু না, ঘোষনার পর)
ধূমপান ত্যাগ না করার কারণ ১- আইজ কোন ১ কারণে মন খারাপ। তাই বিড়ি খাইতেই হবে। ধরাইলাম ১টা। এই শুরু হয়া গেল আবার।
ফলাফলঃ আবার বিড়ি খোর।B-)
ধূমপান ত্যাগ না করার কারণ ২- আইজ মন খুব ভাল। ভাল কিছু হইছে। সুখের চোটে আবার বিড়ি ধরাইলেন।
ফলাফলঃ আবার বিড়ি খোর।:((
ধূমপান ত্যাগ না করার কারণ ৩- আইজ কিছুই লাগতাছে না। মন ভাল ও না, খারাপ ও না। তাই কিছু ১টা লাগার জন্ন বিড়ি খাইতে হবে। বেস… শুরু হয়া গেল।
ফলাফলঃ আবার বিড়ি খোর।:P
দেখেন কমন পড়ে কিনা ? আমার করণ গুলা এগুলার মদ্ধেই সীলাবদ্ধ থাকে।

একটা করে গালী আর সেই তালে থাপ্পর----

স্টেডিয়াম থেকে সবে মাত্র ভারত – দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা দেখে বেরুচ্ছি। স্টেডিয়ামের ৪ (চার) নাম্বার গেট তখনো পার হইনি। দেখি এক টোকাই অকথ্য ভাষায় গালী দিচ্ছে মোটাসোটা লম্বা আমার সমবয়সী এক ছেলেকে। আর মোটা ছেলেটা টোকাই এর গলা চেপে ধরে গালে থাপ্পর দিচ্ছে গালীর তালে তালে।
একটা করে গালী বের হচ্ছে আর সেই তালে থাপ্পর। স্টেডিয়ামের গেট থেকে বেরুলেই LG এর স্টল। সেখানে জোরে গান বাজানো হচ্ছে। গানের শব্দে গালী ভালভাবে শোনা না গেলেও, থাপ্পরের আওয়াজ ঠিকই শোনা যাচ্ছিল। কেউ দমবার পাত্র নয়। থাপ্পর/গালী সমানতালে। কিছু বিনে পয়সার দর্শক জর হয়ে গিয়েছিল। আমিও ছিলাম তাদেরই একজন। বুঝতে চাচ্ছিলাম আসল ঘটনা কি। বুঝতে বুঝতেই টোকাইটা অই ছেলের হাত থেকে ফসকে দৌড়। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে আরো তীব্র গালাগালি। দেখার মত দৃশ্য।
এক হাতে তালি বাজে না। দোষ দুজনেরই আছে। কিন্তু পার্থক্য হচ্ছে টোকাই ছেলেটা অশিক্ষীত, হয়ত পেটের দায়ে কোন কাজে এসেছে। আর আমার সমবয়সী ছেলেটা সার্টিফিকেটধারী শিক্ষীত তা দেখি আন্দাজ করা যাচ্ছিল এবং এসেছে বিনোদন খোঁজার আশায়।
বিবেকের হিসাব খুব কম ভুল হয়। আমার বার বার ইচ্ছে হচ্ছিল নাদুস নুদুস ছেলেটাকে গলা চেপে ধরে বলি, আমাকে গালী দে হারামজাদা আর আমি তোকে কিছুক্ষন থাপড়াই। কিন্তু না, সেটা পারলাম না, কারণ টোকাইটার মত আমারও পেছনে কোন ব্যাকাপ ছিল না, যেটা সেই নাদুস নুদুসের ছিল। খুঁটির জোর সত্যিই দরকারী জিনিস। আর পৃথিবীর সব সিকিউরিটি শুধু ধনীদের জন্যই। একারনেই বিনে পয়সার নিশ্চুপ দর্শকদের মাঝে কিছু পুলিশ ও আনসার ও ছিল। হয়ত তাদের ব্যাকাপ টোকাইটার থেকেও কম ছিল।রক্ষা এই যে, নাদুস ছেলেটার কিছু বন্ধু তাকে টেনে নিয়ে গিয়েছিল।

আমার যৌবনের ডাকে সারা দেয়া ও বিপত্তি---

মাত্র ৮ম শ্রেণী’র বার্ষিক পরীক্ষা শেষ হলো। দৌড় দিলাম গ্রামের বাড়ি। কাজিনের বাইক দিয়ে মোটামোটি চালানো শিখলাম সবে মাত্র। সে এক বিরাট ফিলিংস। এটা কোন সমস্যা নয়, বিপত্তি আসলে অন্য যাগায়। বাসায় এসেই আব্বুর সাথে মিটিং এ বসলাম।
মিটিং এ আমি, আব্বু আর আম্মু বসে আছি
আমিঃ আব্বু, আমি যৌবনের ডাকে সাড়া দিতে চাই।
আব্বুঃ তো আমি কি করতে পারি তোমার জন্য?
আমিঃ আমাকে বাইক কিনে দাও। আমি ভাল চালাতে পারি।
আব্বুঃ এই কথা আর কোনদিন বলবা না। ২ চাক্কা কোনদিন কিনে দেয়া হবে না। যদি কোনদিন তোমার বাবার টাকা হয়, তাহলে ৪ চাক্কা কিনে দেয়া হবে।
আমিঃ কেন? আমি কি যৌবনের ডাকে সাড়া দিব না? আমি এক্সিডেন্ট করব না।
মাঝ থেকে আম্মু বিপত্তি দেখিয়ে কথা ধরলেন,
আম্মুঃ তোর ফুফু মারা গেছে বাইক এক্সিডেন্ট এ। তাই তোর আব্বু বাইক কিনে দিবে না।
আমিঃ আচ্ছা, ঠিক আছে।
আসলে আমার একমাত্র আপন ফুফু যখন ফুফার পেছনে বসে আমাদের বাসায় আসচ্ছিলেন, তখন বাইক এক্সিডেন্ট এ মারা যান। আমি তখন বেশ ছোট, তাই মনে নাই। তখন থেকেই পুরা ফ্যামিলিতে বাইক অনেকটা হারাম টাইপের। যাই হোক, অনেক বছর পার হয়ে গেছে। আব্বু আম্মুর যৌথ প্রযোজনায় এটা আমার লাইফের একমাত্র ‘না’। যেটা আমি আর কোনদিন দাবী করিনি। সেই চার চাক্কাও আর আসেনি জীবনে।

অনুগল্পঃ সাইলেন্ট ভালবাসা---

পর্যাপ্ত জ্বালানীর অভাবে চোখদুটো তখন একেবারে নিভু নিভু অবস্তা। তার সাথে মাথার উপরে নিচে একটি করে বালিশ দিয়ে কৃত্রিম নিশ্বব্দ পরিবেশ তৈরী করা হয়েছে। এর মাঝেই গোঁ গোঁ টাইপের কর্কশ শব্দে কাপা শুরু করলো বিছানা। বিরক্ত হয়েই ফোনটা বালিশের নিচ থেকে হাতরে বের করে আনলাম। বেজে উঠা ফোন কলটা বার্ধক্যে উপনিত হওয়ার আগেই রিসিভ করলাম।
‘হ্যালো বলার অগেই ওপাশ থেকে আওয়াজ এলো, ভালো আছো তুমি? ফোনে লাইভ নারী কন্ঠ শোনার অভ্যাস নাই বল্লেই চলে। নিভু চোখের পুরো জ্বালানীটা যেন শুধু হৃৎপিন্ডের গতি বৃদ্ধিতেই ব্যাবহৃত হচ্ছিল সেই মুহূর্তে। কি বলব না ভেবেই, স্বভাব সুলভ বলে বসলাম, মারাত্বক আছি
কথাটাযে সত্যি ছিল, তা উপলব্ধি করতে পেরেছি অনেক পরে। ততক্ষণে আর মিথ্যা বলার উপায় নেই। ইতোমধ্যে নারীকণ্ঠটি স্ক্যান হয়ে, তার পরিচয় বের করে, পুরনো সৃতি গুলো একে একে জমা করে যাচ্ছিল আমার মস্তিষ্ক। অচেনা নারীকণ্ঠটি একদম পরিষ্কার রঙিন হয়ে গিয়েছে ততক্ষনে।
“তোমার বাচ্চা কয়টা এখন?” – এমন একটা প্রশ্ন করার জন্য নিজেও প্রস্তুত ছিলাম না একেবারেই। মন থেকে এক ঢিলে ২ পাখি মারার উদ্দেশ্যে প্রশ্নটি স্বয়ংক্রিয় ভাবে চলে এসেছে। আসলে যার সাথে কথা হচ্ছে, সে আমার ছাত্রজীবনের প্রেমিকা। ভালবাসতাম, ভালবাসা ছিল, আজো হয়তো আছে তবু যোগাযোগ নেই প্রায় ৭ কি ৮ বছর যাবৎ। সে বিয়ে করেছে কবে, এরেঞ্জ নাকি প্রেম বা আদৌ করেছে কিনা সেটাও জানি না। সবগুলো উত্তর একত্রে পাওয়ার উদ্দেশ্যেই এই প্রশ্ন।
“তোমার কয়টা?” – উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন তার। সাথে সাথে তার সঙ্গে ভালবাসা  সম্পর্ক ছিন্ন করার অপ্রিয় ঘটনাও মনে পরে গেল। উল্টা প্রশ্ন করার অভ্যাসটা এখনও যায়নি তার। এগুলোর পাশাপাশি কি উত্তর দিব ভাবাচ্ছিলাম। দুটো খরগোশের বাচ্চা আছে আমার। কয়েক বছর যাবত পুষচ্ছি। সেগুলোর কথাই কি বলে দিব? এই দুষ্টামি টা করা কি ঠিক হবে এই মুহূর্তে? জ্বালানীর অভাবে মস্তিষ্কটাও যেন একেবারে ধীরে কাজ করচ্ছিল। উত্তর দেব নাকি আমার প্রশ্নের উত্তর না দেয়ার দরুন ঝগড়া চালিয়ে যাব, ভেবে পাচ্ছিলাম না।

প্রহর---

অস্থীর চিত্তে রাত্রী জাগরণ আর
কান্নার শব্দে এলোমেলো রাতের নিস্তব্ধতা,
দীর্ঘ নিশ্বাসে সারাটাদিন কাটে আর
মোহিনীর টানে কেটে যায় পুরো সন্ধ্যাটা।
ঘুম ঘুম চোখে জাগে সকালের সূর্য আর
দুপুরের দেখা মেলা কাক ডাকা নিরব ভোরে,
বিকালেতে তরীটা বন্দর ছাড়ে আর
কাজ শেষে দেখা মেলা চর জাগা বালু তীরে,
এত এত লোক তবু একটাই আপন আর
শত শত দিন কাটে ভেবে ভেবে একা আমার,
এপার থেকে ওপারে যাই আর
খুঁজে খুঁজে ক্লান্ত হই তবু দেখা পাই না যে তোমার।
আমি গুনি রবি চাঁদ তারা আর
তুমি জীবনের হিসেব মিলিয়ে মিলিয়ে ক্লান্ত,
হিসেবের গড়মিলে নিজে থেকে দূরে আর
আবার বেহিসেবে মোহিনীর টানে নিজকে করি প্রশান্ত।

বিদায় বন্ধু----


বিদায় জানাচ্ছি বন্ধু তোমায় আজ,
জানাচ্ছি বন্ধু চীর বিদায়,
আর কখনো তোমার সামনে এসে,
বলব না ভালোবাসি তোমায়।
সত্যি কি তুমি আমার ছিলে?
কখনো? বা এক মুহূর্তের জন্য?
হয়তো ছিলে! হয়তো ছিলে না কোন কালেও!
আমি চাই না, তোমার চরিত্রে কোন বাজে কালিমা,
আমি চাই না, লোকে তোমায় বলুক নষ্টা।।
তাইতো তোমায় বিদায় জানাচ্ছি বন্ধু,
জানাচ্ছি চীর বিদায়।
কথা দিচ্ছি,
আর কোনদিন তোমার সিড়িতে,
দেখবে না তুমি আমার ছায়া,
রক্তাক্ত লাল, হলুদ বা সাদা গোলাপ হাতে,
বহুবার পরখ করেছি তোমার মায়া।
কতবার তাকিয়ে দেখেছি তোনার জ্বল জ্বল চোখ,
চাঁদের আলোয় দেখেছি প্রীতম তোমার মুখ,
গভীর আঁধারে বা আবছা আলোয় কতবার,
পরখ করেছি তোমার দেহের তীব্র পাগল করা গন্ধ,
তোমার চোখ ঝলসানো রুপ, তোমার শরীরের ভাজ,
আমায় করেছিল অন্ধ।
আমি চাই না, লোকে তোমায় বলুক দূশ্চরিত্রা,
অথবা পথ চলতে লোকে তোমায় বলুক কলঙ্কিনী।।
তাইতো তোমায় বিদায় জানাচ্ছি বন্ধু,
জানাচ্ছি চীর বিদায়।
কথা দিচ্ছি,
আর কোনদিন লিখব না তোমায় কোন চিঠি,
কারো হাতে দেব না, তোমার জন্য কোন উপহার,
তোমার বাড়ির রাস্তায় দাঁড়াব না আমি আর,
কখনো প্রেমের দাবী নিয়ে,
ভাঙতে আসব না তোমার সাজানো সংসার।
গোলাপে, চিঠিতে বা চোখের ভাষায়,
আর করব না তোমায় প্রেম নিবেদন,
কখনো আর মনে ভুলেও করব না,
তোমায় প্রিয়া বলে সম্বোধন।
আমি বুঝে গেছি,
তুমি আর আমার কোন উপভোগের বস্তু নও,
আমি বুঝে গেছি,
তুমি আর আমার সাজানো সুন্দর ভালবাসার পুতুল নও
যে পুতুলের প্রতিটি অঙ্গ নিয়ে খেলেছি কত খেলা,
অঙ্গ থেকে অঙ্গে খেলাকরে শুধু কেটেগেছে কত বেলা।
কত উপভোগ করেছি তোমার ভেতরের উষ্ণতা,
কত প্রাণ মাতিয়েছে তোমার কেশের তীক্ষ্ণতা,
আমি ভুলে গেছি আজ, সব মন মাতানো খেলা।
আমি চাই না, লোকে তোমায় বলুক চরিত্রহীনা,
আমি চাই না, লোকে তোমায় বলুক ছলনাময়ী,
তাই তো তোমায় বিদায় জানাচ্ছি বন্ধু,
জানাচ্ছি চীর বিদায়।
তোমার প্রতিটি লোমে লোমে,
ছড়িয়ে রয়েছে আমার কত পাপ,
তোমার প্রতিটি গুপ্ত অঙ্গের গভীরে,
জড়িয়ে আছে আমার আদরের ছাপ।
আমার প্রতিটি ভাল লাগা, ভালবাসা,
জড়িয়ে আছে তোমার সকল গোপন সৌন্দর্যে,
তুমি আজো মাতাল কর আমার প্রাণ,
তোমার কত সৃতিময়, স্বপ্নিল মাধুর্যে।
কথা দিচ্ছি,
আর কোনদিন স্পর্শ করব না,
তোমার কাঁধ, ঐ তিল, তোমার গলা আর ঐ বুক,
দূর হতেই শুধু কল্পনা করেই মিটিয়ে নেব,
তোমার দেয়া সেই আদীম, অকৃত্রিম সুখ।
জানি তুমি চাইলেও ভুলে যেতে পারবে না,
ভালবাসার মুহূর্তের আমার আবেগাপ্লুত মুখ।
কিন্তু আমি চাই না, লোকে তোমায় বলুক পতিতা,
লোকে কটুক্তি করুক নিয়ে তোমার প্রেমের সততা,
তাইতো তোমায় চীর বিদায় জানাচ্ছি বন্ধু,
জানাচ্ছি চীর বিদায়।
যদি সম্ভব হয়,
তবে সব ভালবাসা, সব প্রেম,
সবগুলো প্রেমময়, আনন্দময়, স্বর্গীয় মুহূর্তগুলো ভুলে,
ক্ষমা করো তুমি আমায়,
আবারো বিদায় জানাচ্ছি বন্ধু,
জানাচ্ছি চীর বিদায়।

অনুগল্পঃ সাইলেন্ট ভালবাসা---

পর্যাপ্ত জ্বালানীর অভাবে চোখদুটো তখন একেবারে নিভু নিভু অবস্তা। তার সাথে মাথার উপরে নিচে একটি করে বালিশ দিয়ে কৃত্রিম নিশ্বব্দ পরিবেশ তৈরী করা হয়েছে। এর মাঝেই গোঁ গোঁ টাইপের কর্কশ শব্দে কাপা শুরু করলো বিছানা। বিরক্ত হয়েই ফোনটা বালিশের নিচ থেকে হাতরে বের করে আনলাম। বেজে উঠা ফোন কলটা বার্ধক্যে উপনিত হওয়ার আগেই রিসিভ করলাম।
‘হ্যালো বলার অগেই ওপাশ থেকে আওয়াজ এলো, ভালো আছো তুমি? ফোনে লাইভ নারী কন্ঠ শোনার অভ্যাস নাই বল্লেই চলে। নিভু চোখের পুরো জ্বালানীটা যেন শুধু হৃৎপিন্ডের গতি বৃদ্ধিতেই ব্যাবহৃত হচ্ছিল সেই মুহূর্তে। কি বলব না ভেবেই, স্বভাব সুলভ বলে বসলাম, মারাত্বক আছি
কথাটাযে সত্যি ছিল, তা উপলব্ধি করতে পেরেছি অনেক পরে। ততক্ষণে আর মিথ্যা বলার উপায় নেই। ইতোমধ্যে নারীকণ্ঠটি স্ক্যান হয়ে, তার পরিচয় বের করে, পুরনো সৃতি গুলো একে একে জমা করে যাচ্ছিল আমার মস্তিষ্ক। অচেনা নারীকণ্ঠটি একদম পরিষ্কার রঙিন হয়ে গিয়েছে ততক্ষনে।
“তোমার বাচ্চা কয়টা এখন?” – এমন একটা প্রশ্ন করার জন্য নিজেও প্রস্তুত ছিলাম না একেবারেই। মন থেকে এক ঢিলে ২ পাখি মারার উদ্দেশ্যে প্রশ্নটি স্বয়ংক্রিয় ভাবে চলে এসেছে। আসলে যার সাথে কথা হচ্ছে, সে আমার ছাত্রজীবনের প্রেমিকা। ভালবাসতাম, ভালবাসা ছিল, আজো হয়তো আছে তবু যোগাযোগ নেই প্রায় ৭ কি ৮ বছর যাবৎ। সে বিয়ে করেছে কবে, এরেঞ্জ নাকি প্রেম বা আদৌ করেছে কিনা সেটাও জানি না। সবগুলো উত্তর একত্রে পাওয়ার উদ্দেশ্যেই এই প্রশ্ন।
“তোমার কয়টা?” – উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন তার। সাথে সাথে তার সঙ্গে ভালবাসা  সম্পর্ক ছিন্ন করার অপ্রিয় ঘটনাও মনে পরে গেল। উল্টা প্রশ্ন করার অভ্যাসটা এখনও যায়নি তার। এগুলোর পাশাপাশি কি উত্তর দিব ভাবাচ্ছিলাম। দুটো খরগোশের বাচ্চা আছে আমার। কয়েক বছর যাবত পুষচ্ছি। সেগুলোর কথাই কি বলে দিব? এই দুষ্টামি টা করা কি ঠিক হবে এই মুহূর্তে? জ্বালানীর অভাবে মস্তিষ্কটাও যেন একেবারে ধীরে কাজ করচ্ছিল। উত্তর দেব নাকি আমার প্রশ্নের উত্তর না দেয়ার দরুন ঝগড়া চালিয়ে যাব, ভেবে পাচ্ছিলাম না।

পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হওয়ার সূত্র---

পৃথিবীর সবচাইতে সুখী মানুষটির ব্লগ আপনি এখন পড়চ্ছেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। সুখ দুঃখ দুটিই আপেক্ষিক বিষয়, একই জিনিস আমি যেভাবে ফীল করব আপনি সেভাবে ফীল করবেন না। এটা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
তো, আমি কেন দাবী করচ্ছি আমি সুখি মানুষ?
প্রথম কথা হচ্ছে, চেটের খুশি। আমার মঞ্চাইছে তাই  না, আসলে তা’না। আমি সত্যিই সুখি মানুষ। তবে এমনি এমনি আমি সুখি হইনি, এমনি এমনি ভাল থাকা শুরু করিনি। এজন্য অনেক কিছু বুঝতে হয়েছে, নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। হয়তো পারিবারিক কারণে আমি অন্য সবার চেয়ে অনেক কিছু বেশি পেয়েছি, বেশি সুবিধা, বেশি ভালবাসা পেয়েছি তবে সবার জন্য ভাল থাকা বা সুখি মানুষ হওয়ার সূত্র কিন্তু প্রায় একই। (সম্ভবতো)
আমার আশেপাশে এমন অনেক মানুষ আছে আমার পরিচিত যারা সারাদিন দুঃখ দুঃখ করে, আর হতাশা দেখায়। তাদের যে কি নেই, তা হয়তো তারা নিজেও জানে না। নিজের অজান্তেই তারা সারাটা জীবন দুঃখের ভেতর দিয়ে কাটিয়ে যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব হয়তো তাদের আছে কিন্তু এক বিন্দু সুখ তাদের স্পর্শ করে যায় না, একটি মুহূর্তেও জন্যও।
আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি এত খুশি কেন। কিভাবে সবসময় এত আনন্দে থাকি। কেউ কেউ জীদ করে বলেন, আমি নাটক করে বেড়াই। আমি কারো চিন্তাভাবনা পরিবর্তন করতে পারব না, আমি সুখি মানুষ হওয়ার জন্য কোন বিশেষ তাবিজ বা সূত্র দিতে পারব না, যা ১০০ ভাগ কাজ করবে। তবে, আমি এমন কিছু কাজের কথা বলতে পারব, যেগুলো আমি করি এবং আমার ভাল লাগে করতে। যেগুলো করে আমি আত্নতৃপ্তি পাই। হয়তো, এগুলোই আমার সুখের কারণ।

শেয়ার করছিঃ-

ছরী বলি
ছরী বলায় আমি বেশ ভাল এক্সপার্ট। দোষ না করেও ছরী বলতে পারি। কেউ আমার কথা কষ্ট পাচ্ছে, বুঝতে পারলেই ছরী বলে ফেলতে পারি। আমার কাছে ভাল লাগে। বেশ হাল্কা লাগে সবসময়। তবে, কিছু বন্ধু আছে, যাদের আমি সবসময় জ্বালাই, তাদেরকে ছরী বলি না। তাদেরকে দুষ্টামির পর ছরী না বলা আমার অধিকার হিসাবেই মনে করি। তবে একেবারেই যে বলি না, তা না। মাঝে মাঝেই দোষ করে ফেলি এবং ছরী বলে দেই।
ধন্যবাদ দিই
কেউ কোন উপকার করলে বা আমাকে সাহায্য করলে ধন্যবাদ দিতে ভুলি না।  ধন্যবাদ দিতে আমার ভাল লাগে।  ধন্যবাদ টা সবার’ই প্রাপ্য বলে মনে করি। সে যত দূরের লোক হোক বা কাছের।
কথা ও কাজে মিল রাখার চেষ্টা করি
আপনি জীবনে যত যা’ই করেন না কেন, যত ভাল কাজই করে থাকেন না কেন, আপনার কথা কাজে মিল না থাকলে আমার ভাষায় আপনি একটা “ বাইঞ্চোদ "।
আমি ব্যাক্তিগতভাবে এই ধরণের মানুষদের খুব কম পছন্দ করি। মুখের উপরে না বলে দেবার অভ্যাস আমার আছে। এই অভ্যাস আপনিও করুন। বিনিময়ে তাৎক্ষনিক সে হয়ত আপনাকে কিঞ্চিৎ ঘৃণা করবে কিন্তু পরবর্তীতে সে ভালই বাসবে। আর নিজের দিক থেকে আত্নতৃপ্ত থাকতে পারবেন। গ্যারান্টী দিচ্ছি।
অযথা প্রতিশ্রুতি দেই না
ব্যাক্তিগতভাবে আমি প্রতিশ্রুতি দিই না বললেই চলে। অযথা স্বপ্ন কাওকে দেখাই না, যেটার ব্যাপারে আমার নিজের কাছে সন্দেহ আছে। নিজে শিওর থাকলেও অন্তত প্রতিশ্রুতি দিতে চাই না, বাই চান্স যদি আর না হয়ে উঠে! তবে প্রতিশ্রুতি যদি দিয়েই বসি, তবে জীবন দিয়ে হলেও সেটা পূরণ করব। ইন সা আল্লাহ। এই সংকল্প রাখি।
ভেতরে চেপে না রেখে প্রকাশ করে দিই
কারো প্রতি রাগ থাকলে তাৎক্ষনিক ঝেরে ফেলি। একেবারে ঝারতে না পারলেও বলে দিই যে, তার এই কথা বা এই কাজটি আমার ভাল লাগে নাই। আমার খারাপ লেগেছে। ইত্যাদি ইত্যাদি। এতে করে ভুল বুঝাবুঝি হয় না। খেয়াল রাখা উচিৎ, সামনা সামনির কথা এবং আড়ালের কথা যেন একই থাকে। ব্যাতিক্রম যেন না হয়।
বন্ধুদের সাথে প্রাণ খুলে মিশি
বন্ধুদের ব্যাপারে আমি একটু বেশি ই দূর্বল। জীবনের প্রতিটা মুহূর্ত বন্ধুদের সাথে কাটাতে চাই। প্রতিটা মুহূর্তের সৃতি ধরে রাখতে চাই। আমি ঠিক যা, তা হিসাবেই মিশতে চাই। কোন লিমিট বা কন্ডিশনে বন্ধু বানাই না। বন্ধু আসলে বানিয়ে নিতে হয় + হতে হয়। বন্ধুত্ব কোন চুক্তি বা প্রতিদানের বিষয় নয়।
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি
আপনি যে ধর্মেরই হোন না কেন। সৃষ্টিকর্তা (আমার ক্ষেত্রে আল্লাহ) আমাকে যা’ই দিক না কেন, শুকরিয়া আদায় করি। আল্লাহ অশেষ দয়াবান। আমি মনে করি, আমি যে পরিমাণ ফাউল সেই হিসাবে, আল্লাহ আমাকে অনেক ছাড় দেন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে।
চীরদিন বেঁচে থাকব না, এটা মাথায় রাখি
পৃথিবী চীরস্থায়ী আবাস না। এটা সাধারণত আমাদের মনেই থাকে না। কিন্তু এই বিষয় টা মাথায় রাখা উচিৎ। যে কোন মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। তখন আমার বলতে আর কিছুই থাকবে না। এটা মাথায় রাখলে নিজেকে অনেক হাল্কা মনে হয়। যদি আর্থিক অসম্পূর্ণতা থাকে আর যদি আপনার উদ্দেশ্য থাকে অনেক দিন বাঁচার ও অনেক ধনী হওয়া, সে ক্ষেত্রে আপনার জীবন অতীষ্ট হয়ে ওঠাই স্বাভাবিক।
ছোট ছোট আবদারে ছাড় না দিয়ে বড় যাগায় ছাড় দেয়ার চেষ্টা করি
আমি প্রচুর প্যাংছা করি। প্যাংছা হচ্ছে আজাইরা আবদার। যেগুলো না করলেও চলে। রিক্সায় নির্দিষ্ট সাইডে বসা, এটা করা, ওটা দাবী করা এসব আমার অভ্যাস। আমি জানি এই ছোট ছোট আবদার গুলো বন্ধুরা খুব সহজে পূরণ করতে পারবে। এতে খুশি লাগবে, আনন্দ লাগবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলার মাঝেই আসলে জীবনের সুখ। এমন কিছু দাবী করা ঠিক না, যা অন্যের উপর বোঝা হয়ে যায়।
অন্যের দুক্ষের কথা শুনি
আমার পাশের বন্ধুটির কথা আমি শুনি। তার দুখ শোনার মত যদি কেউ না থাকে, তখন আমি আছি। আসলে মানুষের বন্ধু দরকার পরে দুখের মুহূর্তেই। আনন্দের বন্ধুরা আসলে বন্ধু না। আর মানুষ নিজের ভুল নিজে ধরতে পারে না। কাছের মানুষকে আমার পরিবর্তনের ব্যাপারে জিজ্ঞাসা করি, আমার কি জিনিস তার কাছে ভুল মনে হয়, কি আচরণ খারাপ লাগে, কি করলে ভাল হয়, সে সম্পর্কে জিজ্ঞাসা করি। তার সাথে আমার সম্পর্কের ব্যাপারে যৌক্তিক আলোচনা করি। এতে করে নিজের দোষ গুলো ধরা পরে এবং নিজের ভাল কিছু শুনে কনফিডেন্ট হওয়া যায়।
রাগ/ইগোর বিপরীতে চলার চেষ্টা করি
ইগোর বিপরীতে চলা সবচাইতে কঠিন। তবে আয়ত্ব করে নিতে পারলে বেশ ভাল। আমার মনে হয় আয়ত্ব করতে পেরেছি। আমাকে কেউ যখন বলে, “লাবিব, তোর খবর আছে বুঝিস”, আমি খুব বিনম্রভাবে বলার চেষ্টা করি যে, এমন যাতে সে না করে। উলটো বলে দেই, সে আমার ক্ষতি করলেও, আমি তার ক্ষতি করব না। আমি জানি, সেই মুহূর্তে এই কথাগুলো বলা কতটা কঠিন। তবে পুরোটাই অভ্যাস। রাগের মাথায় হুট করে কমিটমেন্ট টাইপের ক্ষতিকারক কিছু না বলাই ভাল।
পরিবারের সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি
এটা আসলে সবার কপালে জোটে না। আমার কপালে জুটেছে। আমি আব্বু আম্মু ও বাসার সবাইকে বন্ধু হিসাবে পেয়েছি। ক্লাস ৯ থেকে আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই। আমাকে সেই অধিকার দেয়া হয়েছে। আমি যে কোন ব্যাপার নিয়ে আব্বু আম্মুর সাথে যৌক্তিক তর্ক করতে পারি। যৌক্তিক তর্ক আমার বাসায় বেয়াদবী হিসাবে গন্য হয়না। তবে আমার মনে হয়, কেউ ইচ্ছা করলে বাবা/মা কে বন্ধু বানিয়ে নিতেই পারে। এটা একমাত্র সন্তানই জানে, কিভাবে তার বাবা/মায়ের বন্ধু হতে হয়।
পরিশেষঃ 
আসলে সুখি মানুষ হওয়ার সূত্র বলতে যেয়ে, জীবনের ছোট্ট ছোট্ট সুখ গুলো শেয়ার করলাম। সুখি মানুষ হওয়ার স্পেসিফিক কোন সূত্র নেই। থাকলেও আমার জানা নেই। তবে, সম্ভবত, বলে দেয়া কারণগুলোর কারণেই আমার কোন সময় কোন বিষয়ে টেনশন লাগে না। কখনো ইনসিকিউর মনে হয় না। কখনো নিজেকে দূর্বল লাগে না, হতাশ মনে হয় না। কাউকে পর বা শত্রু মনে হয় না। এর কিছু খারাপ দিক ও আছে, সেটা অন্য কোনদিন বলব। আল্লাহ আমাকে সুখি করেছেন, সেজন্য আল্লাহর প্রতি শুকরিয়া। সমস্ত প্রশংসা শুধুমাত্র এক আল্লাহর জন্য।